আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে এর কার্যক্রম শুরু করে?
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (অফিস সহায়ক) -২৪.০৯.২০২১ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Dshe Officeassistant — previous year question solution with answer & explanation (free)
68প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
১
২
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
ব্যাখ্যা দেখুন ›
নাইট্রোজেন অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরি হয় । - বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড তৈরি করেন । - স্বর্ণের খাদ বের করার জন্য নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়। - এছাড়া এটি সার কারখানা ও বৈদ্যুতিক সেল তৈরিতে ব্যবহার হয় । - আর স্বর্ণের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক এসিড ।৩
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চীফ অব স্টাফ কে ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›
রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধান সেনাপতি -কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী চিফ অব স্টাফ -লে.কর্নেল (অব.)আব্দুর রব ডেপুটি চিফ অব স্টাফ -গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?
ব্যাখ্যা দেখুন ›
ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর ,২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documetary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register -এ অন্তর্ভুক্ত করে ।উল্লেখ্য ,১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।৫
বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা-
ব্যাখ্যা দেখুন ›
নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ । - এটি চীন থেকে পূর্ব -পশ্চিম -দক্ষিণ এশিয়া ,ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক । - চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর ) নির্মাণের ঘোষণা দেন। - প্রথম দিকে এর নাম করা হয় ওয়ান বেল্ট ,ওয়ান রোড (ওবিওআর) .২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রাখা হয়৬
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ব্যাখ্যা দেখুন ›
হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার রঞ্জক পদার্থ । - এটি এক প্রকার সংযুক্ত প্রোটিন (আমিষ ) । - এর প্রধান দুটি উপাদান হল হিম বা আয়রন (৪%) এবং - গ্লোবিন বা হিস্টোন জাতীয় প্রোটিন (৯৬%)। - একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৩-১৬ গ্রাম ।৭
MICR এর পূর্ণরূপ কি?
ব্যাখ্যা দেখুন ›
যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে ,তাকে MICR Reader বলে ।চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়।MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয় ।৮
লাওসের (Laos) এর সরকারি নাম কি?
ব্যাখ্যা দেখুন ›
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।এর রাজধানী ভিয়েনতিয়েন ।দেশটির সরকারি নাম Laos peope's Democratic Republic .দেশটি ১৯৫৩ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে৯
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন ।তিনি টানা ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দীর্ঘ ১২ বছর ক্ষমতায় ছিলেন ।যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ।১০
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ্য করেছে?

