পরিবার পরিকল্পনা অধিদপ্তর (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা) - ২৬.১১.২০২২ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dgfp Asstfamilyplanningofficer — previous year question solution with answer & explanation (free)

85প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৫
সব বিষয়ের প্রশ্ন
১

উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কী?

ব্যাখ্যা দেখুন ›- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম 'অক্সানোমিটার ' - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ পরিমাপক ক্যালোরিমিটার(calorimeter) - রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম 'স্ফিগমোম্যানোমিটার' - তাপ পরিমাপক যন্ত্রের নাম 'ক্যালরিমিটার ' - পটোমিটার ব্যবহার করা হয় একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য।
২

সাধারণ বৈদ্যুতিক বাল্বে কী গ্যাস ব্যবহার করা হয়?

ব্যাখ্যা দেখুন ›সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
৩

রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়-

ব্যাখ্যা দেখুন ›বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটার উত্তর 'গামা' দেওয়া আছে যা ভুল। আমরা জানি 'গামা' একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা উচ্চ পারমাণবিকসংখ্যা ও উচ্চ পারমাণবিক ভরসংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। রঙিন টেলিভিশন Cathode Ray Tube ব্যবহিত হয়, এই Cathode Ray Tube হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি তৈরি হয়। ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ Cathode Ray Tube থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়।
৪

মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়?

ব্যাখ্যা দেখুন ›- পারকিনসন রোগ মানবদেহের মস্তিষ্কে হয়। সাধারণত এ রোগ হয় ৫০ বছর বয়সের পরে। - পারকিনসন রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক প্রকার দীর্ঘমেয়াদি অধপতনজনিত রোগ।এর ফলে রোগির নড়াচড়ার ক্ষমতা শ্লথ হয়ে যায় এবং বিশ্রামরত অবস্থায়ও হাত-পা কাপতে থাকে এবং পেশিসমূহ অনড় ও দুর্বল হয়।
৫

বংশগতি বিদ্যার জনক কে?

ব্যাখ্যা দেখুন ›জীবিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি বা বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি , প্রকৃতি , বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয় সে শাখাকে বংশগতিবিদ্যা বা জীবতত্ত্ব ( জেনেটিক্স) বলে । -গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। -১৮৫৬ থেকে ১৮৬৩ সাল পর্যন্ত মেন্ডেল প্রায় ২৯ হাজার মটরশুঁটির ওপর পরীক্ষা চালান। অশেষ শ্রম ও সাধনার বলে তিনি বংশগতির দুটি সূত্র (পৃথকীকরণ সূত্র ও স্বাধীনভাবে সঞ্চারণ সূত্র) আবিষ্কার করেন, যা পরবর্তী সময়ে মেন্ডেলের বংশগতির সূত্র নামে পরিচিত।
৬

কোন ধাতু সবচেয় ক্ষয়প্রাপ্ত হয়?

ব্যাখ্যা দেখুন ›সমস্ত লৌহঘটিত ধাতুর মতো, দস্তা বাতাস এবং জলের সংস্পর্শে এলে ক্ষয় হয়। অপশগুলোর মধ্যে দস্তা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। দস্তা একটি মৌলিক পদার্থ যার প্রতীক Zn এবং পারমাণবিক সংখ্যা ৩০। এর পারমাণবিক ভর ৬৫.৩৮।
৭

ইনসুলিন কোথায় উৎপন্ন হয়?

ব্যাখ্যা দেখুন ›ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় । যখন খাবার নিয়ন্ত্রণ বা ওষুধের মাধ্যমে এই মাত্রাকে নিয়ন্ত্রণে আনা যায় না তখন ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হয় । ইনসুলিন একটি প্রোটিনধর্মী হরমোন । ইনসুলিন দেহের প্রয়োজনে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । গুরুত্বপূর্ণ এই হরমোনটি তৈরি হয় দেহের প্যানক্রিয়াস নামের অঙ্গে । বাংলায় প্যানক্রিয়াস কি বলে অগ্ন্যশয় ।
৮

এক ব্যক্তি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ ২০০০ টাকা আয় করেন। ঐ ব্যাংকে সুদের হার কত?

ব্যাখ্যা দেখুন ›৫০,০০০ টাকার ১ বছরের সুদ = ২০০০ টাকা ∴ ১ টাকার ১বছরের সুদ = ২০০০/৫০০০০ টাকা ∴ ১০০ টাকার ১বছরের সুদ = (২০০০ ×\times ১০০)/৫০০০০ টাকা = ৪ টাকা
৯

ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-

ব্যাখ্যা দেখুন ›ত্রিভুজের কয়েকটি উপপাদ্যঃ - ত্রিভুজের ভূমির বিপরীত দিকের বিন্দুর নাম হল শীর্ষবিন্দু। - ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান। - ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান। - কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তার পরিসীমার সমান। - কোন ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর।
১০

বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?

ব্যাখ্যা দেখুন ›-কোনো বৃত্তের স্পর্শক তাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ব্যাসার্ধ স্পর্শকটির উপর লম্ব হয়। -বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 বা ৯০ ডিগ্রী কোণ উৎপন্ন করে।