প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dpe Post Na — previous year question solution with answer & explanation (free)
90প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৯০
সব বিষয়ের প্রশ্ন
১
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- ১৯৪৯ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে তুর্কিয়ে (তুরস্ক) ইসরাইলকে স্বীকৃতি দেয়। - আর প্রথম আরব দেশ হিসেবে মিশর ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি দেয়। - এরপর পর্যাক্রমে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ মুসলিম দেশ হিসাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান ইসরাইলকে স্বীকৃতি দেয়। - ইসরাইলকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
২
বিশ্ববিখ্যাত “মোনালিসা” চিত্রটির চিত্রকর কে?
ব্যাখ্যা দেখুন ›-লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী। -তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তাঁর অমর সৃষ্টি ‘মোনালিসা’ ছবিটি আঁকেন। -১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে।
৩
বাংলার রাজধানী ঢাকা থেকে কে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
ব্যাখ্যা দেখুন ›- ১৬১০ সালে সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। - এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান। - কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল। - ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে আবার স্থানান্তর করেন। - মুর্শিদকুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন।
৪
"ছিয়াত্তরের মন্বন্তর" নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়েছিল?
ব্যাখ্যা দেখুন ›- ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। - এটি ১৭৭০ সালে ঘটে। ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয় । - এই দূর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়। - এ সময় বাংলার গর্ভনর ছিলেন কার্টিয়ার।
৫
কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- কাজী নজরুল ইসলামের জীবনকাল (১৮৯৯-১৯৭৬ খ্রিঃ) । - বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ১৯১৭ খ্রিষ্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। - করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)। - ১৯২২ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। - পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। - ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। - তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (বাংলা ১২ই ভাদ্র, ১৩৮৩) মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া হয়। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা, - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।
৬
পুনর্ভবা কোন নদীর উপনদী?
ব্যাখ্যা দেখুন ›- পুনর্ভবা , নাগর ও টাঙ্গন নদী মহানন্দার উপনদী । - অন্যদিকে ভৈরব, কুমার ও বড়াল নদী পদ্মার শাখা নদী। - মহানন্দা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। - নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। - বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫। - করতোয়া ও আত্রাই নদী হলো যমুনার উপনদী। - ধলেশ্বরী নদী হলো যমুনার শাখা নদী।
৭
বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল-
ব্যাখ্যা দেখুন ›- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। - প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। - এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। - ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। - এটি বর্তমানে বগুড়া জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার জনপদ সমূহ: - পুণ্ড্র - বঙ্গ - হরিকেল - রাঢ় - চন্দ্রদ্বীপ - বরেন্দ্র - গৌড় - সমতট - তাম্রলিপ্ত - গঙ্গারিডাই প্রভৃতি।