পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মেডিকেল টেকনোলজিস্ট) - ২১.০১.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dgfp Medicaltechnologist — previous year question solution with answer & explanation (free)
78প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৮
সব বিষয়ের প্রশ্ন
১
গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে (First Trimester) মাকে কি দেয়া হয়?
ব্যাখ্যা দেখুন ›ফলিক এসিড এক ধরনের ভিটামিন-বি, গর্ভকালীন প্রসূতি মায়েদের সন্তান ধারণের শুরুতে প্রতিদিন অন্তত ৪০০ মাইক্রোগ্রাম গ্রহণ করা দরকার। এটি গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং অনাগত শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড খাওয়া শুরু করা উচিত এবং প্রথম তিন মাস পর্যন্ত এটি চালিয়ে যাওয়া উচিত।
২
Exclusive Breast Feeding বলতে শিশু জন্মের কয় মাস বুঝায়?
ব্যাখ্যা দেখুন ›শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়। শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে শাল দুধ বলে। এতে প্রচুর এন্টিবডি থাকে যা শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকাও বলা হয়। মায়ের দুধের প্রোটিনকে লেকটো এলবুমিন বলে। যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে। মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান থাকে। দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে শর্করা থাকে ৪.৬ গ্রাম।
৩
মানুষের দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টেরল দরকার?
ব্যাখ্যা দেখুন ›কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)। মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। যেমন: নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও ট্রাইগ্লিসারাইড (Triglyceride)। একজন মানুষের দৈনিক গড়ে ১০০০ মিলিগ্রাম কোলেস্টেরল দরকার।
৪
কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
ব্যাখ্যা দেখুন ›বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে। এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O গ্রুপে ভাগ করেন। রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
৫
মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
ব্যাখ্যা দেখুন ›মানুষের মুখে চার রকমের দাঁত রয়েছে। যথা- কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেষণ দাঁত, পেষণ দাঁত। মানুষের মোট ৩২টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪ + ৪ = ৮টি; ছেদন ২ + ২ = ৪টি; অগ্রপেষণ ৪ + ৪ = ৮টি; পেষণ ৬ + ৬ = ১২টি।
৬
জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
ব্যাখ্যা দেখুন ›Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়। EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়। - যক্ষ্মা: বিসিজি - পোলিও: ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন) - হাম ও রুবেলা: এম আর - ডিপথেরিয়া, হুপিংকাশি,ধনুষ্টংকার+হেপাটাইটিস বি+হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি: পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হিব হেপাটাইটিস-বি) - নিউমোকক্কাল নিউমোনিয়া: পিসিভি
৭
মানুষের দেহের হাড়ের সংখ্যা-
ব্যাখ্যা দেখুন ›অস্থি বিশেষ ধরনের যোজক কলা, যা দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গ গুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। মানবদেহে অস্থির সংখ্যা ২০৬টি।
৮
পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
ব্যাখ্যা দেখুন ›আমিষ গঠনের একক হলো অ্যামাইনো এসিড। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ বা প্রোটিন তৈরি হয়। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে। ২০টি অ্যামাইনো এসিডের মধ্যে আটটি অ্যামাইনো এসিডকে (লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন) অপরিহার্য অ্যামাইনো এসিড বলা হয়।
৯
Polio রোগের Vaccine-
ব্যাখ্যা দেখুন ›পোলিও (polio) ভাইরাসঘটিত এক ধরনের রোগ। এটি মূলত মানুষের সঙ্গে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়ায়। পোলিও সংক্রমণের কোন নিরাময় হয় না। তবে টিকাকরণের মাধ্যমে এটা প্রতিরোধ করা যায়। জোনাস সাক্ষ প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। পোলিও প্রতিরোধে জন্মের পর একটি শিশুকে ৪ সপ্তাহের মধ্যে Oral Poliovirus Vaccine (OPV) ও Inactivated Poliovirus Vaccine (IPV) এর প্রথম ডোজ দেওয়া হয়।
১০
হাড়ের কোষের নাম কী?
ব্যাখ্যা দেখুন ›- অস্থি বিশেষ ধরনের যোজক কলা, যা দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গ গুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। - হাড়ের কোষের নাম Osteoblast. - Osteoblast হাড় তৈরি করে এবং হাড়ের কাঠামো বজায় রাখে। - এগুলি হাড়ের ম্যাট্রিক্স তৈরি করে, যা হাড়কে তার শক্তি এবং স্থিতিস্থাপকতা দেয়। - Osteoblast হাড়ের কোষের মধ্যে সবচেয়ে ছোট এবং এগুলি হাড়ের পৃষ্ঠে পাওয়া যায়।
মোট ৭৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মেডিকেল টেকনোলজিস্ট) - ২১.০১.২০২৩ প্রশ্ন ও…