খাদ্য অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫.১১.২০২১ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Food Officeassistant — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?

ব্যাখ্যা দেখুন ›- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। - পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে। - ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
২

‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’ -কার উক্তি?

ব্যাখ্যা দেখুন ›- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷ - এটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রঃ - নবকুমার ও - কপালকুণ্ডলা। এই উপন্যাসের বিখ্যাত উক্তিঃ - 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে। - ' তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? ' - 'প্রদীপ নিবিয়া গেল।' উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩

১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?

ব্যাখ্যা দেখুন ›- ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট কোয়ালিশন সরকার গঠিত হয়। - মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের এ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন “শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন মন্ত্রী'। - এর আগে ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তিনি ছিলেন ‘কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন' বিষয়ক মন্ত্রী।
৪

পরস্পরছেদী দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?

ব্যাখ্যা দেখুন ›- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। - বিপ্রতীপ কোণগুলোর সমষ্টি ৩৬০°
৫

'Proclaim' means does not-

ব্যাখ্যা দেখুন ›Proclaim-ঘোষণা pronounce-উচ্চারণ declare-ঘোষণা announce-ঘোষণা করা circulate-প্রচলন Example: The principal took to the loudspeaker to announce the winners of the school's science fair. (স্কুলের বিজ্ঞান মেলার বিজয়ীদের নাম ঘোষণা করতে অধ্যক্ষ লাউডস্পীকারে নিয়ে যান।)
৬

Find out the Noun?

ব্যাখ্যা দেখুন ›১. "Wonder" হল একটি noun বা বিশেষ্য। এটি বিস্ময়, আশ্চর্য বা কৌতূহল বোঝাতে ব্যবহৃত হয়। ২. "Wonderful" হল একটি adjective বা বিশেষণ। এটি কোনো কিছুকে চমৎকার বা অসাধারণ হিসেবে বর্ণনা করতে ব্যবহৃত হয়। ৩. "Wonderfully" হল একটি adverb বা ক্রিয়াবিশেষণ। এটি কোনো ক্রিয়া বা বিশেষণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা দর্শায় কিভাবে কিছু চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। ৪. "Wondering" হল "wonder" ক্রিয়ার present participle রূপ। এটি চলমান ক্রিয়া বা বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। এই চারটির মধ্যে কেবল "Wonder" হল একটি noun বা বিশেষ্য, তাই এটিই সঠিক উত্তর।
৭

রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?

ব্যাখ্যা দেখুন ›রফিক ১ দিনে করে ১/১০ অংশ শফিক ১ দিনে করে ১/১৫ অংশ দুজনে ১ দিনে করে = (১/১০)+(১/১৫) অংশ = (৩+২)/৩০ অংশ = (৫/৩০) অংশ = ১/৬ অংশ ১/৬ অংশ করবে ১ দিনে ১ অংশ করবে (১×\times৬)/১ দিনে = ৬ দিনে
৮

The plural form of phenomenon is-

ব্যাখ্যা দেখুন ›"Phenomenon" শব্দটি গ্রীক ভাষা থেকে এসেছে এবং এর plural form বা বহুবচন রূপ নিয়মিত ইংরেজি শব্দের মতো গঠিত হয় না। এটি একটি irregular plural বা অনিয়মিত বহুবচন। ১. "Phenomenon" হল singular form বা একবচন। ২. এর সঠিক plural form বা বহুবচন হল "phenomena"। মনে রাখার বিষয়: - অনেক গ্রীক উৎসের শব্দের ক্ষেত্রে, "-on" দিয়ে শেষ হওয়া singular form এর plural form "-a" দিয়ে শেষ হয়। - উদাহরণস্বরূপ: criterion → criteria, automaton → automata। তাই, "phenomenon" এর সঠিক plural form হল "phenomena"।
৯

'মাদার অব হিউম্যানিটি' কাকে বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›- হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। - এই লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাজ্য ভিত্তিক ‘চ্যানেল ফোর' এর এশিয়ান প্রতিনিধি জনাথন মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বলে আখ্যায়িত করেন।
১০

3 x + 3 x + 3 x = কত?

ব্যাখ্যা দেখুন ›3 x + 3 x + 3 x = 3 . 3 x = 3 x + 1
খাদ্য অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫.১১.২০২১…