পরিবেশ অধিদপ্তর (নমুনা সংগ্রহকারী - ১৯.০৬.২০২৬ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Environment Samplecollector — previous year question solution with answer & explanation (free)
88প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১
কে সর্বপ্রথম 'ব্লু ইকোনোমি' এর ধারণা দেন?
ব্যাখ্যা দেখুন ›♦ 'ব্লু-ইকোনমি' (Blue Economy) বা নীল অর্থনীতির ধারণা সর্বপ্রথম দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি (Gunter Pauli) । - তিনি ২০১০ সালে তাঁর 'The Blue Economy: 10 years, 100 innovations, 100 million jobs' নামক বইতে এই ধারণাটি প্রথম জনপ্রিয় করেন। - ব্লু-ইকোনমি: পরিবেশের ক্ষতি না করে সমুদ্রের বিশাল জলরাশি ও সম্পদকে কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন সাধন করাকে ব্লু-ইকোনমি বলে। - গ্রিন ইকোনমি (Green Economy) যেখানে পরিবেশ রক্ষার জন্য বিনিয়োগ ও খরচের ওপর জোর দেয়, ব্লু-ইকোনমি সেখানে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেয়।
২
কোন দেশে সমুদ্র বন্দর নেই?
ব্যাখ্যা দেখুন ›♦ সঠিক উত্তর: নেপাল । নেপাল একটি স্থলবেষ্টিত (landlocked) দেশ হওয়ায় এর কোনো সমুদ্র বন্দর নেই। - যেসব দেশের কোনো সমুদ্র বা মহাসাগরের সঙ্গে সরাসরি সংযোগ নেই, তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়। - বর্তমানে বিশ্বে মোট ৪৪টি স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে। - এশিয়ায় স্থলবেষ্টিত দেশের সংখ্যা ১২টি । এগুলো হলো: আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল , তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। - কাজাখস্তান হলো বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। - বিশ্বের একমাত্র 'ডাবল ল্যান্ডলকড' (অর্থাৎ যাদের চারপাশে শুধুমাত্র স্থলবেষ্টিত দেশই রয়েছে) দেশ দুটি হলো উজবেকিস্তান এবং লিচেনস্টেইন ।
ব্যাখ্যা দেখুন ›♦ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা Sustainable Development Goals (SDGs) এর ৪র্থ লক্ষ্যমাত্রা হলো মানসম্মত শিক্ষা । - Millennium Development Goals (MDGs) এর স্থলে ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক SDGs গৃহীত হয়। এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এসডিজি-এর ১৭টি লক্ষ্যসমূহ হলো: ১. দারিদ্র্য নির্মূল ২. ক্ষুধামুক্তি ৩. সুস্বাস্থ্য ৪. মানসম্মত শিক্ষা ৫. লিঙ্গ সমতা ৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি ৮. কর্মসংস্থান ও অর্থনীতি ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস ১১. টেকসই শহর ও জনগণ ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান ১৫. স্থলভাগের জীবন ১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান ১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
৪
ODS এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ব্যাখ্যা দেখুন ›♦ ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়। ⇒ ODS বা ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ: এগুলো সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসল ইত্যাদিতে ব্যবহৃত হয় (যেমন- ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, হ্যালন, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি)। মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol): - পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer. - এটি ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। - চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে (স্থান: মন্ট্রিল, কানাডা)। - কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯ সালে । - উল্লেখ্য, ওজোন স্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়েছিল, যার ধারাবাহিকতায় যুগান্তকারী চুক্তি মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়।
৫
বলাকা কোন ফসলের প্রকার?
ব্যাখ্যা দেখুন ›- বলাকা হলো বাংলাদেশের কৃষিতে গমের একটি উন্নত ও উচ্চ ফলনশীল জাত। - বাংলাদেশে গমের আরও কিছু উল্লেখযোগ্য জাত হলো: দোয়েল, আকবর, কাঞ্চন, অগ্রণী, আনন্দ এবং বরকত । - অন্যান্য ফসলের উল্লেখযোগ্য জাত: • ধান: চান্দিনা, ব্রিশাইল, হরিধান ও সোনার বাংলা-১ • টমেটো: মানিক, রতন, ঝুমকা ও বাহার • পাট: তোষা ও দেশি জাত • তামাক: সুমাত্রা ও ম্যানিলা
৬
শালবন বিহারের নির্মাতা কে?
ব্যাখ্যা দেখুন ›ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম 'শালবন বিহার' অষ্টম শতকে নির্মিত হয়। দেব বংশের চতুর্থ রাজা 'ভবদেব' এই বিখ্যাত বিহারটি নির্মাণ করেন। গুরুত্বপূর্ণ তথ্য: • এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এবং এর আদি নাম ছিল 'ভবদেব মহাবিহার' । • শালবন নামক স্থানে এটি অবস্থিত হওয়ায় বর্তমানে একে শালবন বিহার বলা হয়। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য: • ধর্মপাল: তিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি নওগাঁর পাহাড়পুরে 'সোমপুর বিহার' নির্মাণ করেন। • আনন্দদেব: তিনি দেব বংশের রাজা, যার নামানুসারে ময়নামতিতে 'আনন্দ বিহার' নির্মিত হয়।
৭
জি-কে প্রকল্প কি ধরনের প্রকল্প?
ব্যাখ্যা দেখুন ›জি-কে (G-K) প্রকল্প হলো বাংলাদেশের একটি অন্যতম সেচ প্রকল্প । গুরুত্বপূর্ণ তথ্য: • জি-কে প্রকল্পের পূর্ণ রূপ হলো গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প । • গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে, বাংলাদেশের ভূখণ্ডে সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই প্রকল্প গৃহীত হয়। • এটি বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প । অতিরিক্ত তথ্য: • বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প ।
৮
কাঁচাবালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে?
ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশে কাঁচাবালির সর্বাধিক মজুদ সিলেট অঞ্চলে অবস্থিত। সিলেটের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে উন্নত মানের কাঁচাবালি পাওয়া যায়, যা মূলত কাঁচ তৈরি, সিরামিক শিল্প এবং নির্মাণ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
৯
কোন প্রতিষ্ঠানের চ্যাটবট 'Grok'?
ব্যাখ্যা দেখুন ›'Grok' হলো ইলন মাস্কের (Elon Musk) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান xAI -এর তৈরি একটি জেনারেটিভ এআই চ্যাটবট। - এটি মূলত 'X' (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের বিখ্যাত চ্যাটবট: - OpenAI: ChatGPT - Google: Gemini (পূর্বে এর নাম ছিল Bard) - Anthropic: Claude
১০
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- মাথাপিছু (Per capita) গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ পালাউ । - তবে সর্বোচ্চ বা মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ হলো চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র । - মাথাপিছু হিসাব করা হয় একটি দেশের মোট নির্গমনকে তার মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে, তাই পালাউ-এর মতো কম জনসংখ্যার দেশগুলোর মাথাপিছু নির্গমন তুলনামূলক বেশি। মোট নির্গমন এবং মাথাপিছু নির্গমনের পার্থক্যটি এখানে গুরুত্বপূর্ণ।
মোট ৮৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
পরিবেশ অধিদপ্তর (নমুনা সংগ্রহকারী - ১৯.০৬.২০২৬ প্রশ্ন ও সমাধান