কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় (অডিটর) - ২২.১০.২০২১ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Cag Auditor — previous year question solution with answer & explanation (free)

78প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৮
সব বিষয়ের প্রশ্ন
১

UNESCO এর প্রতিষ্ঠাকাল?

ব্যাখ্যা দেখুন ›- ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। - ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬। - UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - যুক্তরাষ্ট্র ও ইসরাইল ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে। - এর বর্তমান সদস্য ১৯৪টি দেশ। - ১০ জুলাই ২০২৩ কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়
২

বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?

ব্যাখ্যা দেখুন ›প্রথম সংশধনী গৃহিত হয় ১৫ জুলাই ১৯৭৩, রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর উদ্দেশ্য ছিল ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যাজনিত অপ্রাধ,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের বেচারের জন্য সরকারকে ক্ষমতা প্রদান। এ সংশধনির মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। - এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।
৩

কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা'কে আফ্রিকার গান্ধী বলা হয়। তিনি ২৭ বছর ক্ষমতায় ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯৭ বছর বয়সে মারা গেছেন।
৪

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?

ব্যাখ্যা দেখুন ›পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু ' - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর,২০১৫ সালে । - এর দৈর্ঘ্য ৬.১৫ কি . মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । - এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি । - এর সংযোগস্থল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা। - ভূমিকম্পের সহনীয় মাত্রা রিখটার স্কেল ৯ - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
৫

পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত?

ব্যাখ্যা দেখুন ›এক নজরে পদ্মা সেতু : অফিসিয়াল নাম : পদ্মা বহুমুখী সেতু সংযোগস্থল : মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা। ভিত্তিপ্রস্তর স্থাপন : ৪ জুলাই ২০০১। নির্মাণকাজ উদ্বোধন : ১২ ডিসেম্বর ২০১৫। দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)। প্রস্থ : ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট) সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য : ৯.৩০ কি.মি. লেন : ৪টি স্প্যান : ৪১টি পিলার বা পিয়ার : ৪২টি সেতুর ভায়াডাক্টঃ ৩.১৮ কিলোমিটর। নদীশাসন হয়েছেঃ দুই পাড়ে ১২ কিলোমিটর পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতাঃ ৬০ ফুট রেললাইন স্থাপন হবেঃ নিচ তলায়। সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর ভূমিকম্পের সহনীয় মাত্রা : রিখটার স্কেল ৯
৬

শেখ রাসেল দিবস পালিত হয়-

ব্যাখ্যা দেখুন ›শেখ রাসেল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
৭

কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?

ব্যাখ্যা দেখুন ›পাকিস্তান এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়। নেপাল সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না। চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।
৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?

ব্যাখ্যা দেখুন ›- পাকিস্তানের ২৩ বছরের শাসনকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ বার জেলে গেছেন এবং মৃত্যুর মুখোমুখি হয়েছেন দুবার। - বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন। - এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। অর্থাৎ, বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রায় ১৩ বছরের মত (৪৬৮২/৩৬৫ = ১২.৮ বছর - ১৯৬৬-৬৯ সালে কারাগারে থাকাকালে তিনি তাঁর এই 'অসমাপ্ত আত্মজীবনী' রচনা করেছেন।
৯

LUFTHANSA কি?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: জার্মানির বিমান সংস্থা।
১০

ব্ল্যাক সেপ্টেম্বর কী?

ব্যাখ্যা দেখুন ›ব্লাক সেপ্টেম্বর হলো ১৯৭০ সালে গঠিত ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় (অডিটর) - ২২.১০.২০২১ প্রশ্ন ও…