বন অধিদপ্তর (রংপুর ও রাজশাহী) (বন প্রহরী) - ২৮.০৪.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Environment Forestguard — previous year question solution with answer & explanation (free)

59প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৫৯
সব বিষয়ের প্রশ্ন
১

বৃত্তের ব্যাসই ... জ্যা।

ব্যাখ্যা দেখুন ›কোনো বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
২

কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়?

ব্যাখ্যা দেখুন ›আয়ত, বর্গ,রম্বস প্রতিটি এক-একটি সামন্তরিক। সুতরাং, অপশন অনুযায়ী (ক) ট্রাপিজিয়াম সামন্তরিক নয়।
৩

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে?

ব্যাখ্যা দেখুন ›১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = { ৭৪ (১০ x ২) } = ৫৪ বছর অনুপাত রাশিদ্বয়ের সমষ্টি (৭+২) = ৯ ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল (৫৪ ×\times ৭/৯) = ৪২ বছর ১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল (৫৪ -৪২) = ১২ বছর ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে (৪২+১০+১০) : (১২+১০+১০) = ৬২ : ৩২ = ৩১ : ১৬
৪

একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ঐ গতিবেগের ৫ গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কিমি হলে ঘণ্টায় স্রোতের গতিবেগ কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, স্থির পানিতে নৌকার গতিবেগ = ৬ কিমি/ঘণ্টা। ধরি, স্রোতের গতিবেগ = ক কিমি/ঘণ্টা। অতএব, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = (৬ + ক) কিমি/ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = (৬ - ক) কিমি/ঘণ্টা প্রশ্নমতে, স্রোতের অনুকূলে গতিবেগ স্রোতের প্রতিকূলে গতিবেগের ৫ গুণ। সুতরাং, (৬ + ক) = ৫ ×\times(৬ - ক) বা, ৬ + ক = ৩০ - ৫ক বা, ক + ৫ক = ৩০ - ৬ বা, ৬ক = ২৪ বা, ক = ২৪ / ৬ বা, ক = ৪ সুতরাং, স্রোতের গতিবেগ ঘণ্টায় ৪ কিমি।
৫

একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের ১.৫ গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

ব্যাখ্যা দেখুন ›ঘরটির প্রস্থ ২x মিটার হলে দৈর্ঘ্য হবে (২x×x \times ৩/২) মিটার = ৩x মিটার ক্ষেত্রফল = (২x×x \times ৩x) = ৬x ২ বর্গমিটার পরিসীমা = ২(দৈর্ঘ্য + গ্রন্থ) = ২ (৩x + ২x) মিটার = ১০x মিটার। শর্তমতে, ৬x ২ = ২১৬ বা, x ২ = ৩৬ x=৬ পরিসীমা = (১০ ×\times ৬) মিটার = ৬০ মিটার।
৬

কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থঃ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ... হবে?

ব্যাখ্যা দেখুন ›শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় ব্যতিত অন্য বাহুটি উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ গুলো পরস্পর সমান।
৭

টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত?

ব্যাখ্যা দেখুন ›৫টির ক্রয়মূল্য ১ টাকা ১ টির ক্রয়মূল্য ১/৫ টাকা আবার, ১২টির বিক্রয়মূল্য ৩ টাকা ১টির বিক্রয়মূল্য ৩/১২ টাকা=১/৪ টাকা লাভ= ১/৪-১/৫ = ৫-৪/২০ = ১/২০ তাহলে, শতকরা লাভ = (১/২০)/(১/৫)×\times১০০% = ১/২০ ×\times ৫ ×\times১০০% = ২৫%
৮

২ টি রাশির অনুপাত ৮ঃ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?

ব্যাখ্যা দেখুন ›যেহেতু ৮×\times৫ = ৪০ সুতরাং, উত্ত্র রাশি = ১৫×\times৫ = ৭৫
৯

৬ টি গরুর জন্যা যা ব্যয় হয় ৪ টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০ টি মহিষ পালন করতে যা ব্যয় হয় তাতে কতটা গরু পালন করা যাবে?

ব্যাখ্যা দেখুন ›৪ টি মহিষ = ৬ টি গরু ১ টি মহিষ = ৬/৪ টি গরু ১০ টি মহিষ = ৬×\times১০/৪ = ১৫ টি গরু
১০

a=8,b=6, x=2, y=4 হলে, ax+2b-2xy এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›ax+2b-2xy =৮.২+২.৬-২.২.৪ =১৬+১২-১৬ =১২
বন অধিদপ্তর (রংপুর ও রাজশাহী) (বন প্রহরী) - ২৮.০৪.২০২৩ প্রশ্ন ও সমাধান