সমন্বিত ৬ ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান - অফিসার (সাধারণ) - ৩১-০১-২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Combined 6banks Officer General — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

'Leave No One Behind' - This is the core principal of which of the following?

ব্যাখ্যা দেখুন ›'Leave No One Behind' (কাউকে পেছনে ফেলে নয়) হলো Sustainable Development Goals (SDGs) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলমন্ত্র। - ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত '২০৩০ এজেন্ডা'-তে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। - এর মূল লক্ষ্য হলো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমিয়ে সবাইকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা। - এসডিজির ১৭টি লক্ষ্যের প্রতিটির সঙ্গেই এই দর্শনটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
২

Which country has filed a case against Israel for genocide and in which court?

ব্যাখ্যা দেখুন ›২৯ ডিসেম্বর ২০২৩-এ দক্ষিণ আফ্রিকা (South Africa) ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ( International Court of Justice - ICJ ) গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে। - দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। - আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা বা ক্ষতিসাধন করাকে গণহত্যা বলা হয়, যা দক্ষিণ আফ্রিকা তাদের মামলায় তুলে ধরেছে।
৩

Which city has launched the "One Freezone Passport" system?

ব্যাখ্যা দেখুন ›দুবাই (Dubai) 'One Freezone Passport' সিস্টেম চালু করেছে। - এটি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ উদ্যোগ, যা তাদের দুবাইয়ের বিভিন্ন ফ্রি জোনে (Free Zones) একযোগে ব্যবসা করার সুযোগ দেয়। - এর ফলে একটি 'পাসপোর্ট' বা লাইসেন্স ব্যবহার করেই একাধিক ফ্রি জোনে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়, যা ব্যবসার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করে। - প্রসঙ্গত, দুবাই বিশ্বের প্রথম এআই-পাওয়ারড ইমিগ্রেশন করিডোর বা 'Smart Tunnel' চালু করার জন্যও পরিচিত।
৪

Mount Fentale, that was recently seen in news due to volcanic eruption, is located in which country?

ব্যাখ্যা দেখুন ›মাউন্ট ফেন্টালে ( Mount Fentale ) হলো ইথিওপিয়ায় (Ethiopia) অবস্থিত একটি বৃহৎ আগ্নেয়গিরি (Stratovolcano)। - এই আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার রিফট ভ্যালি অঞ্চলে অবস্থিত। - সম্প্রতি এর অগ্ন্যুৎপাতের খবরের কারণে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের 'Horn of Africa' অঞ্চলে অবস্থিত একটি দেশ।
৫

The term 'Dunki route' is related to which one of the following?

ব্যাখ্যা দেখুন ›'Dunki route' বা ডাঙ্কি রুট হলো একটি অবৈধ অভিবাসন পদ্ধতি (illegal immigration method) । - এটি 'Donkey Flights' নামেও পরিচিত। মূলত পাঞ্জাবি শব্দ 'Dunki' (যার অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দেওয়া) থেকে এর উৎপত্তি। - এই পদ্ধতিতে অভিবাসীরা বৈধ ভিসার অভাবে বিভিন্ন দেশ হয়ে (যেমন: লাতিন আমেরিকা বা ইউরোপের দুর্গম পথ পাড়ি দিয়ে) ঘুরপথে আমেরিকা, কানাডা বা যুক্তরাজ্যের মতো দেশে প্রবেশের চেষ্টা করে। - এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল একটি অবৈধ চোরাচালান প্রক্রিয়া।
৬

Which country becomes the first nation to criminalise artificial intelligence child abuse tools?

ব্যাখ্যা দেখুন ›Britain বিশ্বের প্রথম দেশ হিসেবে artificial intelligence (AI) ব্যবহার করে শিশু নির্যাতনের টুল তৈরিকে অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এই নতুন আইনের অধীনে, যারা AI ব্যবহার করে শিশুদের আপত্তিকর ছবি বা ভিডিও তৈরি করবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। উল্লেখ্য, প্রযুক্তির অপব্যবহার রোধে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটেন এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
৭

Which country is the largest emitter of carbon dioxide globally?

ব্যাখ্যা দেখুন ›বর্তমান বিশ্বে China হলো সবচেয়ে বড় কার্বন ডাই-অক্সাইড (CO2) নির্গমনকারী দেশ। - পৃথিবীর সমগ্র কার্বন নির্গমনের প্রায় এক-চতুর্থাংশ চীন থেকেই আসে। - দেশটির বিশাল শিল্পখাত এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ওপর অত্যধিক নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন সবচেয়ে বেশি। - তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে USA ।
৮

Which agreement aims to limit global warming to below 2°C?

ব্যাখ্যা দেখুন ›Paris Agreement হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি। - এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের (pre-industrial levels) তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। - এটি ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে ১৯৬টি দেশ বা পক্ষ দ্বারা গৃহীত হয়েছিল এবং ২০১৬ সালে কার্যকর হয়।
৯

How many stars are there in the national emblem of Bangladesh ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে পানিতে ভাসমান একটি শাপলা ফুল রয়েছে, যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। এর চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট ৪টি তারকা রয়েছে। এই চারটি তারকা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করে। মূলনীতিগুলো হলো: ১. বিজাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ৩. গণতন্ত্র ৪. ধর্মনিরপেক্ষতা
১০

St. Martin's Island is located at the mouth of which river?

ব্যাখ্যা দেখুন ›সেন্ট মার্টিন দ্বীপটি Naf River (নাফ নদী) -এর মোহনায় অবস্থিত। নাফ নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত হয় এবং এটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত কারী নদী হিসেবে পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত।
সমন্বিত ৬ ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান - অফিসার (সাধারণ) -…