শারীরিক শিক্ষা কলেজ (প্রভাষক) - ১৭.১২.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dshe Lecturer — previous year question solution with answer & explanation (free)
88প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১
ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় খেলবে?
ব্যাখ্যা দেখুন ›- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া। - প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ পর্যায়ে খেলোয়াড় এবং ১ জন গোলরক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় থাকে। - ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার আর জলাশয়ের জলের গভীরতা ২ মিটারের বেশি।
২
কাবাডি খেলায় একটি দল কতজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়?
ব্যাখ্যা দেখুন ›- কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। - এটি সর্বপ্রথম শুরু হয় ভারতে। - এ খেলায় প্রতিটি দল ১২ জন খেলোয়াড় নিয়ে গঠিত হলেও খেলতে পারে ৭ জন।
৩
ভারত ও চীনের মধ্যকার সীমান্তরেখার নাম কি?
ব্যাখ্যা দেখুন ›সীমারেখা - অবস্থান: ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান র্যাডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তান ম্যাকমোহন লাইন - ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত সীমান্ত ম্যাজিনো লাইন - জার্মান ও ফ্রান্স।
৪
বুৎপত্তি অনুসারে অনুসর্গ কয় প্রকার?
ব্যাখ্যা দেখুন ›- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। - যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না। - প্রদত্ত উদাহরণটিতে 'ছাড়া' একটি অনুসর্গ। বুৎপত্তি অনুসারে অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: • সাধারণ অনুসর্গ (যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন: মাথার উপরে নীল আকাশ।) • ক্রিয়াজাত অনুসর্গ (যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন: ভালো করে খেয়ে নাও।)
৫
অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?
ব্যাখ্যা দেখুন ›- ১৯২৮ সালে ৯ম আমস্টার্ডাম অলিম্পিক থেকে অলিম্পিকের মশাল জ্বালানোর প্রথা শুরু হয়। - আর এই মশাল বিভিন্ন দেশ ঘুরে অলিম্পিক স্টেডিয়াম পৌঁছানোর 'টর্চ রিলে' প্রথা প্রথম চালু হয় ১৯৩৬ সালের ১১তম বার্লিন অলিম্পিক থেকে।
৬
What is the correct spelling?
ব্যাখ্যা দেখুন ›শুদ্ধ বানান: Miscellaneous (বিবিধ)।
৭
অলিম্পিকের রিং-এ কোন পাঁচটি রং ক্রমান্বয়ে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা দেখুন ›- আধুনিক অলিম্পিকের পতাকায় ৫টি রং রয়েছে। - এ পতাকায় সাদা পটভূমির উপর ৫টি বৃত্ত ৫টি মহাদেশকে নির্দেশ করে। বৃত্তগুলোয় ব্যবহৃত রংগুলো হলো: - ইউরোপের জন্য নীল; - এশিয়ার জন্য হলুদ; - আফ্রিকার জন্য কালো; - আমেরিকার জন্য সবুজ এবং - ওশেনিয়ার জন্য লাল।
৮
সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান হলেন-
ব্যাখ্যা দেখুন ›- সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান মাইকেল ফেলপস। - তিনি অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদ। - বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস গোটা অলিম্পিক জীবনে ২৩টি অলিম্পিক স্বর্ণ পদকসহ ২৮টি পদক জয় করেন, যার মধ্যে ৭টি বিশ্ব রেকর্ড। - তিনি অলিম্পিকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ মিলে মোট ৬৫টি স্বর্ণ পদকসহ ৮২টি পদক জয় করেন।
৯
‘মৃত্যুক্ষুধা’ কার লেখা?
ব্যাখ্যা দেখুন ›‘মৃত্যুক্ষুধা’ - ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। - ১৯৩০ সালে প্রকাশিত এ উপন্যাসটি কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক রচনা। - কাজী নজরুল ইসলাম বাস্তব অভিজ্ঞতা থেকে ‘মৃত্যুক্ষুধা’ রচনা করেন। - ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন। - কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকার দরিদ্র হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের দুঃখ-দুর্দশাপূর্ণ জীবনকে কেন্দ্র করেই এ উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। ------------------------------------ ------------------------------------ - কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো। - বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু। - বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত। - আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস), - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।
১০
স্বাধীনতার পূর্বে ১৯৭১ সালে ২৬ ফেব্রুয়ারি কোন বাঙ্গালী ক্রিকেটার জয়বাংলা স্টিকার ব্যাটে লাগিয়ে খেলে প্রতিবাদ করেছিলেন?
ব্যাখ্যা দেখুন ›২৬ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে ঢাকায় শুরু হওয়া কমনওয়েলথ একাদশ বনাম পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (পিসিসিবি) নির্বাচিত একাদশের বিপক্ষে বেসরকারি টেস্ট ম্যাচে বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান ব্যাটে 'জয় বাংলা' লেখা স্টিকার লাগিয়ে বাঙালি জাতির স্বাধীনতার আকুতি জানিয়ে প্রতিবাদ করেন।
মোট ৮৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
শারীরিক শিক্ষা কলেজ (প্রভাষক) - ১৭.১২.২০২৩ প্রশ্ন ও সমাধান