বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (২৭.১০.১৭) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Agriculture Administrativeofficer — previous year question solution with answer & explanation (free)

76প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৬
সব বিষয়ের প্রশ্ন
১

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরতার হারে শীর্ষ দেশ -

ব্যাখ্যা দেখুন ›Human Development Reports রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ, এরপর শ্রীলংকা।
২

ডিভিডি কোন ধরনের স্মৃতি?

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয় । ১ . প্রধান স্মৃতি ও ২ , সহায়ক স্মৃতি । প্রধান স্মৃতির দুটি RAM ও ROM । সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে | HDD , Floppy Disk , CD , DVD , Pendrive ইত্যাদি ।
৩

কোন বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সেটি উত্তোলন করেন ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত বীর মুক্তিযােদ্ধা এম হােসেন আলী । তিনি মিশনের ৬৫ জন কর্মকর্তা - কর্মচারীসহ পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রদর্শন করেন । এখান থেকেই শুরু হয় বিপ্লবী সরকারের প্রতি বিদেশি সমর্থন আদায়ের কার্যক্রম ।
৪

জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর । - এ সংস্থাটির অফিসিয়াল ভাষা ৬টি । - যথা : ইংরেজি , ফরাসি , চীনা , রুশ , স্প্যানিশ ও আরবি ।
৫

কী বোর্ডের Shift, Ctrl, Alt কী-গুলোকে বলা হয় ____ ।

ব্যাখ্যা দেখুন ›কী - বাের্ড ( Key board ) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস । বর্তমানে প্রচলিত কী - বাের্ডগুলাের মধ্যে সর্বোচ্চ কী থাকে ১০৫টি । এর মধ্যে Shift , Option , Command Control , Alt প্রভৃতি কী - গুলােকে Modifier Key বলা হয় ।
৬

পদ্মা নদীর উপনদী কোনটি?

ব্যাখ্যা দেখুন ›পদ্মার প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা । পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই , আড়িয়াল খাঁ , কুমার , মাথাভাঙ্গা , ভৈরব অন্যতম ।
৭

বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি ।
৮

সাত গম্বুজ কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›সাত গম্বুজ মসজিদ ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত মােঘল আমলে নির্মিত একটি স্থাপত্য । ১৬৮০ সালে মােঘল সুবাদার শায়েস্তা খাঁ এর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন । আর ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ । ১৫ শতকে হযরত খানজাহান আলী ( র ) ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন ।
৯

সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন?

ব্যাখ্যা দেখুন ›সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান অথবা পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠাবেন ১৫ দিনের মধ্যে । তবে কোনাে বিল পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠালে ফেরত আসার পর তা পাস করতে হবে ৭ দিনের মধ্যে ।
১০

এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে ____ ।

ব্যাখ্যা দেখুন ›Microsoft Excel / MS - Excel একটি জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যার । স্প্রেডশীট প্রােগ্রামের রাে ও কলামের সাহায্যে গঠিত পেইজ বা শীটকে ওয়ার্কশীট বলে । আর ওয়ার্কশীটের প্রতিটি আয়তাকার অংশকে সেল ( Cell ) বলা হয় ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (২৭.১০.১৭)…