খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) - ২৫.০৫.২০১২ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Food Foodinspector — previous year question solution with answer & explanation (free)
85প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৫
সব বিষয়ের প্রশ্ন
১
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›• উইনস্টন চার্চিল ছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী। • তিনি ১৯৪০-৪৫ এবং ১৯৫১-৫৫ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। • দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে রচিত গ্রন্থ History of the Second World War এর জন্য ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।
২
শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
ব্যাখ্যা দেখুন ›- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন, এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়। - ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়। - ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়। - ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে পরিচিত। - এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে। - দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত। - মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে। - তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়। - সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক। - ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
৩
কোন দেশ ও রাজধানীর নাম একই?
ব্যাখ্যা দেখুন ›জিবুতি নিয়ে কিছু তথ্যেঃ - জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি (Biological Weapons Convention) -এ জিবুতি সাক্ষর করেনি। - বিশ্বের সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ জিবুতে অবস্থিত, যার নাম 'লেক আসাল' - COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট, যার সদস্য জিবুতি। - জিবুতি অবস্থিত 'আফ্রিকার শিং' - এর রাজধানী জিবুতি, দেশের নাম ও রাজধানীর নাম একই। - এই দেশের অবস্থান 'এডেন উপসাগরের পাশে' - এর মুদ্রার নাম 'ফ্রাংক'
৪
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
ব্যাখ্যা দেখুন ›মাইকেল অ্যাঞ্জেলো রেঁনেসা যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর ও স্থপতি। তাঁর অনবদ্য চিত্রকর্ম হলো: - সিসটিন চ্যাপেল, - দি ক্রিয়েশন অব অ্যাডাম এবং - দ্য লাস্ট জাজমেন্ট আর ভাস্কর্য হলো ডেভিড, পিটা, মোজেস ও ম্যাডোনা।
৫
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ‘ইউরো’ গ্রহণ করেনি?
ব্যাখ্যা দেখুন ›• EU এর ২৭ টি দেশ ইঊরো মুদ্রা ব্যাবহার করলেও ইংল্যান্ড তার পাশাপাশি নিজস্ব মুদ্রা চালু রেখেছিল। • ব্রেক্সিট হউয়ার পর ইংল্যান্ড EU ছেড়ে বের হয়ে যায়। - ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগকারী একমাত্র দেশ যুক্তরাজ্য। - দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ২৩ জুন, ২০১৬ সালে গণভোটের (Brexit Poll) আয়োজন করে। - এতে Brexit এর পক্ষে ৫২ শতাংশ আর বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে। - ৩১ জানুয়ারি, ২০২০ সালে ব্রেক্সিট বিল কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে। - ১ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন হয় ২৭ ইউরোপীয় দেশভুক্ত জোট। - আর যুক্তরাজ্য ৩১ ডিসেম্বর, ২০২১ সালে সরকারিভাবে EU থেকে আলাদা হয়।
৬
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
ব্যাখ্যা দেখুন ›- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। - এ কাব্যের গানগুলি ১৯০৮- ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। - গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। - Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B Yeats. - 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার। - রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
৭
জিব্রাল্টার প্রণালি কোন দুটি মহাসাগর/সাগরকে যুক্ত করেছে?
ব্যাখ্যা দেখুন ›- প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে তাকে প্রণালী বলে। - অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। - জিব্রাল্টার প্রণালি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর স্পেন ও মরক্কোকে (ইউরোপ-আফ্রিকা) পৃথক করেছে।
৮
বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল । - কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলে । - টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ১১ অক্টোবর ২০১১ সালে প্রথম দোয়েল বাজারে ছাড়ে ।
৯
বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
ব্যাখ্যা দেখুন ›- বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝায় এমন আর্থিক প্রতিষ্ঠান যা আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। - ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। - বাংলাদেশে বর্তমানে ৬টি রাষ্ট্রায়ত্ত, ৪৩টি বেসরকারি এবং ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। - 'বিহিত মুদ্রার প্রচলন' বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। • বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী: - আমানত গ্রহণ: বিভিন্ন ধরণের হিসাব যেমন बचत खाता, चालू खाता, মেয়াদী আমানত ইত্যাদি গ্রহণ করে। - ঋণ প্রদান: ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে বিভিন্ন শর্তে ঋণ প্রদান করে। - বিনিয়োগ: আমানতের অর্থ বিনিয়োগ করে লাভ অর্জন করে। - বিনিময়ের মাধ্যম সৃষ্টি: চেক, ড্রাফট, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে লেনদেনের মাধ্যম সরবরাহ করে। - মূলধন গঠন: बचत ও ঋণের মাধ্যমে অর্থনীতিতে মূলধন গঠনে সহায়তা করে। - বিল বাট্টাকরণ: ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড বিল ক্রয় করে তাদের তরলতা বৃদ্ধিতে সহায়তা করে। - কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা: সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি বাস্তবায়নে সহায়তা করে। - অর্থ স্থানান্তর: দেশের ভেতর ও বাইরে অর্থ স্থানান্তরের সুযোগ করে দেয়। - তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান: গ্রাহকদের অর্থনৈতিক বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করে। - আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান: এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি আধুনিক সেবা প্রদান করে। - আর্থিক সচ্ছলতার সনদ প্রদান: ব্যবসায় প্রতিষ্ঠানকে আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করে। - অর্থ ও সম্পদের নিরাপত্তা: গ্রাহকদের অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। - অর্থ আদায় ও পরিশোধ: বিভিন্ন ধরণের বিল, চেক, ক্রেডিট কার্ডের বিল আদায় ও পরিশোধের সুযোগ করে দেয়। - বৈদেশিক বাণিজ্যে সহায়তা: আমদানি-নির্याতের লেনদেনে সহায়তা প্রদান করে। - সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে। - অবলেখক হিসেবে কাজ: ব্যবসায়িক লেনদেনে অবলেখক হিসেবে কাজ করে। - অছি হিসেবে কাজ: আন্তর্জাতিক লেনদেনে অছি হিসেবে কাজ করে।
১০
EVM বলতে কি বুঝায়?
ব্যাখ্যা দেখুন ›- EVM হচ্ছে Electronic Voting Machine - ২০০৭ সালে প্রথম ঢাকা অফিসার্স ক্লাব নির্বাচনে EVM ব্যবহৃত হয়। - বাংলাদেশে EVM উদ্ভাবন করেন প্রকৌশলী লুৎফুল কবির।
মোট ৮৫টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) - ২৫.০৫.২০১২ প্রশ্ন ও সমাধান