২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক (অফিসার ক্যাশ/টেলর) - ২৪.০৫.২০২৪ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Combined 7banks Officer Cash Teller — previous year question solution with answer & explanation (free)
85প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৫
সব বিষয়ের প্রশ্ন
১
Ctrl, Shift and Alt are called ______ keys.
ব্যাখ্যা দেখুন ›- একটি কীবোর্ডে মোট ৮৪ থেকে ১০১টি কী, আবার কোন কীবোর্ডে ১০২টি কী থাকে। - ব্যবহারের উপর ভিত্তি করে কী বোর্ডকে মোটামুটি ৫ ভাগে ভাগ করা যায়। - কী বোর্ডের বাম পাশের অংশে এক লাইনে F1-F12 পর্যন্ত কীগুলো ফাংশন কী। - আর কী বোর্ডের মাঝের অংশে নীচে চারটি তীর চিহ্নিত কী আছ, এদেরকে অ্যারো কী বলে। - কী বোর্ডের বাম পাশের A-Z অংশ পর্যন্ত ২৬টি কী হচ্ছে আলফাবেটিক কী। - বামপাশের অংশে ফাংশন কী এর নিচের লাইনে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিভিন্ন সাংকেতিক চিহ্ন সম্বলিত কীগুলোকে নিউমেরিক বা লজিক্যাল কী বলে। - কী-বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না ,কিছু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয় ,সে সব বোতামকে বলা হয় Modifier key. - যেমনঃ Shift , Option, Command, Ctrl, Alt ইত্যাদি ।
২
A pixel is -
ব্যাখ্যা দেখুন ›ছবির বর্গাকার ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল Pixel ইংরেজি শব্দ Picture Element এর সংক্ষিপ্ত রূপ পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (যেমন মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।
৩
Which of the following will translate images of text, drawings, and photos into digital form?
ব্যাখ্যা দেখুন ›- স্ক্যানার হল একটি ইনপুট ডিভাইস যা টেক্সট, ছবি, এবং ফটোগ্রাফের মতো বাস্তব জিনিসপত্রকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়। এটি কাজ করে এভাবে: - স্ক্যানার আলোক সংবেদনশীল সেন্সর ব্যবহার করে যা কাগজের উপর থেকে তথ্যকে "পড়ে"। - এই সেন্সর দ্বারা সংগৃহীত তথ্য ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। - এই ডিজিটাল তথ্য তারপর কম্পিউটারে প্রেরণ করা হয় যেখানে এটি একটি ডিজিটাল ইমেজ হিসেবে সংরক্ষণ করা যায়। - স্ক্যানার বিভিন্ন ধরনের দলিল, যেমন টেক্সট পেজ, ফটোগ্রাফ, চিত্র, এমনকি ত্রিমাত্রিক বস্তুও স্ক্যান করতে পারে। - এটি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী একটি ডিভাইস। অন্যান্য বিকল্পগুলি (ডিজিটাইজার, মডেম, কীবোর্ড) এই ধরনের কাজের জন্য উপযুক্ত নয়। তাই, টেক্সট, ড্রয়িং এবং ফটো থেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার জন্য সঠিক উত্তরটি হল স্ক্যানার।
৪
In order to save a Word document as a web page you need to -
ব্যাখ্যা দেখুন ›- HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language। - এটি কোন প্রাগ্রামিং ভাষা নয় বরং একটি মার্কআপ ভাষা, যা মার্কআপ ট্যাগের সমন্বয়। আর ওয়েব পেজ হচ্ছে HTML ডকুমেন্ট। - HTML ডকুমেন্টকে ওয়েবপেইজের মাধ্যমে প্রকাশ করা হয়। - বিভিন্ন ওয়েব ব্রাউজারের যেমন- ইন্টারনেট এক্সপ্লোয়ার, ফায়ারফক্স প্রভৃতি কাজ হচ্ছে HTML ডকুমেন্টের বিষয়বস্তু পড়া এবং সেগুলো ওয়েবপেজের মাধ্যমে প্রদর্শন করা। - ওয়েব ব্রাউজার HTML tags প্রদর্শন করতে পারে না কিন্তু ওয়েবপেজের বিষয়বস্তু অনুবাদ করার জন্য HTML tags ব্যবহার করা হয়। - HEAD, BODY, Paragraph, lists, tables প্রভৃতি হচ্ছে HTML tags ডকুমেন্টের উপাদান।
৫
Word processing, spreadsheet, and photo-editing are examples of-
ব্যাখ্যা দেখুন ›- ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত Program-কে application software বলে। - Application software হতে পারে কোনো web browser, database, spreadsheet, word processing, photo-editing বা কোনো multimedia software. - যেমন: Foxpro, Oracle, dBase III, Adobe Photoshop, MS Word প্রভৃতি। - আর অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার।
৬
In MS-Word, CTRL+E will result in -
ব্যাখ্যা দেখুন ›- MS Word-এ CTRL+E শর্টকাট কী-টি নির্বাচিত টেক্সট বা অনুচ্ছেদকে কেন্দ্র সমন্বয় (Centre alignment) করে। - এটি টেক্সটকে পৃষ্ঠার মাঝখানে স্থাপন করে, যার ফলে বাম ও ডান পাশে সমান পরিমাণ খালি জায়গা থাকে। - এই ফরম্যাটিং বৈশিষ্ট্য শিরোনাম, উপশিরোনাম বা যেকোনো টেক্সটকে আকর্ষণীয় ও সুসংগঠিত করতে ব্যবহৃত হয়। কম্পিউটার Keyboard এর শর্টকাট - - CTRL + C: কপি। - CTRL + X: কাট। - CTRL + V: পেস্ট। - CTRL + Z: আনডু। - CTRL + B: অক্ষর বোল্ড করা। - CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। - CTRL + I: অক্ষর ইটালিক করা। - CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। - CTRL + ESC: Start menu চালু। - CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। - CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। - CTRL + SHIFT + ESC: টাস্ক ম্যানেজার।
৭
Which of the following is not a valid data type in MS-Excel?
ব্যাখ্যা দেখুন ›- MS-Excel বর্তমান সময়ে জনপ্রিয় Spread sheet Software. - এটি হিসাব-নিকাশের কাজ করার জন্য ব্যবহার করা হয়। - ১৯৮৫ সালে মাইক্রোসফট কোম্পানি MS- Excel এর ১ম সংস্করণ বাজারে নিয়ে আসে। - MS-Excel এর ঘরে Numbers, Label, Date/time নামক ডাটা Entry হতে পারে। - কিন্তু Character নামক ডাটা Excel Sheet-এ Entry হয় না।
৮
_______ is the common language for Al.
ব্যাখ্যা দেখুন ›- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। - মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। - ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। - তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। - কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, LISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। - তবে এদের মধ্যে প্রধানত Prolog ও Python কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। - Python হলো উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। - Python ভাষার আবিষ্কারক নেদারল্যান্ডস এর নাগরিক গুইডো ভ্যান রসম। - ১৯৮০ সালে এটি আবিষ্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয়।
৯
What is the meaning of OMR?
ব্যাখ্যা দেখুন ›- OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. - এটি একটি ইনপুট ডিভাইস যা আলোর প্রতিফলনের সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। - বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১০
In MICR, 'C' stands for -
ব্যাখ্যা দেখুন ›- যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে, তাকে MICR Reader বলে। - চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়। - MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয়। - এটি একটি ইনপুট ডিভাইস।
মোট ৮৫টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক (অফিসার ক্যাশ/টেলর) - ২৪.০৫.২০২৪…