উপজেলা সমাজসেবা অফিসার- ২৯.০৮.২০০৮ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dss Socialserviceofficer — previous year question solution with answer & explanation (free)

90প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯০
সব বিষয়ের প্রশ্ন
১

প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কী?

ব্যাখ্যা দেখুন ›- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)। - উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনী সংগ্রহ করেন। - মহারাজা প্রতাপসিংহের বংশধর, উদয়পুরাধিপতি মহারাজা ভীমসিংহের দুহিতা কৃষ্ণকুমারীর বিষাদময় জীবনই নাটকের বিষয়বস্তু। চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী। - মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। - দীনবন্ধু মিত্র রচিত প্রহসন ‘সধবার একাদশী' (১৮৬৬) এবং নাটক ‘নীলদর্পণ' (১৮৬০)।
২

ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?

ব্যাখ্যা দেখুন ›ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবকরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত । ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে উনার প্রাভাব অনেক গভীর ছিলো। তার উল্লেখযোগ্য শিষ্যরা ছিলো- - কালীপ্রসাদ ঘোস - মাইকেল মধুসূদন দত্ত - দক্ষিণারঞ্জন মিত্র - হরচন্দ্র ঘোষ - মাধব চন্দ্র মল্লিক - রামতনু লাহিরী - প্যারিচাঁদ মিত্র
৩

'বারমাস্যা' কাকে বলে?

ব্যাখ্যা দেখুন ›চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র ফুল্লরা । ফুল্লরার বার মাসের সুখ-দুঃখের বর্ণনাই বাংলা সাহিত্যে 'বারমাস্যা' নামে পরিচিত ।
৪

Who was the tutor of Alexander the Great?

ব্যাখ্যা দেখুন ›- এরিস্টটল বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। - এছাড়া প্লেটোর সাথে যৌথভাবে তাঁকে "পশ্চিমা দর্শনের জনক" বলে অভিহিত করা হয়। - তিনি দ্বিগ্বীজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট এর শিক্ষক ছিলেন, - আবার তিনি বিখ্যাত দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন।
৫

কোন দেশটি অতীতে UN Security Council-এর স্থায়ী সদস্য ছিল?

ব্যাখ্যা দেখুন ›--USSR - এর পূর্ণ রূপ হলো - Union of soviet socialist Republic. -এ নামটি ১৯২২ সালে গৃহীত হয়। -সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২১ ডিসেম্বর ১৯৯১ সালে ভেঙে গেলে রাশিয়া নাম ধারণ করেন। -কাজই সে হিসেবে Ussr অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল।
৬

What is the meaning of the word `Prima facie'?

ব্যাখ্যা দেখুন ›- Prima facie (আপাতদৃষ্টিতে / প্রথম দর্শনে) Latin phrase-টির অর্থ- At first sight.
৭

কোন ভগ্নাংশটি বড়?

ব্যাখ্যা দেখুন ›৩৩/৫০ = ০.৬৬ ৮/১১ = ০.৭২৭ ৩/৫ = ০.৬ ১১/১৭ = ০.৬৪৭ ∴ সবচেয়ে বড় ভগ্নাংশটি হল = ৮/১১
৮

NAM এবং Group of 77-

ব্যাখ্যা দেখুন ›- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। - ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। - ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭। - এর কোন স্থায়ী সদর দপ্তর নেই। - গ্রুপ-৭৭ হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। এর সদস্য দেশ ১৩৪ টি। - ১৯৬৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - এই সংস্থার কোন স্থায়ী সদর দপ্তর নেই।
৯

‘Blue Blood’ means-

ব্যাখ্যা দেখুন ›Blue blood (উচ্চবংশজাত; অভিজাত) phrase টির অর্থ Aristocratic birth (উচ্চ বংশগত)।
১০

SAARC এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন-

ব্যাখ্যা দেখুন ›- আবুল আহসান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৬) একজন বাংলাদেশী কুটনৈতিক। - যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। - তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
উপজেলা সমাজসেবা অফিসার- ২৯.০৮.২০০৮ প্রশ্ন ও সমাধান — উত্তর ও ব্যাখ্যাসহ