কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের অধীন অডিটর (১২.০৭.২০১৯)[Exam Taker - IBA] — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Cgdf Auditor — previous year question solution with answer & explanation (free)

75প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৫
সব বিষয়ের প্রশ্ন
১

সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে?

ব্যাখ্যা দেখুন ›ফিলিপাইন সরকারের মাদক বিরোধী অভিযান বিতর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত রিপোর্টের প্রতিবাদে ১৭ মার্চ ২০১৮ ফিলিপাইন আইসিসি ছাড়ার ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১৭ মার্চ ২০১৯ । ICC-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১২৩।
২

বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?

ব্যাখ্যা দেখুন ›বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯ অর্জন করেন। এর পূর্বে ২০১৫ সালে সেলিনা হোসেন, ২০১২ সালে ফখরুল আলম ও ২০০১ সালে শামসুর রাহমান এ পুরস্কার অর্জন করেন। ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
৩

পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›পাল শাসনামলের পুরাকীর্তি ‘জগদ্দল বিহার' রাজা রামপাল কর্তৃক নির্মিত। এটি নওগাঁ জেলায় অবস্থিত। অন্যদিকে ( শালবন বিহার (সর্বপ্রাচীন) ও ভাসুবিহার অবস্থিত যথাক্রমে কুমিল্লার ময়নামতি ও বগুড়ার শিবগঞ্জে ।
৪

নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?

ব্যাখ্যা দেখুন ›জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)। বর্তমানে বাংলাদেশের GI পণ্য ১৫টি। ২০২৩ সালের জুলাই পর্যন্ত, বাংলাদেশের জিআই পণ্য সমূহঃ .জামদানি (১৭ নভেম্বর, ২০১৬); ইলিশ (১৭) আগস্ট, ২০১৭); ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯); ঢাকাই মসলিন (১৭ জুন, ২০২১); রাজশাহী সিে (১৭ জুন, ২০২১); রংপুরের শতরঞ্জি, কালিজিরা, দিনাজপুরের কাটারী ভোগ, বিজয়পুরের সাদা মাটি জুন, ২০২১); বাগদা চিংড়ি (২৪ এপ্রিল, ২০২২)।, ফজলি আম, শেরপুরের তুলশীমালা ধান এবং সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত জি আই পণ্য বগুড়ার স্পেশাল দই।।
৫

চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়?

ব্যাখ্যা দেখুন ›চিরহরিৎ বনাঞ্চল বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) ও সিলেটে অবস্থিত। এ বনের বৃক্ষের পাতা কখনোই ঝরে পড়ে না ।
৬

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?–

ব্যাখ্যা দেখুন ›- মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ফরিদপুর জেলার সিংহভাগ ২নং সেক্টরের আওতাধীন ছিল। তবে কিছু অংশ ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। - ঢাকা শহর ২নং সেক্টর ও - সমগ্র চট্টগ্রাম অঞ্চল (মুহুরীর চর পর্যন্ত) ১নং সেক্টরের আওতাধীন এলাকা ছিল। - ১০ নং সেক্টর ছিল নৌ-সেক্টর।
৭

MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?

ব্যাখ্যা দেখুন ›Microsoft power point-এ গ্রাফ ও চার্ট তৈরি করার জন্য মেনুবারের Insert অপশন ব্যবহার করা হয়।
৮

MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?

ব্যাখ্যা দেখুন ›Microsoft word-এর মেনুবারের Insert অপশনে গিয়ে Table of contents ব্যবহার করে কোনো তথ্যের Reference Add করা হয়।
৯

একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে?

ব্যাখ্যা দেখুন ›একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৭ রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন জেমস গাপটিলের। ২০১৫ বিশ্বকাপে তিনি উইন্ডিজের বিপক্ষে রান করেন।
১০

MS Office এর কোন সফটওয়্যার টি ডাটাবেজ নিয়ে কাজ করে?

ব্যাখ্যা দেখুন ›ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। MS Access হল মাইক্রোসফট কর্পোরেশনের প্রথম windows বেইসড ডাটাবেজ প্রোগ্রাম। জনপ্রিয় ডাটাবেজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলোঃ - MySQL - MS-SQL, - MS Access, - Oracle ইত্যাদি।
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের অধীন অডিটর…