🌐 পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সংস্থা সমূহে বাংলাদেশের অবস্থান#
গঙ্গার পানি বণ্টন চুক্তি: ১২ ডিসেম্বর ১৯৯৬ ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ৩০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। ফারাক্কা পয়েন্টে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত পানি বণ্টনের ফর্মুলা নির্ধারিত হয়।
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক আদালতে বিচার: মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা দায়ের করে। আদালত সর্বসম্মতভাবে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে ৪ দফা জরুরি অন্তর্বর্তী আদেশ দেয়।