ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) - ০২.১০.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Land Jachmohrar — previous year question solution with answer & explanation (free)

90প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯০
সব বিষয়ের প্রশ্ন
১

0° কোণের সম্পূরক কোণ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সম্পূরক কোণ (Supplementary Angle): দুটি কোণের পরিমাপের সমষ্টি ২ সমকোণ বা ১৮০° হলে, একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে । ধরি, প্রদত্ত কোণ = ০° এবং এর সম্পূরক কোণ = x । সম্পূরক কোণের সংজ্ঞানুযায়ী: ০° + x = ১৮০° বা, x = ১৮০° - ০° অতএব, x = ১৮০° সুতরাং, ০° কোণের সম্পূরক কোণ হলো ১৮০° । * সঠিক উত্তর: অপশন ৪ (১৮০°) সোর্সঃ খাইরুল বেসিক গণিত
২

Choose the incorrectly spelled word.

ব্যাখ্যা দেখুন ›এখানে ভুল বানানের শব্দটি হলো Buisness । শব্দগুলোর সঠিক বানান: - Business (ব্যবসা) - সঠিক বানান B-u-s-i-n-e-s-s । - Column (স্তম্ভ) - বানানটি সঠিক। - Rhythm (ছন্দ) - বানানটি সঠিক । - Criticism (সমালোচনা) - বানানটি সঠিক। 'Business' বানানে 'u'-এর পর 's' বসে, 'i' নয়।
৩

মুক্তিযোদ্ধা দিবস কোন তারিখে উদযাপিত হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশে ১ ডিসেম্বর তারিখটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে উদযাপন করা হয় । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস, আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। - ১৭ এপ্রিল: ঐতিহাসিক মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস। - ২৬ মার্চ: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। - ১৬ ডিসেম্বর: আমাদের জাতীয় বিজয় দিবস। সোর্সঃ Basic View (New Edition)
৪

চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?

ব্যাখ্যা দেখুন ›চাণক্য (যার অপর নাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ) ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদ । - তিনি চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন । - তাঁর রচিত বিখ্যাত রাজনীতির গ্রন্থ হলো অর্থশাস্ত্র । সুতরাং, চাণক্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন । সোর্সঃ Basic View (New Edition)
৫

'ঠাকুরমার ঝুলি' রূপকথার বই কে সম্পাদন করেন?

ব্যাখ্যা দেখুন ›'ঠাকুরমার ঝুলি' হলো বাংলা রূপকথার এক বিখ্যাত সংকলন । এটি সম্পাদনা ও সংকলন করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার । তিনি গ্রামবাংলার প্রচলিত রূপকথা ও লোকগাথা সংগ্রহ করে প্রকাশ করেন । তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সংকলন - - 'ঠাকুরদাদার ঝুলি' - 'থানদিদির থলে' - 'দাদা মহাশয়ের থলে' সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
৬

বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ব্যাখ্যা দেখুন ›যেসব স্বরধ্বনিকে ভেঙে বা বিশ্লেষণ করে অন্য কোনো ধ্বনি পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে । বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট ৭টি । এগুলো হলো: অ, আ, ই, উ, এ, ও, অ্যা । - ভাষাবিদ ড. মুহম্মদ আবদুল হাই এই তালিকায় 'অ্যা' ধ্বনিটি যুক্ত করেন । সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
৭

9 x = 27 হলে x = কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, সূচকীয় সমীকরণটি হলো: 9x=279^{x} = 27 সমীকরণটির সমাধান করার জন্য উভয় পাশের রাশিকে একই ভিত্তি 3 -এর ঘাত বা পাওয়ারে প্রকাশ করতে হবে। * আমরা জানি,9=329 = 3^{2} এবং 27=3327 = 3^{3} এখন, সমীকরণটিতে মান বসিয়ে পাই: (32)x=33(3^{2})^{x} = 3^{3} বা,32x=333^{2x} = 3^{3} সূচকের নিয়ম অনুযায়ী, উভয় পাশের ভিত্তি (base) সমান হলে তাদের শক্তি বা ঘাতও সমান হয় (অর্থাৎ aᵐ =ana^{n} হলে m = n)। অতএব,2x=32x = 3 বা,x=3/2x = 3/2 বা,x=1.5x = 1.5* সঠিক উত্তর: 1.5 (অপশন 2) সোর্সঃ খাইরুল বেসিক গণিত
৮

ইমেইল এ "CC" এর অর্থ কী?

ব্যাখ্যা দেখুন ›ইমেইলে "CC" এর পূর্ণরূপ হলো Carbon Copy । - মূল প্রাপকের পাশাপাশি অন্য কাউকে ইমেইলের অনুলিপি পাঠাতে CC ব্যবহৃত হয় । - CC-তে যুক্ত ব্যক্তিদের ইমেইল ঠিকানা মূল প্রাপক দেখতে পান । সোর্সঃ ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
৯

A = {w,x,y,z} হলে A এর প্রকৃত উপসেট কয়টি?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, সেট A = {w, x, y, z} এখানে, সেট A-এর উপাদান সংখ্যা,n=4n = 4। আমরা জানি, n উপাদানবিশিষ্ট কোনো সেটের মোট উপসেট সংখ্যা 2n2^{n} । সুতরাং, সেট A-এর মোট উপসেটের সংখ্যা =24=162^{4} = 16 । যেহেতু কোনো সেটের উপসেটগুলোর মধ্যে ওই সেটটি নিজে ব্যতীত বাকি সবকটি উপসেটকে প্রকৃত উপসেট (Proper Subset) বলা হয়, তাই মোট উপসেটের সংখ্যা থেকে 1 বাদ দিতে হয় । প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো =2n−12^{n} - 1 । অতএব, সেট A-এর প্রকৃত উপসেট সংখ্যা =24−1=16−1=152^{4} - 1 = 16 - 1 = 15 । * সঠিক উত্তর: 15 (অপশন 4) সোর্সঃ খাইরুল বেসিক গণিত
১০

The absence of law and order is -

ব্যাখ্যা দেখুন ›'The absence of law and order' বা আইন-শৃঙ্খলার অনুপস্থিতিকে Anarchy (অরাজকতা বা নৈরাজ্য) বলা হয় । অন্যান্য অপশনগুলোর অর্থ: - Rebellion : সশস্ত্র বিদ্রোহ । - Mutiny : সিপাহী বিদ্রোহ । - Revolt : গণবিদ্রোহ ।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) - ০২.১০.২০২৬ প্রশ্ন ও সমাধান