যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) - ৩০.১২.২০২২ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dyd Asstupazilayouthofficer — previous year question solution with answer & explanation (free)

73প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৩
সব বিষয়ের প্রশ্ন
১

ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয়?

ব্যাখ্যা দেখুন ›ঠোঁটের মধ্যকার ফাকের ব্যবধানের ভিত্তিতে বা ঠোটের উন্মুক্তির ভিত্তিতে বাংলা স্বরধ্বনিকে চারভাগে ভাগ করা যায়। যথা: সংবৃত, অর্ধ-সংবৃত, বিবৃত ও অর্ধ-বিবৃত।
২

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি প্রদানের সময় লিওনেল মেসিকে কাতারের আমির কোন বিশেষ পোশাকটি পরিয়ে দিয়েছিলেন?

ব্যাখ্যা দেখুন ›সর্বশেষ আপডেট (2026-04-01 14:41:18.861449): - ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিওনেল মেসিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক 'বিশত' (Bisht) পরিয়ে দেন। - এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মুহূর্ত যা ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটেও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে স্বীকৃত। - বিশত হলো আরব অঞ্চলের একটি প্রাচীন এবং আভিজাত্যপূর্ণ পোশাক, যা সাধারণত রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ ব্যক্তি বা বিশেষ অতিথিকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানে পরিধান করা হয়। - এই পোশাকটি সূক্ষ্ম কাপড় এবং খাঁটি সোনার সুতার কারুকাজে তৈরি করা হয়, যা মর্যাদা ও সম্মানের প্রতীক। - মেসিকে বিশত পরানোকে কাতারি রাজপরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। - ২০২৫ সালের ডিসেম্বরে, 'আরব বিশত' আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) অন্তর্ভুক্ত হয়। - এটি কাতারসহ নয়টি আরব দেশের যৌথ প্রচেষ্টার ফল, যা বিশতের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক গুরুত্ব এবং ঐতিহ্য সংরক্ষণে আরব বিশ্বের প্রতিশ্রুতিকে তুলে ধরে। - ইউনেস্কোর এই স্বীকৃতি বিশতকে আরব সংস্কৃতির একটি সম্মিলিত প্রতীক হিসেবে চিহ্নিত করে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে আসছে।
৩

কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়?

ব্যাখ্যা দেখুন ›যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্যমতে, বর্তমানে বিশ্বের মাত্র ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কো��িয়া।
৪

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদে সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পূর্বের ৩০ টি থেকে ৪৫ টিতে উন্নীত করে তা ১০ বছরের জন্য সংরক্ষিত বিধান রাখা হয়। - - এবং ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫০ টি করা হয়।
৫

মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

ব্যাখ্যা দেখুন ›১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে।
৬

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?

ব্যাখ্যা দেখুন ›গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৮(১) এ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে।
৭

সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›পাহাড়পুর (প্রত্নতাত্ত্বিক) নওগাঁ জেলা এবং বদলগাছী থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
৮

বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত?

ব্যাখ্যা দেখুন ›- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন। - পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়। - ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
৯

বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগদানের লক্ষ্যে ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৩৪ নম্বর আদেশবলে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদের ধারাবলে পরিচালিত হয়। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান ।
১০

সাভার, ঢাকায় অবস্থিত যুব কেন্দ্রের নাম কী?

ব্যাখ্যা দেখুন ›শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংসদে আইন পাসের মাধ্যমে ২০১৮ সালে ঢাকার সাভারে প্রতিষ্ঠা করা হয়। এটি ক্রীড়াবিদদের প্রশিক্ষণ প্রদান এবং গবেষণাকর্ম চালিয়ে থাকে।
যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) - ৩০.১২.২০২২…