পিএসসি (সিনিয়র স্টাফ নার্স) - ২৪.০২.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dgnm Seniorstaffnurse — previous year question solution with answer & explanation (free)
88প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ-
ব্যাখ্যা দেখুন ›বাগধারার অর্থ: ভূমিকা।
২
বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- International Fund for Agricultural Development ( IFAD) ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৭৮ সালে জাতিসংঘভুক্ত হয়। - এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত। এর সদস্য দেশ ১৭৭টি। - এটি উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও পুষ্টি বিকাশের জন্য কাজ করে। - অন্যদিকে,MIGA(1988),IBRD(1945),IFC(1956).IDA(1960) ও ICSID (1966) হলো বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা।
৩
মাতৃতান্ত্রিক পরিবার-
ব্যাখ্যা দেখুন ›সরকারি গেজেট (২৩ মার্চ, ২০১৯) অনুযায়ী, বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা ৫০ টি। এর মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক বাকি সব গুলো উপজাতি পিতৃতান্ত্রিক।
৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন?
ব্যাখ্যা দেখুন ›৪৮ (১) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি ৫৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদেরকে নিয়োগ দান করবেন।
৫
সার্কের (SAARC) কোন সদস্য দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
ব্যাখ্যা দেখুন ›সার্কের আটটি (ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ) দেশের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৫,১৫৮,৬১৫৬ জন। আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১১৯ জন।
৬
'বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন' একটি-
ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ প্রতিযোগিতা মিশন একটি বিচারিক ক্ষমতাসম্পন্ন সংবিধিবদ্ধ সংস্থা। ১৭ ডিসেম্বর, এটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে কার্যক্রম শুরু করে। সংস্থাটি ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা, প্রতিযোগিতার মানদণ্ড ঠিক করা, প্রতিযোগিতাকে উৎসাহিত করাসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে।
৭
রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG) এর প্রধান উপাদান হলো-
ব্যাখ্যা দেখুন ›তরলীকৃত পোট্রোলিয়াম গ্যাস হলো (Liquefied Petroleum Gas LPG) হাইড্রোকার্বন গ্যাসের একটি দাহা মিশ্রণ। যার প্রধান উপাদান বিউটেন ও প্রোপেন। এটি সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
৮
ভিটামিন ‘বি’ এর অভাবে-
ব্যাখ্যা দেখুন ›ভিটামিন বি-১ এর রাসায়নিক নাম থায়ামিন। এটি স্বাভাবিক ক্ষুধা, স্নায়ন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। ফুলকপি, লেটুস পাতা, ভাতের মাড়, ডিমের কুসুম, হকৃত, অস্ত্রের মাংস, ইত্যাদি। এর অভাবে বেরিবেরি নামক আয়ুরোগ, মন্দাভ্যর্থ হওয়া হয়।
৯
সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী?
ব্যাখ্যা দেখুন ›ম্যানগ্রোভ ফরেস্ট হলো সমুদ্র উপকূলবর্তী বন, যেখানে জোয়ারের সময় লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় এবং ভাটার সময় পানি নেমে যায়। বাংলাদেশের তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এটি বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত, যার আয়তন ১০,০০০ বর্গ কি.মি.। ম্যানগ্রোভ ফরেস্টের গাছ হলো সুন্দরী, গরান, গেঁওয়া, গোলপাতা প্রভৃতি।
১০
‘সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
ব্যাখ্যা দেখুন ›সিন্দুরী উন্নত জাতের একটি আলু। এছাড়া আরো কিছু উন্নত জাতের আলু হলো- কার্ডিনাল, কুফরী ও ডায়মন্ড।
মোট ৮৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
পিএসসি (সিনিয়র স্টাফ নার্স) - ২৪.০২.২০২৩ প্রশ্ন ও সমাধান