কারিগরি শিক্ষা অধিদপ্তর- বিভিন্ন পদ(কর্মচারী) ২৭-০৮-২০২১ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dte Staff — previous year question solution with answer & explanation (free)

70প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭০
সব বিষয়ের প্রশ্ন
১

‘বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?

ব্যাখ্যা দেখুন ›বন্দর আব্বাস ইরানের দক্ষিণ-প্সহচিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্রবন্দর । এটি ইরানের হোমুর্জগান প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী । বন্দরটি হরমুজ প্রণালীর তীরে একটি কৌশলগত অবস্থানের অবস্থিত ।
২

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

ব্যাখ্যা দেখুন ›- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে । - এর বর্তমান সদস্য দেশ ৬৮টি । - এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত । - এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। - সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
৩

‘নেলসন ম্যান্ডেলা’ নামটির সাথে জড়িত দেশ হলো-

ব্যাখ্যা দেখুন ›দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলন অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলা । তিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দক্ষিন অয়াফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট । তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ।
৪

বাংলাদেশ নিচের কোন আর্ন্তজাতিক/আঞ্চলিক সংস্থার সদস্য নয়?

ব্যাখ্যা দেখুন ›৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian National ( ASEAN ) প্রতিষ্ঠা লাভ করে । এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত । এর বর্তমান সদস্য দেশ ১১ টি ।
৫

সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

ব্যাখ্যা দেখুন ›৩২তম অলিম্পিক গেমস ২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু করোনাভাইরাসের কারনে এটি ২০২১ সালে অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, ৩৩তম অলিম্পিক গেমস- ২০২৪ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে ।
৬

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-

ব্যাখ্যা দেখুন ›- ১৯৭০ এর সাধারণ নিবার্চনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে 'মুজিব নগর সরকার' গঠন করা হয় । - ১৭ এপ্রিল, ১৯৭১ এ সরকার শপত গ্রহন করে ।
৭

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন-

ব্যাখ্যা দেখুন ›১০ এপ্রিল, ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম মুজিব নগর সরকার গঠিত হয় । এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ ১১ এপ্রিল, ১৯৭১ থেকে ১২ জানুয়ারি, ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম - অস্থায়ী রাষ্ট্রপতি - তাজউদ্দিন আহমদ - প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা - ক্যাপ্টেন এম মনসুর আলী - অর্ত, বাণিজ্য, শিল্প ও যোগাযোগমন্ত্রী
৮

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?

ব্যাখ্যা দেখুন ›পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে । জাতীয় জীবনে এ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' হিসেবে পালন করা হয় ।
৯

উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?

ব্যাখ্যা দেখুন ›- উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ী আঠারো শতকে নির্মিত দিঘাপ্তিয়া মহারাজাদের বাসস্থান। - এটি বর্তমান নাটোর জেলায় অবস্থিত । - বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে । - রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করনে করেন । ১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পূনঃনির্মাণ করেন । পূর্ব বঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয় । - বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফ্রেব্রুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নামকরণ করেন উত্তরা গনভবন ।
১০

বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী?

ব্যাখ্যা দেখুন ›১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য স্বীকৃতিস্বরূপ ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব ভূষিত করেন । ✔ এদের মধ্যে সেনাবাহিনী ৩ জন- সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল,সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর । ✔ বিমান বাহিনী ১ জন -ফ্লাইট লেঃ মতিউর রহমান । ✔ ইপিয়ার ২ জন- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, আব্দুর রুউফ । ✔ নৌবাহিনী ১ জন - স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
কারিগরি শিক্ষা অধিদপ্তর- বিভিন্ন পদ(কর্মচারী) ২৭-০৮-২০২১ প্রশ্ন ও সমাধান