মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার) - ০৫.০৯.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Homeministry Recordkeeper — previous year question solution with answer & explanation (free)

60প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৬০
সব বিষয়ের প্রশ্ন
১

'শেষের কবিতা' কোন শ্রেণির রচনা?

ব্যাখ্যা দেখুন ›'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত উপন্যাস । - এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং ১৯২৯ সালে গ্রন্থাকারে আত্মপ্রকাশ করে । - কাব্যঘেঁষা ও রোমান্টিক ভাবধারার এই উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ও লাবণ্য । - নামের শেষে 'কবিতা' থাকলেও এটি কোনো কাব্যগ্রন্থ বা নাটক নয়, বরং আধুনিক প্রেমের এক অনন্য উপন্যাস । সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
২

'কাজটা ভালো দেখায় না'- এটি কোন বাচ্যের উদাহরণ?

ব্যাখ্যা দেখুন ›যে বাক্যে কর্মপদই কর্তাস্থানীয় হয়ে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে । - বাক্যে কোনো নির্দিষ্ট কর্তা উল্লেখ নেই । - কর্মপদ 'কাজটা' নিজেই কর্তার মতো কাজ করছে । তাই 'কাজটা ভালো দেখায় না' বাক্যটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ । সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
৩

'যুগসন্ধিক্ষণের কবি' কাকে বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু (১৭৬০) এবং আধুনিক যুগের সূচনাপর্বের (১৮৬০) মধ্যবর্তী সময়কে যুগসন্ধিক্ষণ বলা হয় । ঈশ্বরচন্দ্র গুপ্তকে (১৮১২-১৮৫৯) এই যুগসন্ধিক্ষণের কবি বলা হয় । তাঁর রচনার মূল বৈশিষ্ট্য: - তিনি মধ্যযুগের দেব-দেবীর নির্ভরতা ত্যাগ করে মানুষ, সমাজ ও সমকালকে কবিতার বিষয়বস্তু করেন । - মধ্যযুগীয় রূপকল্প ও আধুনিক সমাজচেতনার অপূর্ব সমন্বয় ঘটিয়ে তিনি দুই যুগের সেতু হিসেবে কাজ করেছেন । সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
৪

দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং ল.সা.গু ১৪০ হলে বৃহত্তম সংখ্যা কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু = x অনুপাত অনুযায়ী সংখ্যা দুটি যথাক্রমে ৫x এবং ৭x । অতএব, সংখ্যা দুটির ল.সা.গু = ৫ ×\times ৭ ×x\times x= ৩৫x প্রশ্নমতে, ৩৫x = ১৪০ বা, x = ১৪০ ÷\div ৩৫ অতএব, x = ৪ এখানে বৃহত্তম সংখ্যাটি অনুপাতের বড় অংশ অর্থাৎ ৭x । সুতরাং, বৃহত্তম সংখ্যাটি = ৭ ×\times ৪ = ২৮ * সঠিক উত্তর: অপশন 4 (২৮) সোর্সঃ খাইরুল বেসিক গণিত
৫

কোনো স্কুলে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪০% ছাত্রী হলে ছাত্র কতজন?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা = ১০০ জন। স্কুলে ছাত্রীর হার = ৪০%। ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা = ১০০ এর ৪০% = (১০০ ×\times ৪০)/১০০ = ৪০ জন । সুতরাং, ছাত্রের সংখ্যা = মোট ছাত্রছাত্রী - ছাত্রী সংখ্যা = ১০০ - ৪০ = ৬০ জন । বিকল্প নিয়ম (শতকরা হিসাবে): মোট ছাত্রছাত্রীকে ১০০% ধরা হলে, ছাত্রের হার = (১০০ - ৪০)% = ৬০% । অতএব, ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রের সংখ্যা = ১০০ এর ৬০% = (১০০ ×\times ৬০)/১০০ = ৬০ জন । * সঠিক উত্তর: ৬০ জন (অপশন ৩)। সোর্সঃ খাইরুল বেসিক গণিত
৬

দুটি সংখ্যার যোগফল ২০ এবং বিয়োগফল ৪ হলে ছোট সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›লিখিত সমাধান: ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। প্রথম শর্তমতে, x + y = ২০ দ্বিতীয় শর্তমতে, x - y = ৪ এখন, সমীকরণ দুটি বিয়োগ করে পাই: (x + y) - (x - y) = ২০ - ৪ বা, x + y - x + y = ১৬ বা, 2y = ১৬ বা, y = ১৬/২ অতএব, y = ৮ সুতরাং, ছোট সংখ্যাটি হলো ৮ । সংক্ষিপ্ত টেকনিক (মুখে মুখে): দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে, যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে ২ দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায় । ছোট সংখ্যা = (যোগফল - বিয়োগফল)÷\div ২ এখানে, ছোট সংখ্যা = (২০ - ৪)÷\div ২ = ১৬ ÷\div ২ = ৮ । * সঠিক উত্তর: অপশন ২ (৮) সোর্সঃ খাইরুল বেসিক গণিত
৭

My headmaster gave me ___ good advice on choosing a career.

ব্যাখ্যা দেখুন ›advice হলো Uncountable noun । - many ও a few বসে Countable noun-এ । - an বসে Singular Countable noun-এ । - some বসে Countable ও Uncountable উভয় ক্ষেত্রে । তাই সঠিক উত্তর some ।
৮

We can offer him ___ help which can be instrumental for his survival.

ব্যাখ্যা দেখুন ›এখানে help শব্দটি একটি uncountable noun । - uncountable noun -এর পূর্বে a little বসে । - few , a few ও many শুধুমাত্র countable noun -এর পূর্বে বসে । তাই সঠিক উত্তর a little । ? Countable ও Uncountable Noun-এর অন্যান্য Determiner-এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাও?
৯

Each of the boys ___ present in the class.

ব্যাখ্যা দেখুন ›বাক্যে Each of থাকলে এরপর plural noun (boys) বসলেও verb-টি সবসময় singular হয় । এখানে boys plural হলেও বাক্যের মূল subject হলো Each, যা প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে। তাই নিয়মানুসারে singular verb is হবে সঠিক উত্তর ।
১০

William Shakespeare was born in -

ব্যাখ্যা দেখুন ›বিশ্বখ্যাত ইংরেজ নাট্যকার ও কবি William Shakespeare 1564 সালের 23শে এপ্রিল ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-অন-এভনে জন্মগ্রহণ করেন । তাঁর ব্যাপটিজম সম্পন্ন হয় 1564 সালের 26শে এপ্রিল । তাই সঠিক উত্তর হলো 1564 । সোর্সঃ A Gateway to English & Confidence English Literature
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার) -…