খাদ্য অধিদপ্তর - উপ-খাদ্য পরিদর্শক - ২৫.১০.২০২৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Food Foodinspector — previous year question solution with answer & explanation (free)

49প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪৯
সব বিষয়ের প্রশ্ন
১

"সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।" Which one is correctly translated into English?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তরঃ B) He talks as if he knew everything. - এই বাক্যে 'as if' ব্যবহার করা হয়েছে, যা একটি অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি প্রকাশ করে। - যখন 'as if' বা 'as though' দিয়ে কোনো অবাস্তব ধারণা প্রকাশ করা হয়, তখন পরবর্তী ক্রিয়াপদটি (verb) তার অতীত রূপে (past tense) বসে। - এখানে বক্তা বোঝাতে চাইছেন যে, লোকটি আসলে সব জানে না, কিন্তু তার কথা বলার ভঙ্গিটা এমন যেন সে সব জানত। - এই ধরনের বাক্যকে Subjunctive Mood বলা হয়। - যদিও 'He talks' বর্তমান কালে (present tense) আছে, 'as if' ব্যবহারের কারণে 'knows' না হয়ে 'knew' হবে।
২

Which period is known as " Romantic Period" of English literature?

ব্যাখ্যা দেখুন ›- ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ সাধারণত ১৭৯৮ সাল থেকে শুরু হয়ে ১৮৩২ সাল পর্যন্ত ধরা হয়। - ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কাব্যগ্রন্থ "Lyrical Ballads" প্রকাশিত হয়, যা রোমান্টিক যুগের সূচনা করে। - এই যুগের সাহিত্যে আবেগ, প্রকৃতি, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অতিপ্রাকৃত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হতো। - ১৮৩২ সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যু এবং ইংল্যান্ডে প্রথম সংস্কার আইন (Reform Act) পাসের মাধ্যমে এই যুগের সমাপ্তি বলে মনে করা হয়।
৩

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে?

ব্যাখ্যা দেখুন ›নোবেল পুরস্কার ২০২৫ • মোট বিজয়ী: ১৪ জন। • পুরুষ ১২ জন ও নারী ২ জন। • পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে)। বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান: • চিকিৎসাবিজ্ঞান: ১) মেরি ই. ব্রুনকো (যুক্তরাষ্ট্র) ২) ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র) ৩) শিমোন সাকাগুচি (জাপান) অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে যুগান্তকারী গবেষণা। • পদার্থবিজ্ঞান: ১) জন ক্লার্ক (যুক্তরাষ্ট্র) ২) মিশেল দেভরেট (যুক্তরাষ্ট্র) ৩) জন এম. মার্টিনিস (যুক্তরাষ্ট্র) অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে গবেষণা। • রসায়ন: ১) সুসুমু কিতাগাওয়া (জাপান) ২) রিচার্ড রবসন (অস্ট্রেলিয়া) ৩) ওমর এম. ইয়াঘি (যুক্তরাষ্ট্র) অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) নামে নতুন আণবিক কাঠামো আবিষ্কার। • সাহিত্য: ১) লাসব্লো ক্রাসনাহোরকাই (হাঙ্গেরি) অবদান: গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি ও মানবিক শক্তি বিষয়ক সাহিত্যকর্ম। • শান্তি: ১) মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা) অবদান: গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবিচল সংগ্রাম। বি.দ্র.: তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। • অর্থনীতি: ১) জোয়েল মোকির (যুক্তরাষ্ট্র) ২) ফিলিপ আগিয়োঁ (ফ্রান্স) ৩) পিটার হাউইট (কানাডা) অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার তত্ত্ব উপস্থাপন।
৪

উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তা-কে বলে-

ব্যাখ্যা দেখুন ›- এটি ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া। - বাংলা ব্যাকরণে একে আদি স্বরাগম বলা হয়। - যখন কোনো শব্দের শুরুতে যুক্তব্যঞ্জন থাকে, তখন উচ্চারণের সুবিধার জন্য সেই শব্দের আদিতে বা শুরুতে একটি স্বরধ্বনির আগমন ঘটে। এই প্রক্রিয়াকেই আদি স্বরাগম বা ইংরেজিতে Prothesis বলে। - উদাহরণ: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন। - এখানে 'স্কুল' শব্দের 'স্ক' এবং 'স্টেশন' শব্দের 'স্ট' যুক্তব্যঞ্জন হওয়ায় উচ্চারণের সুবিধার্থে শুরুতে 'ই' স্বরধ্বনি যুক্ত হয়েছে।
৫

'অপ'- উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখুন ›’অপ’ উপসর্গটি যেসব অর্থে ব্যবহৃত হয়- • ’বিপরীত" অর্থে- অপমান, অপকার, অপবাদ। • ’স্থানান্তর’ অর্থে- অপসারণ, অপহরণ। • ’বিকৃত’ অর্থে- অপমৃত্যু। • ’ নিকৃষ্ট ’ অর্থে- অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি,।
৬

শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য?

ব্যাখ্যা দেখুন ›- যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। - এখানে 'ভোজন' শব্দটি 'ভোজন করা' ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝাচ্ছে। অন্যদিকে, - জনতা: এটি একটি সমষ্টিবাচক বিশেষ্য, যা দ্বারা একজাতীয় অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝানো হয়। - চিনি: এটি একটি বস্তুবাচক বিশেষ্য, যা দ্বারা কোনো উপাদান বা বস্তুর নাম বোঝানো হয়। - সৌরভ: এটি একটি গুণবাচক বিশেষ্য, যা দ্বারা কোনো বস্তুর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বোঝানো হয়।
৭

"এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"- উক্তটি কার?

ব্যাখ্যা দেখুন ›হেলাল হাফিজ জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে। মৃত্যু: ২০২৪ সালের ১৩ ডিসেম্বর। শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)। কর্মজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে (১৯৮৬) কবিতা ৭১ (বাংলা ও ইংরেজি দুই ভাষায়, একুশে বইমেলা ২০১২) বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯) যে জলে আগুন জ্বলে(১৯৮৬): এটি প্রথম প্রকাশিত কাব্য। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পঙক্তি- 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।' সম্মাননা: ২০১৩ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' ও ২০২৫ সালে 'একুশে পদক' (মরণোত্তর) পান।
৮

'He is out for your blood'- এর সঠিক অনুবাদ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তরঃ D) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ - 'To be out for someone's blood' একটি বাগধারা (idiom), যার আক্ষরিক অর্থ কারো রক্তের জন্য বের হওয়া নয়। এর ভাবার্থ হলো কারো ওপর প্রচণ্ড রেগে থাকা এবং তাকে আক্রমণ করতে বা তার ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। - সুতরাং, "সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ" হলো এর সবচেয়ে সঠিক ও ভাবানুগ অনুবাদ।
৯

'তন্ডুল' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›- 'তন্ডুল' একটি তৎসম শব্দ, যার অর্থ হলো 'চাল'। - এটি ধানের খোসা ছাড়ানোর পরের অবস্থাকে বোঝায়। - বাংলা ভাষায় 'চাল' শব্দটিই বেশি প্রচলিত। সুতরাং, 'তন্ডুল' এর সঠিক সমার্থক শব্দ হলো 'চাল'।
১০

'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ কি?

ব্যাখ্যা দেখুন ›- 'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ হলো যা আচ্ছাদিত, আবৃত, গুপ্ত বা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। - অর্থাৎ, যা সরাসরি দেখা যায় না বা বোঝা যায় না। তাই এর সঠিক অর্থ হলো ' গোপন '। অন্যদিকে, ফর্সা: উজ্জ্বল বর্ণ। কুৎসিত: দেখতে খারাপ বা বিশ্রী। অন্ধকার: আলোর অভাব।
খাদ্য অধিদপ্তর - উপ-খাদ্য পরিদর্শক - ২৫.১০.২০২৫ প্রশ্ন ও সমাধান