সমন্বিত ৯ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২০.০১.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Combined 9banks Seniorofficer — previous year question solution with answer & explanation (free)

86প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৬
সব বিষয়ের প্রশ্ন
১

Electronic trespassing or criminal hacking is known as-

ব্যাখ্যা দেখুন ›অনুমতি ছাড়া কোন কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি বা পুরো কম্পিউটার এর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে Hacking বা Cracking বলে।
২

Identify the language which is mainly used for Artificial Intelligence-

ব্যাখ্যা দেখুন ›কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। তবে এদের মধ্যে Prolog প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
৩

Microsoft Office is an example of a

ব্যাখ্যা দেখুন ›Closed source software হলো এমন এক ধরনের সফটওয়্যার, যার সোর্স কোড উন্মুক্ত থাকে না। এতে সোর্স কোড উন্মুক্ত না থাকায় ব্যবহারকারী সফটওয়্যারটিকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে না। Microsoft Office, Microsoft Windows, Zoom, Adobe Photoshop, Mac OS, HP-Unix ইত্যাদি Closed Source Software এর উদাহরণ।
৪

Which of the following is not the components of a microprocessor?

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor / Processor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হয় Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথাঃ Arithmetic Logic Unit (ALU). Control Unit ও Register Array.
৫

Which of the following format is usually used to store data?

ব্যাখ্যা দেখুন ›দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে Binary Coded Decimal (BCD) কোড বলে। IBM এর পুরনো সুপার কম্পিউটারে, কম্পিউটার বায়োস ও ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে এ কোড ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে দশমিক সংখ্যা ০ থেকে ৯ এ দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য ৪টি বাইনারি অংক প্রয়োজন। ৪টি বিট দ্বারা ২n অর্থাৎ ১৬টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই ১৬টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
৬

For keeping internet activity anonymous and private by users, which one is used?

ব্যাখ্যা দেখুন ›ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করেত নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদন প্রয়োজন হয়।
৭

A chatbot or chatterbot is-

ব্যাখ্যা দেখুন ›চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার এপ্লিকেশন যা গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ফিডব্যাক দেয়াসহ একাধিক কাজ সম্পাদন করার জন্য তৈরি করা হয়।
৮

An offline UPS will typically take ______ to transfer power.

ব্যাখ্যা দেখুন ›Uninterruptible Power Supply (UPS) এমন একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। এটি বিদ্যুৎ চলে যাওয়ার সাথে ব্যাক আপ দিয়ে থাকে। UPS সাধারণত দুই ধরনের- Offline UPS: অফলাইন ইউপিএস মূল সিস্টেমের লোড সরাসরি ইনপুট পাওয়ারের সাথে সংযুক্ত থাকে। যখন মেইন পাওয়ার সাপ্লাই সংযোগ দিতে ব্যর্থ হয় তখন এটি ৮ মিলি সেকেন্ড এর মধ্যে পাওয়ার ব্যাকআপ দেয়। অন্যদিকে, Online UPS: অনলাইন ইউ.পি.এস ডাবল কানভার্সন পদ্ধতি ব্যবহার করে। এটি প্রথমে এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। তারপর ইনভার্টিং করে ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করতে সময় নেয় না। সাধারণত অনলাইন ইউপিএস ৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
৯

RTGS is a-

ব্যাখ্যা দেখুন ›Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম। এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।
১০

A Terabyte is equal to-

ব্যাখ্যা দেখুন ›- তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট (Bit) এবং ১ বাইট (Byte)= ৮ বিট। - কম্পিউটারের মেমোরি বা স্মৃতি পরিমাপের এককগুলো সাধারণত ১০২৪ গুণিতকে বৃদ্ধি পায়। - ১০২৪ বাইট (Bytes) = ১ কিলোবাইট বা KB (Kilobyte)। - ১০২৪ কিলোবাইট (Kilobytes) = ১ মেগাবাইট বা MB (Megabyte)। - ১০২৪ মেগাবাইট (Megabytes) = ১ গিগাবাইট বা GB (Gigabyte)। - ১০২৪ গিগাবাইট (Gigabytes) = ১ টেরাবাইট বা TB (Terabyte)। - ১০২৪ টেরাবাইট (Terabytes) = ১ পেটাবাইট বা PB (Petabyte)।
সমন্বিত ৯ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২০.০১.২০২৩ প্রশ্ন…