বাংলাদেশ ব্যাংক — সিনিয়র অফিসার (আইটি), ২৫-০৭-২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Bb Seniorofficer It — previous year question solution with answer & explanation (free)

49প্রশ্ন
2বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪৯
সব বিষয়ের প্রশ্ন
১

What type of cyber attack steals sensitive user information by tricking users through fake links or sites?

ব্যাখ্যা দেখুন ›ইন্টারনেটে বিশ্বস্ত কোনো সত্তার ছদ্মবেশ ধারণ করে প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য (যেমন- পাসওয়ার্ড, ডেবিট কার্ডের বিবরণ) চুরির প্রচেষ্টাকে Phishing Attack বলে। - হ্যাকাররা সাধারণত ভুয়া ইমেইল, মেসেজ বা ফেক ওয়েবসাইটের লিংক পাঠিয়ে ব্যবহারকারীকে প্রলুব্ধ করে। ব্যবহারকারী আসল সাইট ভেবে সেখানে তথ্য দিলে তা হ্যাকারের কাছে চলে যায়। অন্যান্য অপশনগুলো কেন সঠিক নয়: - DDoS Attack: সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেওয়া। - Brute Force Attack: বারবার বিভিন্ন সম্ভাব্য পাসওয়ার্ড ট্রাই করে সিস্টেমে প্রবেশের চেষ্টা করা। - Malware Attack: সিস্টেমে ক্ষতিকারক সফটওয়্যার (ভাইরাস, র‍্যানসমওয়্যার) প্রবেশ করিয়ে ক্ষতিসাধন করা।
২

Which virtualization component creates and manages virtual machines?

ব্যাখ্যা দেখুন ›ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে যে সফটওয়্যার বা হার্ডওয়্যার কম্পোনেন্ট Virtual Machine (VM) তৈরি এবং পরিচালনা করে, তাকে Hypervisor বলা হয়। - হাইপারভাইজর একটি ফিজিক্যাল কম্পিউটারের রিসোর্স (যেমন- CPU, RAM, স্টোরেজ) ভাগ করে একাধিক ভার্চুয়াল মেশিনকে একই হার্ডওয়্যারে স্বাধীনভাবে চলতে সাহায্য করে। - একে Virtual Machine Monitor (VMM) -ও বলা হয়। অন্যান্য অপশনগুলো: - Compiler: এটি প্রোগ্রামিং কোডকে মেশিন রিডেবল কোডে রূপান্তর করে। - Firewall: এটি নেটওয়ার্কের নিরাপত্তা বলয়, যা ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক নিয়ন্ত্রণ করে। - Load Balancer: এটি একাধিক সার্ভারের মাঝে নেটওয়ার্ক ট্রাফিক সমানভাবে ভাগ করে দেয়।
৩

Which attack floods a server with excessive requests?

ব্যাখ্যা দেখুন ›Denial-of-Service (DoS) আক্রমণ হলো এমন এক ধরনের সাইবার হামলা যার মূল উদ্দেশ্য কোনো কম্পিউটার, নেটওয়ার্ক বা সার্ভারকে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে তার আসল ব্যবহারকারীদের জন্য unavailable বা ধীর করে দেওয়া। - কার্যপদ্ধতি: হ্যাকাররা লক্ষ্যবস্তু সার্ভারে একযোগে বিপুল পরিমাণে নকল ট্র্যাফিক বা ডেটা রিকোয়েস্ট পাঠায়। এই অতিরিক্ত ট্র্যাফিকের চাপ সামলাতে না পেরে সার্ভারের রিসোর্স, যেমন - প্রসেসিং ক্ষমতা (CPU), মেমরি (RAM) বা নেটওয়ার্ক ব্যান্ডউইথ শেষ হয়ে যায়। - ফলাফল: এর ফলে, বৈধ ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইট বা পরিষেবাটি অত্যন্ত ধীর হয়ে যায় অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। - DoS বনাম DDoS: যখন এই আক্রমণ একটি উৎস থেকে চালানো হয়, তখন তাকে DoS বলে। কিন্তু বহুসংখ্যক সংক্রমিত কম্পিউটার (বটনেট) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে একযোগে আক্রমণটি চালালে তাকে DDoS (Distributed Denial-of-Service) বলা হয়।
৪

Manipulating or concatenating user input commands to execute unauthorized database queries during web browsing is known as which attack?

