ডাক জীবন বীমা (পিএলআই একাউনটেন্ট) (গ্রেড-১৬) - ১৫.১২.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Post — previous year question solution with answer & explanation (free)

67প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৬৭
সব বিষয়ের প্রশ্ন
১

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে?

ব্যাখ্যা দেখুন ›- ৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়। - এ তালিকায় ৪৮ নম্বরে ৭ মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে। - ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। - ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ। উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।
২

পদ্মা সেতুর প্রস্থ কত?

ব্যাখ্যা দেখুন ›- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। - এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। - বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
৩

মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?

ব্যাখ্যা দেখুন ›- মঙ্গোলিয়া দূরপ্রাচ্যের একটি দেশ। - এর রাজধানী উলানবাটোর। - মঙ্গোলিয়ার মুদ্রার নাম টোগরোগ। অন্যদিকে, - সানা ও হেলসিংকি যথাক্রমে ইয়েমেন ও ফিনল্যান্ডের রাজধানী।
৪

সুয়েজখাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?

ব্যাখ্যা দেখুন ›- সুয়েজ খাল মিশরে অবস্থিত। - লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়। - খালটি খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস। - ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway of india বলা হয়। - সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে ।
৫

পৃথিবীর জনসংখ্যা বর্তমানে কত?

ব্যাখ্যা দেখুন ›বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪ • এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্ব__ • জনসংখ্যা : ৮১১.৯০ কোটি। • নারী প্রতি প্রজনন : ২.৩ জন । • গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর। • নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। • জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত। • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম। শীর্ষ ১০ জনবহুল দেশঃ দেশ ও জনসংখ্যাঃ ১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ। ২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। ৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। ৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। ৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। ৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। ৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। ৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। ১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।
৬

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- উত্তর ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশ- ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে। - অন্যদিকে, ইতালি পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। - এর রাজধানী রোম।
৭

সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?

ব্যাখ্যা দেখুন ›- অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী। - বাংলাদেশ সংবিধানের ৬৪ (১) অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন। - এটর্নি জেনারেল সংবিধানের ৬৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। - ৬৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে। - ৬৪(৪) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
৮

১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের নিদর্শন সংরক্ষণ, বধ্যভূমি ও গণকবর সংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তোলা, গণকবর ও বধ্যভূমি চিহ্নিত করা এবং গবেষণার জন্য খুলনায় গণহত্যা জাদুঘর স্থাপন করা হয়। - এ জাদুঘরের নাম ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর'। - এ জাদুঘরে সংরক্ষিত আছে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের বহু নিদর্শন, ছবি ও নথিপত্র। - এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর, যার যাত্রা শুরু হয় ১৭ মে, ২০১৪ সালে। - এ জাদুঘরের প্রাঙ্গনে চুকনগর বধ্যভূমি অবস্থিত।
৯

সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?

ব্যাখ্যা দেখুন ›- শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস সম্প্রতি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। - এটি ৪৪তম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। তথ্যসূত্র: bdnews24.com
১০

New Development Bank এর বর্তমান সদস্য দেশ কয়টি?

ব্যাখ্যা দেখুন ›BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে-NDB। BRICS হলো ব্রাজিল,রাশিয়া, ভারত,চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ঘটিত অর্থনৈতিক সংঘ। NDB কে আই এম এফ এর বিকল্প প্রতিষ্ঠান মনে করা হয়। কেননা IMF বা International Monetary Fund সারা বিশ্বে অর্থায়ন করে থাকে। এর মাধ্যমে বিভিন্ন দেশ বৈষম্য ও নিষ্পেষণের শিকার হয় আমেরিকা ও ইউরোপের যৌথ নেতৃত্বে। আমেরিকা ও ইউরোপের প্রাধান্য কমাতে ও নতুন পুঁজি ঋণ ব্যবস্থা তৈরি করতে NDB প্রতিষ্ঠা করা হয়েছে। তাই NDB কে IMF এর বিকল্প প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। - ২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিক্স সম্মেলনে শীর্ষ ব্যাংক স্থাপনের ধারণাটি প্রস্তাবিত হয়েছিল। ব্রিক্স নেতারা ২৭ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠিত ৫ঞ্চম ব্রিকস সম্মেলনে একটি উন্নয়ন ব্যাঙ্ক স্থাপনে সম্মত হন। - বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১। - বর্তমানে এর সদস্য দেশ ৯টি। (সর্বশেষ সদস্য- Algeria 19 May, 2025) - এর সদরদপ্তের সাংহাই চীন।
ডাক জীবন বীমা (পিএলআই একাউনটেন্ট) (গ্রেড-১৬) - ১৫.১২.২০২৩ প্রশ্ন ও…