নিপোর্ট (হোম-ইকোনমিস্ট) - ১১.০২.২০২৪ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dgfp Homeeconomist — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

"Vienna convention on diplomatic relations' কত সালে কার্যকর হয়?

ব্যাখ্যা দেখুন ›- কূটনীতিকদের আচরণগত বিষয় নিয়ে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা 'ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন্স' হিসেবে পরিচিত। - এটি ১৯৬১ সালে স্বাক্ষরিত এবং ১৯৬৪ সালে কার্যকর হয়। - চুক্তিটিতে মোট ৫৩টি আর্টিকেল রয়েছে।
২

What is the noun form of the word 'successful'?-

ব্যাখ্যা দেখুন ›Noun: Success Verb: Succeed Adjective: Successful Adverb: Successfully
৩

পিস স্ট্যাচু কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে ১৯৫৫ সালে জাপানের নাগাসাকি শহরের 'নাগাসাকি শান্তি উদ্যানে' স্থাপন করা হয় 'পিস স্ট্যাচু'। - জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এমন দেশগুলো এই উদ্যানে ভাস্কর্য নির্মাণ করতে পারে। - এই উদ্যানটি বর্তমানে 'বিশ্বজনীন শান্তি ও নিরাপত্তা'র প্রতীক হয়ে উঠেছে। - অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানি দূতাবাসের সামনে 'স্ট্যাচু অব পিস' অবস্থিত। - এটি 'কমফোর্ট ওমেন স্ট্যাচু' নামেও পরিচিত। - এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনী কর্তৃক যৌন দাসত্বের শিকার কোরীয় নারীদের প্রতীক।
৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?

ব্যাখ্যা দেখুন ›- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয়। - এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। - ভোক্তাগণ কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অধিদপ্তরের নিকট অভিযোগ দায়ের করতে পারেন। - আর অভিযোগ প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ এবং জরিমানার ২৫ শতাংশ ভোক্তাকে প্রদান করা হয়।
৫

The passive form of 'We called him a fool' is-

ব্যাখ্যা দেখুন ›- Past indefinite tense-এ থাকা double object যুক্ত active voice-কে passive voice এ রূপান্তর করার নিয়ম: দুটি object এর যে কোন একটিকে subject (তবে ব্যক্তিবাচক object-কে subject করাই শ্রেয়) + was/were + v3 + by + subject-কে object. - অর্থাৎ সঠিক passive form-টি হচ্ছে- He was called a fool by us.
৬

যদি 3 x + 3 x + 3 x = 3 n হয় তবে, n এর প্রেক্ষিতে x এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›3x+3x+3x=3n⇒3x(1+1+1)=3n⇒3x.3=3n⇒3x+1=3n⇒x+1=n⇒x=n−13 x + 3 x + 3 x =3n \Rightarrow 3 x (1 + 1 + 1) = 3 n \Rightarrow 3 x .3 = 3 n \Rightarrow 3 x + 1 = 3 n \Rightarrow x + 1 = n \Rightarrow x = n - 1
৭

ঘড়ির কাটার গতি কি রকম গতি?

ব্যাখ্যা দেখুন ›- কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। - যেমনঃ ঘড়ির কাঁটার গতি, পাকদৌড়ের গতি, বৈদ্যুতিক পাখার গতি ইত্যাদি। - ঘড়ির কাঁটার গতি লক্ষ্য করলে দেখা যায়, সেকেন্ডের কাটাটি প্রতি এক মিনিটে একবার এর কেন্দ্র বিন্দুর চারদিকে ঘুরে আসে। - ঘড়ির কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি।
৮

’কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশকাল?

ব্যাখ্যা দেখুন ›- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা'। - বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘কারাগারের রোজনামচা’ । - গ্রন্থটির নামকরণ করেন এবং ভূমিকা লেখেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। - ‘কারাগারের রোজনামচা গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়। - ‘কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক শেখ রেহানা। - এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। - বঙ্গবন্ধু রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’ ।
৯

যদি x + 1/x = 4 হয় তবে, x/(x 2 - 3x + 1) এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে,x+1/x=4⇒(x2+1)/x=4⇒x2+1=4xx/(x2−3x+1)=x/(x2+1−3x)=x/(4x−3x)=x/x=1x + 1/x = 4 \Rightarrow (x 2 + 1)/x = 4 \Rightarrow x 2 + 1 = 4x x/(x 2 - 3x + 1) = x/(x 2 + 1 - 3x) = x/(4x - 3x) = x/x = 1
১০

x 2 + x + 1 = 0 সমীকরণের মূল দুটি হবে-

ব্যাখ্যা দেখুন ›x2+x+1=0x^{2} + x + 1 = 0 কে ax2+bx+c=0ax^{2} + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,a=1,b=1,c=1a = 1, b = 1, c = 1 এর নিশ্চয়ক =b2−4ac=(1)2−4.1.1=1−4=−3<0b^{2} - 4ac = (1)^{2} - 4.1.1 = 1 - 4 = -3 < 0 ∴ সমীকরণটির মূলদ্বয় অবাস্তব ও অসমান।