ATEO - ১৯৯৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dpe Post Na 2 — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

ফুলকুমারী কোন সমাস?

ব্যাখ্যা দেখুন ›সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যান্য উদাহরণঃ - সোনার মতো মুখ- সোনামুখ, - পদ পল্লবের ন্যায়- পদপল্লব, - কুমারী ফুলের ন্যায়- ফুলকুমারী ইত্যাদি।
২

"BARD" বলতে কি বুঝায়?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। - BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। - এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে। - এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
৩

ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে গুহাগুলো অবস্থিত। - এর ঠিক ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ইলোরা গ্রামে ইলোরা গুহাচিত্রগুলো অবস্থিত। - অজন্তায় প্রায় ৩০টি গুহামন্দির আছে। সবগুলো পাহাড় কেটে তৈরি করা বৌদ্ধ মন্দির এবং মঠ। - গুয়াগুর্ণা নদীর উপত্যকার ২২ মিটার উঁচু গিরিসঙ্কটের অভ্যন্তরে গ্রানাইট পাথরের ফাঁপা প্রাকৃতিক গুহার মধ্যে এই মন্দিরগুলো নির্মিত হয়েছে। - গুহাগুলো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে খনন করে বের করা হয়। মন্দিরগুলো আবার দুই শ্রেণির। যেমন চৈত্য এবং বিহার। চৈত্য হলো থাকার জায়গা বা বাসগৃহ। আর বিহার হলো মঠ। - বড় বড় গুহার স্তম্ভগুলো ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। গুহার ভেতরের দেয়াল চিত্রে বুদ্ধের জীবনী এবং সংশ্লিষ্ট নানা কাহিনি অঙ্কিত আছে। - তোমরা যদি সেখানে যাও তাহলে ১, ২, ১৬, ১৭ এবং ১৯ নম্বর গুহায় অসাধারণ কিছু চিত্র দেখতে পাবে। আবার ১, ৪, ২৪ এবং ২৬ নম্বর গুহায় গেলে দেখবে অপূর্ব সব স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন।
৪

বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ব্যাখ্যা দেখুন ›- ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। - ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। - এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। - এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। - এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
৫

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান। - এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা। - বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং - বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
৬

জেনেভা কনভেনসন কোন তারিখে স্বাক্ষরিত হয়েছিল?

ব্যাখ্যা দেখুন ›চারটি রেডক্রস কনভেনশন নামে পরিচিত জেনেভা কনভেনশন ১৯৪৯। - এই কনভেনশনে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। - এই কনভেনশন টি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় মর্মাহত হয়ে ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনে দুনিয়ার রাষ্ট্রগুলো -এ মর্মে ঐকমত্য পোষণ করে যে যারা কোনোভাবে বৈরিতায় সম্পৃক্ত নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে—আহত ও অসুস্থ সেনা, যুদ্ধবন্দী ও বেসামরিক মানুষ। উৎস: Britannica.com
৭

একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্বা ৬ ফুট হলে অতিভুজের দৈঘ্য কত?

ব্যাখ্যা দেখুন ›অতিভুজ= √(ভুমি ২ + লম্ব ২ ) = √(৮ ২ + ৬ ২ ) = √১০০ = ১০ ফুট
৮

শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। - বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩-১৪০৯ খ্রিস্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। - শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ-জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরীবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য
৯

জীবনানন্দ দাসের “রূপসী বাংলা” কাব্য গ্রন্থ কিসের পরিচায়ক?

ব্যাখ্যা দেখুন ›- রূপসী বাংলা, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। - কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। মৃত্যুর পর এর পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। - কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। - জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
১০

ভানুসিংহের পদাবলীর রচয়িতা কে?

ব্যাখ্যা দেখুন ›আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলি রচনা করেছেন । তাঁর রচিত কাব্যের নাম 'ভানুসিংহের পদাবলী' । এর বেশির ভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত ।
ATEO - ১৯৯৬ প্রশ্ন ও সমাধান — Dpe Post Na 2 Question | DID Exam