বাংলাদেশ ডাক বিভাগ - মেট্রোপলিটন সার্কেল (পোস্টাল অপারেটর/মেইল অপারেটর) - ০২.০৫.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Postaloperator — previous year question solution with answer & explanation (free)

69প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৬৯
সব বিষয়ের প্রশ্ন
১

PPP এর পূর্ণরূপ কি?

ব্যাখ্যা দেখুন ›- PPP এর পূর্ণরূপ হলো Public Private Partnership । - দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public Private Partnership বা পিপিপি। - পিপিপি-এর অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ২০১০ সালে Public-Private Partnership Authority গঠন করে। - ২০১৫ সালে বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন প্রণীত হয়।
২

কোন দেশ পূর্ব জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নেই?

ব্যাখ্যা দেখুন ›- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো কিন্তু বর্তমানে নেই। - জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি । - জাতিসংঘের সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)। - জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি- ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন ।
৩

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?

ব্যাখ্যা দেখুন ›জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি । এগুলো হলো: - সাধারণ পরিষদ: জাতিসংঘের ১৯৩টি সদস্যই এ পরিষদের সদস্য। প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এর বার্ষিক অধিবেশন শুরু হয়। - নিরাপত্তা পরিষদ: বর্তমানে এ পরিষদের সদস্য সংখ্যা ১৫টি (৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী)। স্থায়ী ৫টি সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। - অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: এর সদস্য সংখ্যা ৫৪টি। সদস্য নির্বাচিত হয় ৩ বছরের জন্য। - সচিবালয়: জাতিসংঘ সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব। - আন্তর্জাতিক আদালত: সদরদপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এ আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। - অছি পরিষদ: দীর্ঘদিন ধরে এ পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে।
৪

ফেনী জেলার পূর্বনাম কি ছিল?

ব্যাখ্যা দেখুন ›• ফেনী জেলার পূর্বনাম ছিল শমসের নগর । • ত্রিপুরার প্রভাবশালী শাসক ও বীর শমসের গাজীর স্মৃতিবিজড়িত এই অঞ্চলটি একসময় শমসের নগর নামে পরিচিত ছিল। পরবর্তীতে ফেনী নদীর নামানুসারে এর বর্তমান নামকরণ হয়। • অন্যান্য অপশনগুলোর মধ্যে সুধারাম ও ভুলুয়া হলো নোয়াখালী জেলার পূর্বনাম এবং পরশুরাম হলো বর্তমান ফেনী জেলার একটি উপজেলা।
৫

'আইএসবিএন' কোন বিষয়ের সাথে জড়িত?

ব্যাখ্যা দেখুন ›- আইএসবিএন (ISBN) এর পূর্ণরূপ হলো International Standard Book Number , যা বই ও প্রকাশনা র সাথে জড়িত একটি অনন্য সংখ্যায়ন পদ্ধতি। - এটি মূলত বইয়ের সঠিক পরিচিতি নিশ্চিত করতে ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিকভাবে বইয়ের বাণিজ্যিক লেনদেন ও সনাক্তকরণে সহায়তা করে। - ১৯৬৬ সালে যুক্তরাজ্যে এটি প্রবর্তিত হয় এবং ১৯৭০ সালে আন্তর্জাতিক মান সংস্থা (ISO) এটিকে স্বীকৃতি দেয়। - আইএসবিএন ১০ বা ১৩ ডিজিটের একটি সংখ্যা, যা বইয়ের প্রকাশক, দেশ এবং নির্দিষ্ট বইয়ের তথ্য নির্দেশ করে। - বাংলাদেশে আইএসবিএন বরাদ্দের দায়িত্ব আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর -এর উপর ন্যস্ত।
৬

বাংলাদেশে কৃষি কার্ড এর মাধ্যমে কত কৃষক পরিবারকে সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে?

ব্যাখ্যা দেখুন ›• বাংলাদেশের কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের লক্ষ্যে কৃষি কার্ড বা কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়। • এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক এবং সেচ সুবিধা পেয়ে থাকেন। • সরকারের এই উদ্যোগের ফলে প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষক পরিবার সরাসরি সরকারি সুবিধার আওতায় এসেছে, যা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৭

'ইন্তিফাদা' বলতে কি বুঝায়?

ব্যাখ্যা দেখুন ›- 'ইন্তিফাদা' একটি আরবি শব্দ, যার আভিধানিক অর্থ হলো প্রকম্পন বা ঝেড়ে ফেলা। - তবে রাজনৈতিক পরিভাষায় এটি দিয়ে গণজাগরণ বা অভ্যুত্থান বোঝানো হয়। - ১৯৮৭ সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের যে প্রতিরোধ আন্দোলন বা গণজাগরণ শুরু হয়েছিল, তা ইতিহাসে 'ইন্তিফাদা' নামে পরিচিত।
৮

'ন্যাটো' কোন ধরনের জোট?

ব্যাখ্যা দেখুন ›- নেটো (NATO) হলো উত্তর আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সম্মিলিত একটি সামরিক জোট । - এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization । - ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১২টি সদস্য দেশ নিয়ে এই জোট প্রতিষ্ঠিত হয়। - এই জোটের মূল নীতি হলো এর যে কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণকে সকল সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। - বর্তমানে নেটো এর সদরদপ্তর বেলজিয়াম এর ব্রাসেলস -এ অবস্থিত এবং এর সদস্য সংখ্যা ৩২ (২০২৪ সাল পর্যন্ত)।
৯

মাদাগাস্কার এর রাজধানীর নাম কি?

ব্যাখ্যা দেখুন ›মাদাগাস্কারের রাজধানী এবং বৃহত্তম শহর হলো আন্তানানারিভো (Antananarivo) ।
১০

বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›• বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য 'বাংলাদেশ পোস্টাল একাডেমি' প্রতিষ্ঠিত হয়। • এটি রাজশাহী শহরে অবস্থিত। • ১৯৮৬ সালে এই একাডেমিটি কার্যক্রম শুরু করে। ডাক বিভাগের আধুনিকায়ন এবং সেবার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ ডাক বিভাগ - মেট্রোপলিটন সার্কেল (পোস্টাল অপারেটর/মেইল…