12তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

NTRCA 12th School — previous year question solution with answer & explanation (free)

96প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯৬
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ঋতুভেদে বৃষ্টিপাতের পরিমাণ ভিন্ন হলেও বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২০৩ সেন্টিমিটার।
২

পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

ব্যাখ্যা দেখুন ›মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত সুমেরীয় সভ্যতাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসেবে গণ্য করা হয়। এটি মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে গড়ে উঠেছিল।
৩

বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর অবস্থিত। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদান ও রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ রুট।
৪

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?

ব্যাখ্যা দেখুন ›১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো (UNESCO) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
৫

গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ব্যাখ্যা দেখুন ›গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি লোকসংগীত এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি মূলত নানা-নাতির সংলাপের মাধ্যমে সামাজিক সমস্যা ও ব্যঙ্গাত্মক বিষয় তুলে ধরে।
৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন—

ব্যাখ্যা দেখুন ›পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেন। এই দিনটিকে 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' বলা হয়।
৭

FAO-এর সদর দপ্তর কোথায়?

ব্যাখ্যা দেখুন ›FAO (Food and Agriculture Organization) বা খাদ্য ও কৃষি সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
৮

ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?

ব্যাখ্যা দেখুন ›জাপানের আইনসভা বা পার্লামেন্টের নাম হলো ডায়েট (Diet)। অন্যদিকে পোল্যান্ডের পার্লামেন্টকে 'সেজম' বলা হয়।
৯

মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কী?

ব্যাখ্যা দেখুন ›মালয়েশিয়ার জাতীয় মুদ্রার নাম হলো রিংগিট। অন্যদিকে ভারতের মুদ্রা রুপি, ফিলিপাইনের মুদ্রা পেসো এবং রাশিয়ার মুদ্রা হলো রুবল।
১০

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

ব্যাখ্যা দেখুন ›১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
12তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়) প্রশ্ন ও সমাধান