ব্যাখ্যা দেখুন ›- নার্সিং একটি সেবামূলক পেশা। - অসুস্থ মানুষকে সেবা করাই এ পেশার প্রধান দায়িত্ব আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কর্মে জানিয়ে দিয়েছেন নার্সিং একটি পেশা নয়, এটি মূলত সেবা। - রোগীকে সম্মান করা, রোগীর মতামতের গুরুত্ব দেয়া, রোগীর প্রয়োজনে সাড়া দেয়া রোগীর চিকিৎসার সাথে সম্পৃক্ত নির্দেশনাসমূহ সঠিকভাবে পালন করা প্রভৃতি নাসিং সেবার অংশ।
৩
সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে উপসর্গ নয় কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। - আর ৮ মার্চ ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। - করোনাভাইরাসের লক্ষণগুলো হলো-জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট, গলাব্যথা, শুকনো কাশি, ঘনঘন থুতু, পেশি/গাঁটে যন্ত্রনা ও মাথাব্যথা।
৪
অলফ্যাকটরির কাজ-
ব্যাখ্যা দেখুন ›- অলফ্যাকটরি হলো মস্তিষ্কের একমাত্র করোটিক স্নায়ু বা সংবেদী। - এটি ঘ্রাণের সংবেদনগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে। - অলফ্যাক্টরি স্নায়ু মস্তিষ্কের নীচে, নাকের ভেতরের দিকের ঘ্রাণসংবেদী কোষ থেকে শুরু হয়। - এই কোষগুলো সুগন্ধযুক্ত অণুগুলোর সাথে সংযুক্ত হয়। - যখন সুগন্ধযুক্ত অণুগুলো ঘ্রাণসংবেদী কোষগুলোর সাথে সংযুক্ত হয় তখন সেগুলো স্নায়ু আবেগ তৈরি করে। - এই স্নায়ু আগেবগুলো অলফ্যাক্টরি স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কের অলফ্যাক্টরি কটেক্সে প্রেরণ করে।
৫
কোনটি ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়?
ব্যাখ্যা দেখুন ›- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের (আরএনএ) সংক্রমণের কারণে হয়। - এডিস ইজিন্টাই মশার কামড়ে ভাইরাসটি শরীরে প্রবেশ করে। - আর ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো- জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, বমিভাব, গ্রন্থি ফুলে যাওয়া ও মাথাঘোরা ত্বকের বিভিন্ন স্থানে ফুসকুড়ি। - অন্যদিকে দাঁত দিয়ে রক্তক্ষরণকে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে যা ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়।
৬
মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। - মধ্যচ্ছদার নিচে পাকস্থলির ডানপাশে গাঢ় বাদামী বর্ণের ত্রিকোণাকার অঙ্গটি হলো যুক্ত। - যকৃতের সাথে কলস আকৃতির পিত্তথলি সংযুক্ত থাকে। - যকৃত থেকে নিঃসৃত পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। - পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদবিশিষ্ট। - পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে।
৭
নরমাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ-
ব্যাখ্যা দেখুন ›- সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবন ও টেনিস লবণ হিসেবেও পরিচিত। - এর রাসায়নিক সংকেত Nacl। - সোডিয়াম ক্লোরাইডের ০.৯% জলীয় দ্রবণ হলো নরমাল স্যালাইন।
৮
বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ নয় কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এর ২০২২ সালের তথ্যমতে, বাংলাদেশে প্রধানত দুটি (প্রসবজনিত রক্তক্ষরণ ও একলাম্পশিয়া বা খিচুনি) কারণে মাতৃমৃত্যু বেশি হয়। - এছাড়া অদক্ষ ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব, গর্ভপাত ও উচ্চ রক্তচাপ জনিত কারণেও মাতৃমৃত্যু হয়।
৯
প্রসবকালীন কোনটি বিপদ চিহ্ন নয়?
ব্যাখ্যা দেখুন ›- গর্ভাবস্থায় বিপদচিহ্ন ৫টি। - যথা: যোনীপথে রক্তস্রাব, খিচুনি, ভীষণজ্বর, মাথাব্যথা ও ঝাপসা এবং বিলম্বিত প্রসাব।
১০
বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
ব্যাখ্যা দেখুন ›- পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর, ১৯৭১ বাঙালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে। - শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৪ ডিসেম্বরকে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' ঘোষণা করেন। - ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। - ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মোট ৮৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
পিএসসি (সিনিয়র স্টাফ নার্স) - ৩১.০৫.২০২৪ প্রশ্ন ও সমাধান