ব্যাখ্যা দেখুন ›SQL Injection (SQLi) হলো এমন একটি সাইবার অ্যাটাক, যেখানে হ্যাকাররা ওয়েব ফর্ম বা ইনপুট ফিল্ডে ক্ষতিকারক SQL কোড প্রবেশ করিয়ে ডেটাবেস থেকে অননুমোদিত তথ্য চুরি বা ম্যানিপুলেট করে। - ২০১৪ সালে সনি পিকচার্স (Sony Pictures) কোম্পানির উপর একটি ভয়াবহ এক্সটরশন অ্যাটাক হয়েছিল, যার ফলে ৭৭ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং কয়েক হাজার খেলোয়াড়ের ব্যাংকিং ইনফরমেশন হ্যাক হয়ে গিয়েছিল। - এই আক্রমণটি একটি সাধারণ SQL Injection প্রয়োগ করেই করা হয়েছিল, যার ক্ষতিপূরণ হিসেবে SONY কে ১৫ মিলিয়ন ডলার দিতে হয়েছিল। - অন্যান্য অপশনের মধ্যে XSS হলো ওয়েবসাইটে ক্ষতিকারক স্ক্রিপ্ট রান করানো, Phishing হলো প্রতারণা করে তথ্য হাতিয়ে নেওয়া এবং DoS হলো সার্ভার ডাউন করে দেওয়া।
৫

Which IP address class provides the maximum number of host addresses per network?

ব্যাখ্যা দেখুন ›- IP অ্যাড্রেসগুলোর মধ্যে Class A নেটওয়ার্কে সবচেয়ে বেশি সংখ্যক হোস্ট অ্যাড্রেস (Host addresses) পাওয়া যায়। - Class A-তে 32 বিটের মধ্যে প্রথম ৮ বিট নেটওয়ার্ক আইডির জন্য এবং বাকি ২৪ বিট হোস্ট আইডির জন্য বরাদ্দ থাকে। - হোস্টের জন্য ২৪ বিট থাকার কারণে প্রতিটি Class A নেটওয়ার্কে ২^২৪ - ২ (প্রায় ১.৬৭ কোটি) ডিভাইস বা হোস্ট যুক্ত করা সম্ভব। - অন্যদিকে Class B -তে হোস্টের জন্য ১৬ বিট এবং Class C -তে মাত্র ৮ বিট বরাদ্দ থাকে। Class D মাল্টিকাস্টিংয়ের জন্য সংরক্ষিত।
৬

Where is the A* (A-star) search algorithm used?

ব্যাখ্যা দেখুন ›- A* (A-star) Search Algorithm হলো একটি জনপ্রিয় অ্যালগরিদম যা মূলত Pathfinding এবং Graph Traversal -এর জন্য ব্যবহৃত হয়। - এটি কোনো গ্রাফ বা ম্যাপে একটি সোর্স নোড থেকে টার্গেট নোড পর্যন্ত সবচেয়ে কম দূরত্বের বা খরচের পথ (Shortest Path) খুঁজে বের করতে সাহায্য করে। - এই অ্যালগরিদমে Heuristic function ব্যবহার করা হয়, যা সাধারণ সার্চ অ্যালগরিদমের (যেমন BFS) তুলনায় এটিকে অনেক বেশি লক্ষ্যভিত্তিক ও দ্রুত করে তোলে। - গেমিং, রোবোটিক্স এবং নেভিগেশন সিস্টেমে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
৭

Which of the following is a Classification algorithm in Machine Learning?

