FAQ — সাধারণ প্রশ্ন

DeedsExam ব্যবহার করার আগে যেসব প্রশ্ন সবচেয়ে বেশি আসে — এক জায়গায় উত্তর দিয়ে দেওয়া হলো।

DeedsExam কি সম্পূর্ণ ফ্রি?+

হ্যাঁ। সব subject, সব প্রশ্ন, model test, analytics, leaderboard — DeedsExam-এর প্রতিটি ফিচার এখন সম্পূর্ণ ফ্রি। কোনো hidden charge বা subscription নেই।

কয়টি প্রশ্ন আর কোন কোন বিষয় আছে?+

এখন ২২০০+ MCQ প্রশ্ন আছে, ১১টি বিষয়ের ১৬৪টি chapter/topic-এ সাজানো — বাংলা (ব্যাকরণ ও সাহিত্য), English, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, কম্পিউটার ও আইসিটি, মানসিক দক্ষতা, যুক্তি এবং নৈতিকতা।

প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা (explanation) পাওয়া যায়?+

হ্যাঁ। পরীক্ষা জমা দেওয়ার পর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাবেন — কোথায় ভুল হলো এবং কেন সেটাই সঠিক উত্তর, সব বোঝা যায়।

Negative marking আছে কি?+

হ্যাঁ। Chapter exam-এ negative marking চাইলে অন করতে পারেন (প্রতি ভুল উত্তরে −০.২৫), আর Full Model Test-এ বাংলাদেশের চাকরির পরীক্ষার নিয়ম অনুযায়ী negative marking ডিফল্টভাবে থাকে।

Full Model Test কীভাবে কাজ করে?+

BCS-স্টাইল full model test-এ ২০০টি প্রশ্ন থাকে ১২০ মিনিটে — সব বিষয় থেকে নির্দিষ্ট distribution-এ। আসল পরীক্ষার মতো একই pressure-এ অনুশীলন করার জন্য বানানো।

অ্যাকাউন্ট কীভাবে খুলব?+

Google দিয়ে এক ক্লিকে লগইন করতে পারবেন। Google না থাকলে demo user হিসেবেও ঢুকে সবকিছু দেখে নিতে পারবেন — কোনো পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই।

আগের পরীক্ষার ফলাফল কি আবার দেখা যায়?+

হ্যাঁ। আপনার সব পরীক্ষা History-তে সেভ থাকে — যেকোনো সময় খুলে প্রতিটি প্রশ্ন, আপনার উত্তর, সঠিক উত্তর ও ব্যাখ্যা আবার দেখতে পারবেন, চাইলে PDF হিসেবে download-ও করতে পারবেন।

প্রিয় প্রশ্ন bookmark করা যায়?+

যায়। যেকোনো প্রশ্ন bookmark করে রাখতে পারবেন — result page বা history থেকে এক ক্লিকে, আর সবগুলো Bookmarks পেজে এক জায়গায় পাবেন।

একই প্রশ্ন বারবার এসে হয়রান করে?+

না। DeedsExam-এর smart question engine আপনার দেখা প্রশ্ন মনে রাখে — একটি chapter-এর সব প্রশ্ন না শেষ হওয়া পর্যন্ত একই প্রশ্ন আবার আসে না।

আমার তথ্য কি নিরাপদ?+

আমরা শুধু প্রয়োজনীয় তথ্য রাখি (নাম, ইমেইল, পরীক্ষার ফলাফল) এবং কোনো তথ্য কখনো বিক্রি করি না। বিস্তারিত জানতে আমাদের Privacy Policy দেখুন।

আরও কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন — আমরা সাধারণত ১–২ দিনের মধ্যে উত্তর দিই।