মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)(জুনিয়র অডিটর) - ০১.০৪.২০২২ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Cag Juniorauditor — previous year question solution with answer & explanation (free)

79প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৯
সব বিষয়ের প্রশ্ন
১

বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

ব্যাখ্যা দেখুন ›নাইট্রোজেনের প্রধান উৎস হল বায়ুমণ্ডল । বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৭৮.০২ ভাগ । রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মাটিতে কিছু পরিমাণ নাইট্রোজেন সংবন্ধন করে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে সামান্য পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায় । - মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। বাতাসের নাইট্রোজেন পানিতে মিশিয়ে মাটিতে শোষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট হিসাবে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তাই উদ্ভিদ নাইট্রোজেনকে মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে। বায়ুর উপাদান গুলো হলো- নাইট্রোজেন - ৭৮.০২% অক্সিজেন - ২০.৭১% আরগণ - ০.৮০% জলীয় বাষ্প - ০.৪১% কার্বন ডাই অক্সাইড - ০.০৩% অন্যান্য গ্যাস - ০.০২% ধূলিকণা ও কণিকা - ০.০১% এইখানে, জলীয় বাষ্প - ০.৪১%
২

প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

ব্যাখ্যা দেখুন ›প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ। এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন 'চন্দ্রদ্বীপ' নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ » ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর » চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ » মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা » খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ » সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ » যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ » বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ » ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ » ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ » বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ » নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া » কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা » কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া » ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর » কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং » জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী
৩

বন্দরনগরী আলেকজান্দ্রীয়া কোন দেশের নগরী ?

ব্যাখ্যা দেখুন ›আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর।এখানে মিশরের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত ।
৪

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›নীলনদ শব্দটি এসেছে আরবি আন-নীল হতে। নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। পূর্ব আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এর বিস্তৃতি। এটি বিশ্বের দীর্ঘতম নদ। পানি প্রবাহের দিক থেকে এটি দ্বিতীয়। নীলনদ উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে ৬৬৫০ কিলোমিটার (৪১৩০ মাইল) দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্যসাগরে সাথে মিলিত হয়েছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত। নীলের উপ-নদী: নীল নদের দুটি উপনদী আছে একটি শ্বেত নীল নদ আরেকটি নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীলের উৎপত্তি আফ্রিকার গ্রেট লেক থেকে আর নীলাভের উৎপত্তি ইথিওপিয়ার তানা লেক থেকে। নীলের উৎপত্তি: নীল নদের সর্ব উত্তরের উৎপত্তি স্থল হল আফ্রিকার রুয়ান্ডা। আর বর্হিগামী উৎস হল উগান্ডার জিনজা। তারপর এটি ১১ টি দেশ তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে, - পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন। এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। - পৃথিবীর গভীরতম নদী- কঙ্গো নদী।
৫

১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হয় ১৭ অক্টোবর, ১৯৭২ সালে। পূর্ণ সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে। - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - এর বর্তমান সদস্য ১৯৩টি। - ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। - ৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স। - অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় । - দক্ষিণ সুদান হল সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়। - জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
৬

কোন দেশটি NATO এর সদস্য ?

ব্যাখ্যা দেখুন ›- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট - ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ - ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি । - এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে ) - ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া ) - সুইডেন ন্যটোর সর্বশেষ সদস্য। - বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
৭

শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম ?

ব্যাখ্যা দেখুন ›থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল .২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ। কিছু দেশের প্রাচীন নামঃ - চীনে : ক্যাথে - মিয়ানমারে : বার্মা - তাইওয়ান : ফরমোজা - কম্বোডিয়া : কম্পুচিয়া
৮

সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?

ব্যাখ্যা দেখুন ›⇒ মালালা ইউসুফজাঈ একজন পাকিস্তানি শিক্ষা ও নারী অধিকার কর্মী। ⇒ নারী শিক্ষার পক্ষে কথা বলার জন্য তিনি তালিবানদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু দমে যাননি। ⇒ মাত্র ১৭ বছর বয়সে তিনি ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর মর্যাদা দিয়েছে। ⇒ তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক বইয়ের নাম ‘আই অ্যাম মালালা’ (I Am Malala)।
৯

কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে ?

ব্যাখ্যা দেখুন ›বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫ - সংস্করণ: ২৮তম - প্রকাশক: Ethnologue - বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৫৯টি। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা: ১. মান্দারিন, ২. স্প্যানিশ, ৩. ইংরেজি, ৪. হিন্দি ও ৫. বাংলা। ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা: ১. ইংরেজি ২. মান্দারিন ৩. হিন্দি ৪. স্প্যানিশ ৫. আরবি ৬. ফরাসি ৭. বাংলা ৮. পর্তুগিজ ৯. রুশ ১০. ইন্দোনেশীয়।
১০

জাতীর স্মৃতিসৌধের স্থপতি কে?

ব্যাখ্যা দেখুন ›জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ,১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন ,১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ,১৯৬২ এর শিক্ষা আন্দোলন ,১৯৬৬ এর ছয়দফা আন্দোলন ,১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ,১৯৭১ সালের মহান মুক্তিজুদ্ধ এই সাতটি ঘটনাকে বিবেচনা করে সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ করেন । এটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত ।এর উচ্চতা ১৫০ ফুট .১৬ ডিসেম্বর ,১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন ।
মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)(জুনিয়র অডিটর) - ০১.০৪.২০২২…