ব্যাখ্যা দেখুন ›- Logistic Regression হলো একটি সুপারভাইজড লার্নিং (Supervised Learning) Classification algorithm , যা মেশিন লার্নিংয়ে সাধারণত বাইনারি ক্লাসিফিকেশনের (যেমন: Yes/No, Spam/Not Spam) জন্য ব্যবহৃত হয়। - নামটিতে 'Regression' থাকলেও এটি মূলত Probabilistic Classification এর কাজ করে। - Linear Regression কন্টিনিউয়াস ডেটা বা মান প্রেডিক্ট করতে ব্যবহৃত হয় (Regression)। - K-Means Clustering হলো আনসুপারভাইজড লার্নিং, যা ডেটাকে ক্লাস্টারে ভাগ করে, এবং PCA ডাইমেনশন কমানোর জন্য ব্যবহৃত হয়।
৮

What is the main advantage of a Dynamic Array over a Linked List?

ব্যাখ্যা দেখুন ›- Dynamic Array-তে ডেটা মেমোরির ধারাবাহিক (Contiguous) স্থানে সংরক্ষিত থাকে। - এর ফলে এটি Random Access সাপোর্ট করে, অর্থাৎ ইনডেক্স ব্যবহার করে যেকোনো ডেটা সরাসরি (O(1) সময়ে) পড়া যায়। - মেমোরি একসাথে থাকার কারণে প্রসেসর খুব সহজেই ব্লক হিসেবে ডেটাকে দ্রুতগতির Cache memory -তে নিয়ে আসতে পারে, যা Better Cache Locality নিশ্চিত করে এবং সিপিইউ-র গতি বাড়ায়। - অন্যদিকে Linked List-এর নোডগুলো মেমোরির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে, তাই এতে Random Access সম্ভব নয় এবং এর Cache Locality-ও খুব দুর্বল।
৯

Which technique provides the fastest searching in a large database?

ব্যাখ্যা দেখুন ›- Hashing (হ্যাশিং) হলো এমন একটি পদ্ধতি যা ডেটাকে সরাসরি অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়, কোনো ইনডেক্স বা ক্রমিক অনুসন্ধানের প্রয়োজন ছাড়াই। - এই পদ্ধতিতে একটি গাণিতিক ফাংশন বা অ্যালগরিদম (Hash Function) ব্যবহার করে ডেটার অবস্থান (Address) সরাসরি গণনা করা হয়। - এর ফলে বিশাল পরিমাণ ডেটার (large database) মধ্য থেকেও নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করতে সবচাইতে কম সময় লাগে। - অন্যদিকে Linear বা Sequential Search-এ ক্রমানুসারে এবং Binary Search-এ ভাগ করে ডেটা খুঁজতে হয়, যা হ্যাশিংয়ের চেয়ে অনেক ধীরগতির।
১০

How is the integrity of audit logs ensured using Write Once, Read Many (WORM) with cryptographic security?

ব্যাখ্যা দেখুন ›Cryptographic Hash Functions -এর মাধ্যমে ডেটার ইন্টিগ্রিটি বা অখন্ডতা নিশ্চিত করা হয়। - এটি একটি গাণিতিক ফাংশন যা ডেটাকে একটি নির্দিষ্ট আকারের ইউনিক স্ট্রিং বা hash value -তে রূপান্তর করে। - ডেটাতে সামান্য পরিবর্তন (এমনকি একটি বিট পরিবর্তন হলেও) সম্পূর্ণ ভিন্ন একটি হ্যাশ ভ্যালু তৈরি করে, যার ফলে অননুমোদিত পরিবর্তন সহজেই শনাক্ত করা যায়। - অডিট লগের সাথে হ্যাশ ভ্যালু সংরক্ষণ করা হলে, পরবর্তীতে হ্যাশ মিলিয়ে দেখে নিশ্চিত হওয়া যায় যে ডেটা কোনোভাবে টেম্পার বা পরিবর্তন করা হয়নি।