বাংলাদেশ ব্যাংক — অফিসার (জেনারেল), ০২-১২-২০২২ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Bb Officer — previous year question solution with answer & explanation (free)

87প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৭
সব বিষয়ের প্রশ্ন
১

Which technology is used by crypto currencies?

ব্যাখ্যা দেখুন ›- Block chain প্রযুক্তিতে অনেক ডাটা ব্লক থাকে। - এই সমস্ত ডেটা ব্লকে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে ডেটা এনকোড করা হয় এবং ব্লকগুলি একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি দীর্ঘ চেইন তৈরি করে। - প্রতিটি ব্লকে রয়েছে তার ঠিক আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটি Time Stamp ও List of transaction বা লেনদেন তথ্য। - এইভাবে প্রতিটি ব্লকের সাথে সম্পর্কিত ডেটা তার পাশের ব্লকে সংরক্ষিত থাকে। সুতরাং Block chain-এ একবার ব্লকে ডেটা রেকর্ড হয়ে গেলে এই ডেটা আর মুছে ফেলা যায় না ।
২

RTGS is a -

ব্যাখ্যা দেখুন ›Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম। এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।
৩

The process of copying files to a CD-ROM is known as -

ব্যাখ্যা দেখুন ›সিডি-রম কপি করার ক্ষেটড়ে "বার্নিং" বলতে সিডি বার্নার(এটি একটি কম্পিউটার টূলস) ব্যবহার করে একটি ফাঁকা সিডি-রমে ডিজিটাল ডেটা লেখা বা অনুলিপি করার প্রক্রিয়া বোঝায়। এই প্রক্রিয়ার মধ্যে একটি লেজার ব্যবহার করে CD-ROM-এ ডেটার একটি ফিজিক্যাল কপি তৈরি করা থাকে যাতে ডিস্কের পৃষ্ঠে ছোট ছোট গর্ত এবং ল্যা��্ড খোঁচানো যায়। একবার CD-ROM-এ ডেটা বার্ন হয়ে গেলে, এটি একটি CD-ROM ড্রাইভ বা প্লেয়ার দ্বারা পড়া বা অ্যাক্সেস করা যেতে পারে। বার্ন করা হল সিডি কপি করার একটি সাধারণ পদ্ধতি এবং প্রায়ই গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ কপি তৈরি করতে বা সফ্টওয়্যার, সঙ্গীত বা অন্যান্য ডিজিটাল সামগ্রী বিতরণ করতে ব্যবহৃত হয়।
৪

A channel for communicating across a boundary between two or more subsystem is known as -

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারের সাথে ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়াকে Interface বলে।এটি এক ধরনের লজিক সার্কিট, যা কোন ডিজিটাল ব্যবস্থায় ইনপুট ও আউটপুট অংশের সাথে যুক্ত থাকে। এটি ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা পাঠানো ও সিপিইউ থেকে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানোর কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়াও CPU এর গতির সাথে ইনপুট ও আউটপুট এর গতিবেগ সমন্বয় করে এবং পেরিফেরাল ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে বাহির হতে অনাগত ডেটার প্রবেশ ও নির্গমন রোধ করে।
৫

A modem is connected in between a telephone line and a-

ব্যাখ্যা দেখুন ›মডেম এমন একটি ডিভাইস, যা কম্পিউটার এবং টেলিফোন লাইনের মধ্যে স্থাপন করা হয়। কম্পিউটারের ডেটা ডিজিটাল ফরম্যাটে এবং টেলিফোন লাইনের ডেটা এনালগ ফরম্যাটে অবস্থান করে। মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে কনভার্ট করে টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহ করতে সাহায্য করে। মডেম Communication adapter (টেলিফোন লাইন, ক্যাবল) এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। কোনো কম্পিউটার থেকে আগত তথ্যকে মডেম ডিজিটাল বিট হতে এনালগ সিগন্যালে রূপান্তর করে। এ কাজটিকে মডুলেশন বলা হয়। আবার এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজটিকে ডিমডুলেশন বলা হয়।
৬

Which one of the following stores more data than a DVD?

ব্যাখ্যা দেখুন ›Blu-Ray Disk সিডি বা ডিভিডি এর মতো এক ধরনের অপটিকাল ডিস্ক ফরম্যাট। এটি হাই-ডেফিনিশন ভিডিও, ভিডিও গেম ও অন্যান্য তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। প্রতিটি একক লেয়ার বিশিষ্ট ব্লু রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে। আর দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা ৫০ গিগাবাইট পর্যন্ত। একটি সাধারণ সিডিতে ৭০০ গিগাবাইট, ডিভিডিতে ৪.৭ গিগাবাইট ও দ্বৈত লেয়ার ডিভিডিতে ১৭ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে; যেখানে দ্বৈত লেয়ার ব্লু রে ডিস্ক ৫০ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণে সক্ষম।
৭

Computer monitor is also known as -

ব্যাখ্যা দেখুন ›মনিটর একটি Output Device, একে Visual Display Unit (VDU) বলা হয়। রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ (লাল, সবুজ ও আসমানি) থাকে ।
৮

Which one is the first program of Microsoft?

ব্যাখ্যা দেখুন ›- Disk Operating System (DOS) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। - এটি যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন ১৯৮১ সালে উদ্ভাবন করে। - MS DOS 16 বিটের অপারেটিং সিস্টেম। অন্যদিকে, - MS Windows কম্পিউটারে সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে MS Windows বাজারে ছাড়ে। পরবর্তীতে ১৯৯৫ সালে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে। MS Windows এর কয়েকটি ভার্সন হলো- Windows 98/2000, windows XP/NT/ Vista, Windows 7/8/10.
৯

The amount of time a message takes to traverse a system is called -

ব্যাখ্যা দেখুন ›লেটেন্সি বলতে একটি সিগন্যালের উৎস থেকে গন্তব্যে যেতে কতটা সময় লাগে তা বোঝায়। কম্পিউটিং এবং টেলিকমিউনিকেশনের পরিপ্রেক্ষিতে, লেটেন্সি হল একজন ব্যবহারকারীর একটি কাজ সম্পাদন করার সময়, যেমন একটি বোতামে ক্লিক করা বা একটি কীস্ট্রোক টাইপ করা এবং কম্পিউটার বা নেটওয়ার্ক সেই ক্রিয়াটির প্রতিক্রিয়া জানানোর মধ্যে বিলম্ব সময়। লেটেন্সি সাধারণত মিলিসেকেন্ডে (ms) -এ পরিমাপ করা হয় কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কের নকশা এবং বাস্তবায়নের ক্ষেত্রে লেটেন্সি হ্রাস করা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ক্যাশিং, কম্প্রেশন এবং লোড ব্যালেন্সিং এর মতো টেকনিকগুলি লেটেন্সি কমাতে এবং কর্মক্ষমতা উন্নত করতে ব্যবহার করা যেতে পারে।
১০

RAM belongs to which kind of memory?

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম বা ধারককে Computer memory বলে। এটি প্রধানত দুইপ্রকার। যথা: প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। RAM ও ROM প্ৰধান মেমোরির অন্তর্ভুক্ত। Input device থেকে আগত সকল তথ্য প্রথমে RAM-এ জমা হয়। এর মাধ্যমে নতুন তথ্য পড়া, লেখা বা মুছা যায় ।
বাংলাদেশ ব্যাংক — অফিসার (জেনারেল), ০২-১২-২০২২ প্রশ্ন ও সমাধান