সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২৪.১২.২০১০ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dpe Ateo — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›প্রশ্নমতে, ৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক বা, ৫৬০ - ৩৮০ = ৩.৫ক + ক = ৪.৫ক বা, ৪.৫ক = ১৮০ বা, ক = ১৮০/৪.৫ = ৪০ তাহলে, ৫৬০ - ৪০ = ৫২০
২

নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। গাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে। সরিষার খৈল দিয়ে দুই ভাবে জৈব সার তৈরী করা যায়। তবে তরল আকারে তৈরী জৈব সার ব্যবহার সহজ এবং বেশ কার্যকরী। সরিষার খৈল এর দ্রবন থেকে যে উপকারী তরল সার তৈরি হয় তা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
৩

F(x) = x 2 + (1/x -1 ) - 1 হলে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখুন ›If f(-1)= -1 তাহলে,F(x)=x2+(1/x−1)−1=(1)2+1/(−1)−1−1=1−1−1=−1F(x) = x 2 + (1/x -1 ) - 1 = (1) 2 + {1/(-1) -1 } - 1 = 1 - 1 - 1 = -1
৪

পঁচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?

ব্যাখ্যা দেখুন ›ডিম পঁচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং পঁচা ডিমের দুর্গন্ধের জন্য এ গ্যাসটিই দায়ী। ইথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ধাতু ঝালাই কাজে ব্যবহৃত হয়। হিলিয়াম একটি বর্ণহীন , গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়।
৫

কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?

ব্যাখ্যা দেখুন ›ভিটামিন সি এর অভাব তীব্র হলে স্কার্ভি রোগ হয়। এ রোগের লক্ষণ গুলো হলো-দাঁতের মাড়ি স্পঞ্জের মত ফুলে যায়, রক্ত ও পূজ পড়ে। দাঁতের গোড়া আলগা হয়ে দাঁত অকালে পড়ে যায়।
৬

আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে-

ব্যাখ্যা দেখুন ›চকের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন প্রাকৃতিক চক ও কৃত্রিম চক। প্রাকৃতিক চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (CaCo 3 ) থেকে। পানির নীচে বছরের পর বছর জমে থাকার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে কালক্রমে চকে রূপান্তরিত হয়। প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় লাইমস্টোন এবং মার্বেল। তবে বর্তমানে কৃত্রিম চক তৈরি হয় জিপসাম (ক্যালসিয়াম সালফেট CaSO 4 )থেকে।
৭

রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?

ব্যাখ্যা দেখুন ›বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটার উত্তর 'গামা' দেওয়া আছে যা ভুল। আমরা জানি 'গামা' একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা উচ্চ পারমাণবিকসংখ্যা ও উচ্চ পারমাণবিক ভরসংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। রঙিন টেলিভিশন Cathode Ray Tube ব্যবহিত হয়, এই Cathode Ray Tube হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি তৈরি হয়। ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ Cathode Ray Tube থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়।
৮

পানিকে বরফে পরিণত করলে এর আয়তন-

ব্যাখ্যা দেখুন ›পদার্থকে তরল থেকে কঠিনে পরিণত করলে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ব্যতিক্রম। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। এজন্য শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় যখন পানি বরফে পরিণত হয়।
৯

পিতল হচ্ছে-

ব্যাখ্যা দেখুন ›- পিতল হলো একটি সংকর ধাতু, যা তামা ও দস্তার মিশ্রণে তৈরি হয়। এটি সাধারণত 60-80% তামা এবং 40-20% দস্তা দিয়ে গঠিত। - সংকর ধাতু হলো দুই বা তার বেশি ধাতুর মিশ্রণে তৈরি একটি নতুন ধাতব পদার্থ। এই মিশ্রণ সমসত্ব বা অসমসত্ব হতে পারে। বিভিন্ন ধরনের সংকর ধাতু: 1. পিতল (Brass): - উপাদান: 60-80% তামা (Cu) + 40-20% দস্তা (Zn) - ব্যবহার: বাসনপত্র, নল, দূরবীন, মূর্তি, ব্যারোমিটার, যন্ত্রাংশ, জলের কল ইত্যাদি 2. কাঁসা (Bell Metal): - উপাদান: 80% তামা (Cu) + 20% টিন (Sn) - ব্যবহার: থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘণ্টা ইত্যাদি 3. ব্রোঞ্জ (Bronze): - উপাদান: 75-90% তামা (Cu) + 25-10% টিন (Sn) - ব্যবহার: মূর্তি, থালা, যন্ত্রাংশ, বাসনপত্র, পদক, মুদ্রা ইত্যাদি এই সংকর ধাতুগুলি তাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন শিল্প ও ব্যবহারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, পিতলের উজ্জ্বলতা ও টেকসই গুণ এটিকে বাসনপত্র ও সাজসজ্জার জন্য উপযুক্ত করে তোলে। অন্যদিকে, কাঁসার শব্দ উৎপাদন ক্ষমতা এটিকে ঘণ্টা তৈরিতে আদর্শ করে তোলে। ব্রোঞ্জের শক্তি ও স্থায়িত্ব এটিকে মূর্তি ও স্মারক তৈরির জন্য পছন্দসই করে তুলেছে।
১০

কোথায় সাঁতার কাটা কম আয়াসসাধ্য?

ব্যাখ্যা দেখুন ›সমুদ্রের পানিতে সাঁতার কাটা কম আয়াসসাধ্য হয় কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে। লবণের অধিক উপস্থিতির ফলে সমুদ্রের পানির ঘনত্ব বেশি হয়। এই উচ্চ ঘনত্বের কারণে পানিতে ভাসমান থাকা সহজ হয় এবং সাঁতারুরা কম শক্তি ব্যয় করে পানিতে চলাফেরা করতে পারে। এর ফলে সুইমিং পুল, পুকুর বা নদীর মতো মিষ্টি পানির তুলনায় সমুদ্রে সাঁতার কাটা অনেক সহজ ও কম পরিশ্রমসাধ্য হয়।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২৪.১২.২০১০ প্রশ্ন ও সমাধান