সরকারি কর্মকমিশন (পিএসসি) (সিনিয়র স্টাফ নার্স) - ০২.০৯.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dgnm Seniorstaffnurse — previous year question solution with answer & explanation (free)
90প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৯০
সব বিষয়ের প্রশ্ন
১
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ব্যাখ্যা দেখুন ›- নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। - ১৮৯৩ সালের ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদ একটি আইন পাস করে, যা সকল বয়স্ক নারীকে ভোটাধিকার প্রদান করে। - নিউজিল্যান্ডের ভোটাধিকার আন্দোলনের নেতৃত্বে ছিলেন কেট শেপার্ড। - নিউজিল্যান্ড ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। - এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। - এর রাজধানীর নাম ওয়েলিংটন। - নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত। - তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট দ্বীপ এবং চাথাম দ্বীপ। - নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি।
২
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ব্যাখ্যা দেখুন ›- বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি । - পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
৩
মাইকেল মধুসূদন দত্তের ‘একেই বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?
ব্যাখ্যা দেখুন ›- মাইকেল মধুসূদন দত্ত রচিত সামাজিক প্রহসন ‘একই বলে সভ্যতা’(১৮৬০): নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলা ও অনাচারের কাহিনীই এ প্রহসনের মূল সুর। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কবিতায় প্রথম আধুনিকতার প্রবর্তক ও প্রথম আধুনিক কবি। তিনি প্রথাগত ছন্দ ও অলঙ্কারের ব্যত্যয় ঘটিয়ে পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে বাংলা কবিতায় প্রথম সনেটের সংযোজন করেন। তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম ‘বঙ্গভাষা’ । এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। সনেটে মধুসূদনের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাঁর রচিত নাটক ও প্রহসন - শর্মিষ্ঠা নাটক (১৮৫৯) - কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - মায়া-কানন (১৮৭৪) - বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) - পদ্মাবতী নাটক (১৮৬০) তাঁর রচিত কাব্য - তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০) - মেঘনাদবধ কাব্য (১৮৬১) - চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) - ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১) - বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
৪
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামরে কারাদণ্ড হয়?
ব্যাখ্যা দেখুন ›১৯২২ সালে ''আনন্দময়ীর আগমনে'' এবং ''বিদ্রোহীর কৈফিয়ত'' নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম এক বছর কারাবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ - অগ্নিবীণা (১৯২২) - নতুন চাঁদ (১৯৩৯) - মরুভাস্কর (১৯৫১) - সঞ্চয়ন (১৯৫৫) - সঞ্চিতা (১৯২৫) - ফনীমনসা (১৯২৭) - চক্রবাক (১৯২৯) - সাতভাই চম্পা (১৯৩৩) - নির্ঝর (১৯৩৯) ইত্যাদি।
৫
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কোন সালে?
ব্যাখ্যা দেখুন ›- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। - এ যুদ্ধে নেতৃত্ব দেন নেপোলিয়ন বোনাপার্ট (ফরাসি বিপ্লবের শিশু)। - লেখনির মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছিল রুশো ও ভলতেয়ার। - এ বিপ্লবের ফলে রাজা ষোড়শ লুইয়ের পতন হয়েছিল। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত "থার্ড স্টেট" বা সাধারন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। - এই বিপ্লবের শ্লোগান ছিল- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব" অথবা "Liberty, Equality and Fraternity". - এই বিপ্লবের সময়কাল ছিল ১৪ জুলাই ১৭৮৯ থেকে ১৭৯৯।
৬
Golden Island কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপের অবস্থান হাতিয়া, নোয়াখালী । - ১৯৪০ সালে দ্বীপটি জেগে উঠে এবং ১৯৫০ সালে জনবসতি গড়ে উঠে। - এ দ্বীপের আয়তন ৯১ কি.মি.। এটি চর ওসমান, গোল্ডেন আইল্যান্ড ও বাউলার চর নামেও পরিচিত।
৭
PLO (পিএলও) কখন গঠিত হয়?
ব্যাখ্যা দেখুন ›Palestine Liberation Organization (PLO) গঠনের উদ্দেশ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। এর সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। এটি ১৯৬৪ সালে গড়ে ওঠে। - পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন ১ জুলাই, ১৯৯৪ সালে। - ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
৮
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ব্যাখ্যা দেখুন ›- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। - পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পু রো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
৯
স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?
ব্যাখ্যা দেখুন ›- স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল। এ ডাকটিকিটের ডিজাইনার বিমান মল্লিক। - এটি ২৯ জুলাই, ১৯৭১ সালে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।
১০
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । - এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । - এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । - এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা ।
মোট ৯০টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
সরকারি কর্মকমিশন (পিএসসি) (সিনিয়র স্টাফ নার্স) - ০২.০৯.২০২৩ প্রশ্ন ও…