স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -২০১৯ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dghs Officeassistant 2019 — previous year question solution with answer & explanation (free)

86প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৬
সব বিষয়ের প্রশ্ন
১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: চট্রগ্রাম।
২

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর নিচের কোনটি?

ব্যাখ্যা দেখুন ›যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থলবন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্‌ ক্লিয়ারিং এজেন্টের কাজ।বেনাপোল মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থল বন্দর অবস্থিত। এই স্থল বন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ। স্থল বন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল রেলস্টেশানের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়। বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাও মহুকুমার অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থলবাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয
৩

সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে?

ব্যাখ্যা দেখুন ›হাইকোর্ট বিভাগ বা উচ্চ আদালত বিভাগ হল বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের নিম্ন বিভাগ (উচ্চ বিভাগ হল আপীল বিভাগ)। এ বিভাগ প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত। হাইকোর্ট বিভাগ মূল বিচারকার্য পর্যালোচনার ক্ষমতা রাখে এবং দেওয়ানি ও ফৌজদারি উভয় বিষয়ে আপীল শুনানী করতে পারে।
৪

বাংলাদেশে পরিবার কর্মসূচি গ্রহণ করে কবে ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ১৯৭৬।
৫

প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ctrl +p।
৬

নিচের কোনটি ইনপুট ডিভাইস ?

ব্যাখ্যা দেখুন ›-কয়েকটি ইনপুট ডিভাইসের নাম : ১. কীবোর্ড (Keyboard) ২. মাউস (Mouse) ৩. মাইক্রোফোন (Microphone) ৪ স্ক্যানার (Scanner) ৫. মডেম (Modem) ৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet) ৭. ওএমআর (OMR) ৮. ওসিআর (OCR) ৯. লাইটপেন (Light Pen) ১০. ট্র্যাকবল (Trackball) ১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি। -কয়েকটি আউটপুট ডিভাইসের নাম : ১. মনিটর (Monitor) ২. প্রজেক্টর (Projector) ৩. স্পিকার (Speaker) ৪. প্রিন্টার (Printer) ৫. প্লটার (Plotter) ৬.ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।
৭

পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: Ctrl +V।
৮

MS Word এর কোন মেন্যুতে mail merge কমান্ড থাকে?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: Mailing।
৯

জোয়ার ভাটা হয় না কোন নদীতে ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: গোমতী।
১০

বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প। - পোস্টামাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ ছোটগল্প। এখানে রতন নামের এক বালিকার স্নেহময়তা ও পোস্ট মাস্টারের প্রতি মাতৃত্বসুলভ আচরণ লক্ষ্য করা যায়। - নষ্টনীড় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ধর্মী ছোটগল্প। - চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ধর্মী উপন্যাস। - 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -২০১৯…