জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (২৮.০৬.২০১৭) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Nationaluniversity Sectionofficer — previous year question solution with answer & explanation (free)

45প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪৫
সব বিষয়ের প্রশ্ন
১

The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?

ব্যাখ্যা দেখুন ›অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 'The Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা ।
২

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের সংবিধান প্রণয়নের শুরুতে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত পাহাড়ি জনগণের প্রতিনিধিদল কর্তৃক পেশকৃত দাবি মেনে নিতে সরকার ব্যর্থ হলে ১৯৭৩ সালের মার্চ মাসে গঠিত হয় ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’। যার নেতৃত্বে ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। পরবর্তীতে বিভিন্ন সময় পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকে। এ সংঘাত অবসানকল্পে মোট ২৬টি বৈঠক শেষে তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ২ ডিসেম্বর, ১৯৯৭ ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন তখনকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা)।
৩

SDGs কোন সময় থেকে শুরু?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: জানুয়ারি ২০১৬।
৪

রেডক্রস-এর প্রতিষ্ঠাতা কে?

ব্যাখ্যা দেখুন ›- রেডক্রস একটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান। - এটি সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। - প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট । - এটি (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে) তিন বার নোবেল শান্তি পুরস্কার দ্বারা ভূষিত হয়।
৫

উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত?

ব্যাখ্যা দেখুন ›উয়ারী বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ । ধারনা করা হয় যে এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত ।
৬

Orientalism শব্দটির অর্থ কি?

ব্যাখ্যা দেখুন ›Orientalism শব্দটির অর্থ প্রাচ্যবাদ । মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সংস্কৃতি বোঝাতে পশ্চিমারা শব্দটি ব্যবহার করে থাকে ।
৭

Macbeth (ম্যাকবেথ) একটি-

ব্যাখ্যা দেখুন ›'Macbeth' প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্রাজেডি নাটক ।
৮

কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: CARE।
৯

এ পি জে আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ২০০২।
১০

We shall fight on the beaches- উক্তিটি কার?

ব্যাখ্যা দেখুন ›দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনষ্টন চার্চিল তাদের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ জুন ১৯৪০ যে বক্তব্য দিয়েছিলেন তার সাধারণ শিরোনাম হলো 'We shall fight on the beaches' ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (২৮.০৬.২০১৭) প্রশ্ন ও সমাধান