ATEO (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) -২০১৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dpe Post 2015 — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

ছন্দের যাদুকর কাকে বলে?

ব্যাখ্যা দেখুন ›- বাংলা সাহিত্যের ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। - ছন্দের ঝংকারে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সমৃদ্ধ হতো বলে তাকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর "বাস্তববাদী কবি' অভিধায় বিশেষায়িত করা হয়। - সত্যেন্দনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। • তাঁর রচিত কাব্যগ্রন্থ- - সবিতা (১৯০০) - সন্ধিক্ষণ (১৯০৫) - বেণু ও বীণা (১৯০৬) - হোমশিখা (১৯০৭) - ফুলের ফসল (১৯১১) - কুহু ও কেকা (১৯১২) - তুলির লিখন (১৯১৪) - মনিমঞ্জুষা (১৯১৫) ইত্যাদি।
২

আলালের ঘরের দুলাল কার লেখা?

ব্যাখ্যা দেখুন ›• প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত সাহিত্যের প্রথম উপন্যাস ' আলালের ঘরের দুলাল ' (১৮৫৮)। • উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। • এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক পত্রিকায় লিখতেন। • এটি কথ্য ভাষায় লিখিত, যা 'আলালি ভাষা' নামে পরিচিত। • ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়। • চরিত্র: মতিলাল, মোকাজান মিঞা বা ঠক চাচা, পূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর। • তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ - 'মদ খাওয়া বড় দায়, - জাত থাকার কি উপায়' (১৮৫৯), - 'রামারঞ্জিকা' (১৮৬০), - 'গীতাঙ্কুর (১৮৬১), - 'যকিঞ্চিৎ' (১৮৬৫), - 'অভেদী' (১৮৭১), - 'ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮), - 'আধ্যাত্মিকা (১৮৮০), -'বামাতোষিণী' (১৮৮১), - 'কৃষিপাঠ' (১৮৬১), - The Zamindar and Royats.
৩

মেঘনাদবধ কাব্য—কার লেখা?

ব্যাখ্যা দেখুন ›- ' মেঘনাদবধ কাব্য ' মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। - এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। - কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। - মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট। - বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। - তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন ‘চতুর্দশপদী’। - বাংলা সনেটের আদি গ্রন্থ ‘চতুর্দশপদী কবিতা’ (১৮৬৬)। - তাঁর ছদ্মনাম টিমোথি পেনপোয়েম। • তাঁর রচিত নাটক ও প্রহসন - শর্মিষ্ঠা নাটক (১৮৫৯) - কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - মায়া-কানন (১৮৭৪) - একেই কি বলে সভ্যতা? (১৮৬০) - বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) - পদ্মাবতী নাটক (১৮৬০) • তাঁর রচিত কাব্য - তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০) - মেঘনাদবধ কাব্য (১৮৬১) - চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) - ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১) - বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।
৪

গুবাক শব্দের অর্থ কি?

ব্যাখ্যা দেখুন ›• গুবাক শব্দের অর্থ সুপারীগাছ । • গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থঃ ‘কূজন’ - পাখির ডাক। সাক্ষর- অক্ষরজ্ঞানসম্পন্ন কাদম্বিনী- মেঘমালা সমাস- সংক্ষেপণ রুধির- রক্ত নাভিশ্বাস- মরণাপন্ন অবস্থা পরিভাষা- সংক্ষেপণার্থ অনিল- বাতাস সন্ধি- মিলন।
৫

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

ব্যাখ্যা দেখুন ›- গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। - এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। - কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। - এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। - ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। - এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। - ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। - এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। - ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
৬

সনেটের শেষ অংশ কে কি বলে?

ব্যাখ্যা দেখুন ›- চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। - এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
৭

কোন বর্ণের ধ্বনির আগে ণ হয়?

ব্যাখ্যা দেখুন ›- ট-বর্গীয় বর্ণের ধ্বনির আগে ণ হয়। - যেমন, লুণ্ঠন, বণ্টন ইত্যাদি। • ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে 'ণ' ব্যবহারের নিয়ম: - তৎসম শব্দে ট-বর্গীয় ধ্বনির আগে সবসময় 'ণ' ব্যবহৃত হয়, কখনোই 'ন' ব্যবহার করা হয় না। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। • 'ণ'-ত্ব বিধান: বাংলা ভাষার তৎসম শব্দে 'ণ' ব্যবহারের সঠিক নিয়মকেই 'ণ'-ত্ব বিধান বলা হয়। • 'ণ' ব্যবহারের নিয়মাবলি: ১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। ২. ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। ৩. কিছু শব্দে স্বাভাবিকভাবেই 'ণ' হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি। • যেসকল ক্ষেত্রে 'ণ'-ত্ব বিধান প্রযোজ্য নয়: ১. সমাসবদ্ধ শব্দে সাধারণত 'ণ'-ত্ব বিধান প্রযোজ্য নয়; এ ক্ষেত্রে 'ন' ব্যবহৃত হয়। যেমন: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। ২. ত-বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো 'ণ' হয় না। যেমন: অন্ত, গ্রন্থ ইত্যাদি। ৩. বাংলা (দেশি), তদ্ভব এবং বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন নেই।
৮

হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের মূলত কি হিসেবে পরিচিত?

ব্যাখ্যা দেখুন ›- হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। - তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। - তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। - কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'। • তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস: - শঙ্খনীল কারাগার, - মাতাল হাওয়া, - দারুচিনি দ্বীপ, - জোছনা ও জননীর গল্প, - সৌরভ, দেয়াল, - অনিল বাগচীর একদিন, - আগুনের পরশমণি।
৯

শ্রীকান্ত চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?

ব্যাখ্যা দেখুন ›- শ্রীকান্ত চরিত্রটি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি। - শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। - বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত । • শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ - বড়দিদি, - পল্লী সমাজ, - পরিণীতা, - বিরাজ বৌ, - পণ্ডিত মশায়, - দেবদাস, - চরিত্রহীন, - শ্রীকান্ত, - নিষ্কৃতি, - দত্তা, - গৃহদাহ, - বামুনের মেয়ে ইত্যাদি।
১০

Log 3 (1/27) = কত?

ব্যাখ্যা দেখুন ›Log 3 (1/27) = Log 3 (1/3 3 ) = Log 3 3 -3 = -3 Log 3 3 = -3
ATEO (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) -২০১৫ প্রশ্ন ও সমাধান