যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) - ১৬.০৫.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Dyd Asstupazilayouthofficer — previous year question solution with answer & explanation (free)

86প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৬
সব বিষয়ের প্রশ্ন
১

আরামকো কোন দেশের রাষ্ট্রীয় তেল কোম্পানী-

ব্যাখ্যা দেখুন ›আরামকো (Saudi Aramco) হলো সৌদি আরব -এর রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি। - এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি ও খনিজ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। - এটি সৌদি আরবের অর্থনীতি ও জাতীয় রাজস্ব আয়ের প্রধান চালিকাশক্তি। সুতরাং, সঠিক উত্তর হলো সৌদি আরব । সোর্সঃ Basic View (New Edition)
২

লেবানন কোন দেশের নিকট হতে স্বাধীনতা লাভ করে?

ব্যাখ্যা দেখুন ›প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর সেভ্রেস চুক্তির মাধ্যমে লেবাননের শাসনভার ফ্রান্সের অধীনে চলে যায় । দীর্ঘ ফরাসি উপনিবেশ শাসনের পর ১৯৪৩ সালের ২২ নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে লেবানন ও সিরিয়া উভয়ই ফ্রান্সের উপনিবেশ হিসেবে শাসিত হয়েছিল । সোর্সঃ Basic View (New Edition)
৩

তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: হোয়াইট ডোয়ার্ফ।
৪

কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়?

ব্যাখ্যা দেখুন ›অমর্ত্য সেনকে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তিনি প্রধানত কল্যাণ অর্থনীতি (Welfare Economics) , দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং সামাজিক পছন্দ তত্ত্বের ওপর গবেষণার জন্য বিখ্যাত। তাঁর প্রধান অবদানসমূহ: - দুর্ভিক্ষ ও দারিদ্র্যের কারণ বিশ্লেষণ করে দেখান যে খাদ্যের অভাবের চেয়ে বন্টন ও সুযোগের বৈষম্যই মূল কারণ। - সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করেছেন। - অর্থনীতিকে মানবকল্যাণের সাথে নিবিড়ভাবে যুক্ত করেছেন। সোর্সঃ Basic View (New Edition)
৫

ডেজার্ট ফক্স নামে পরিচিত-

ব্যাখ্যা দেখুন ›- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সামরিক অধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল এরউইন রোমেল । - উত্তর আফ্রিকার মরুভূমিতে অক্ষশক্তির বাহিনীর নেতৃত্ব দিয়ে অসাধারণ সামরিক কৌশল ও চতুরতার পরিচয় দেওয়ায় তাঁকে ‘ডেজার্ট ফক্স’ (Desert Fox) বা মরুভূমির শিয়াল বলা হতো । সোর্সঃ Basic View (New Edition)
৬

কিউনিফর্ম কী?

ব্যাখ্যা দেখুন ›কিউনিফর্ম (Cuneiform) হলো প্রাচীন সুমেরীয় সভ্যতার উদ্ভাবিত একটি বিখ্যাত লিখন পদ্ধতি । - এটি পৃথিবীর প্রাচীনতম লিপিগুলোর একটি, যার অক্ষরগুলো দেখতে ইংরেজি 'V' আকৃতির ছিল । - এই পদ্ধতিতে সাধারণত বাম দিক থেকে ডান দিকে লেখা হতো । - কিউনিফর্ম লিপিতে রচিত বিখ্যাত মহাকাব্যের নাম গিলগামেশ । সোর্সঃ Basic View (New Edition)
৭

দজলা ও ফুরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠে?

ব্যাখ্যা দেখুন ›মেসোপটেমিয় সভ্যতা দজলা (Tigris) ও ফুরাত (Euphrates) নদীর মধ্যবর্তী উর্বর অববাহিকায় গড়ে উঠেছিল । 'মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ, যার অর্থ 'দুই নদীর মধ্যবর্তী ভূমি' । - অবস্থান: বর্তমান ইরাক, সিরিয়া, তুরস্ক ও ইরানের কিছু অংশ । - প্রাচীনত্ব: এটি খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ বা তার পূর্বে গড়ে ওঠা বিশ্বের প্রাচীনতম সভ্যতা । - অন্তর্ভুক্ত সভ্যতা: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় ও ক্যালডীয় সভ্যতা । সোর্সঃ Basic View (New Edition)
৮

UNHCR এর সদর দপ্তর অবস্থিত-

ব্যাখ্যা দেখুন ›UNHCR-এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees (জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন) । সংস্থাটি বিশ্বজুড়ে বাস্তুচ্যুত ও শরণার্থীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং পুনর্বাসনে কাজ করে । - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড । - মূল কাজ: শরণাক্রান্ত ও গৃহহীন মানুষের অধিকার সুরক্ষা ও সহায়তা প্রদান । সুতরাং, UNHCR-এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত । সোর্সঃ Basic View (New Edition)
৯

আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে?

ব্যাখ্যা দেখুন ›আইসল্যান্ড কে আগুন ও বরফের ভূমি বলা হয়। এখানে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি ও হিমবাহ পাশাপাশি অবস্থান করে। - আগুন: অসংখ্য জীবন্ত আগ্নেয়গিরি। - বরফ: বিশাল ক্ষেত্রজুড়ে হিমবাহ। এই বিরল বৈপরীত্যের কারণেই দেশটির এমন নামকরণ। সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
১০

পোর্ট ব্লেয়ার আইল্যান্ড অবস্থিত-

ব্যাখ্যা দেখুন ›- পোর্ট ব্লেয়ার হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী । - ভৌগোলিকভাবে আন্দামান দ্বীপপুঞ্জটি বঙ্গোপসাগরে এবং নিকোবর দ্বীপপুঞ্জটি ভারত মহাসাগরে অবস্থিত । - পোর্ট ব্লেয়ার আন্দামান অংশে অবস্থিত হওয়ায় এর ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরে । সোর্সঃ Basic View (New Edition)
যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) - ১৬.০৫.২০২৬…