সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২০.৯.২০১২ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dpe Ateo — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

যদি রিক্সাভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

ব্যাখ্যা দেখুন ›ধরি, পূর্বের ভাড়া ছিল ১০০ টাকা। তাহলে ৬০% বৃদ্ধিতে বর্তমান ভাড়া= ১৬০টাকা। ভাড়া বৃদ্ধি পেয়েছে= ১৬০-১০০=৬০ টাকা সুতরাং খরচ পূর্বের সমান রাখতে হলে খরচ কমাতে হবে ৬০ টাকা। ১৬০ টাকায় কমাতে হবে = ৬০ ১ টাকায় কমাতে হবে = ৬০/১৬০ ১০০ টাকায় কমাতে হবে= ৬০*১০০/১৬০ =৩৭.৫০%
২

The noun of the word 'please' is-

ব্যাখ্যা দেখুন ›Please - অনুগ্রহ, সুখী করা। Pleasant - মনোরম। Pleasure - সুখ, আনন্দ। please হলো noun form. আর pleasure হলো adjective form.
৩

জসীমউদ্‌দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?

ব্যাখ্যা দেখুন ›- 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহীমুদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। - 'পল্লীকবি জসীমউদদীনের কবিতার এই আসমানী কোনো কল্পনা ছিল না। - আসমানী অতিসাধারণ এক মেয়ের নাম। - পল্লীকবি জসীমউদদীনের আসমানী কবিতার সেই 'আসমানী' র বাড়ী ফরিদপুরে।
৪

’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

ব্যাখ্যা দেখুন ›রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে লেখা রাজনীতি-সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে কালান্তর (১৯৩৭) সংকলনে। তাঁর আরও কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল - বিবিধ প্রসঙ্গ , সভ্যতার সংকট , মানুষের ধর্ম , শব্দতত্ত্ব , শিক্ষা ,সাহিত্য , ইত্যাদি ।
৫

কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন?

ব্যাখ্যা দেখুন ›তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন। তাদের পঞ্চপান্ডব বলা হত। তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। আধুনিকতাবাদী পঞ্চপান্ডব লেখক হচ্ছেন - - জীবনানন্দ দাশ, - অমিয় চক্রবর্তী, - বুদ্ধদেব বসু, - বিষ্ণু দে, - সুধীন্দ্রনাথ দত্ত। পঞ্চপান্ডবের অন্তর্ভূক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।
৬

সার্ধশত জন্মবার্ষিকী। এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?

ব্যাখ্যা দেখুন ›'সার্ধশত' শব্দটির অর্থ = ১৫০ । এটি ক্রমবাচক শব্দ। আরও কিছু তথ্য দেখে নিনঃ - জুবিলীর (Jubilee) অর্থ হলো উত্সব মুখর পরিবেশে জন্মতিথি পালন। আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী। - ১০ বছর পূর্তিকে বলা হয়: দশক জয়ন্তী। - ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী। - ৪০ বছর পূর্তিকে বলা হয়: রুবি জয়ন্তী। - ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী। - ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী। - ৭০ বছর পূর্তিকে বলা হয়: ডায়মন্ড জয়ন্তী (কখনও কখনও হীরক জয়ন্তী বলা হলেও, এটি সাধারণত ৬০ বছরের জন্য ব্যবহৃত হয়)। - ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী। - ৮০ বছর পূর্তিকে বলা হয়: ওক জয়ন্তী। - ৯০ বছর পূর্তিকে বলা হয়: গ্রানাইট জয়ন্তী। - ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ। - ১২৫ বছর পূর্তিকে বলা হয়: কোয়ার্টার মিলেনিয়াম। - ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত। - ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ।
৭

’সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে?

ব্যাখ্যা দেখুন ›- আখতারুজ্জামান ইলিয়াস (ফেব্রুয়ারি ১২, ১৯৪৩ - জানুয়ারি ৪, ১৯৯৭) একজন বাংলাদেশী কথাসাহিত্যিক। - তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। - দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তাঁর রচনাসম্ভার। - বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। - বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ'র পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশী লেখক। - তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: - অন্যঘরে অন্যস্বর (১৯৭৬), - খোঁয়ারি (১৯৮২), - দুধভাতে উৎপাত (১৯৮৫), - চিলেকোঠার সেপাই (১৯৮৭), - দোজখের ওম (১৯৮৯), - খোয়াবনামা ১৯৯৬), - সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।
৮

’নাট্যচার্য’ হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?

ব্যাখ্যা দেখুন ›- সেলিম আল দীন (১৮ই আগস্ট, ১৯৪৯-১৪ই জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। - স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ: - সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, - বাসন, - কেরামতমঙ্গল, - হরগজ, - শকুন্তলা, - মুনতাসীর ফ্যান্টাসি, - কীর্তন খোলা, - হাতহদাই, - জন্ডিস ও বিবিধ বেলুন, - চাকা, - যৈবতী কন্যার মন, - নিমজ্জন ইত্যাদি।
৯

কোনটি মৌলিক শব্দ?

ব্যাখ্যা দেখুন ›- যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। - যেমন: চাঁদ, গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল , হাত ইত্যাদি।
১০

কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

ব্যাখ্যা দেখুন ›সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যান্য উদাহরণঃ - সোনার মতো মুখ- সোনামুখ, - পদ পল্লবের ন্যায়- পদপল্লব, - কুমারী ফুলের ন্যায়- ফুলকুমারী ইত্যাদি।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২০.৯.২০১২ প্রশ্ন ও সমাধান