বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টাল অপারেটর) - ১৫.০৫.২০২৬ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
ICT Postaloperator — previous year question solution with answer & explanation (free)
89প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১
টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়?
ব্যাখ্যা দেখুন ›- তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ ও বিলাসবহুল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল আরএমএস টাইটানিক । - ১০ এপ্রিল ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে এটি প্রথম যাত্রা শুরু করে। - উদ্বোধনী যাত্রার ষষ্ঠ দিনে, অর্থাৎ ১৫ এপ্রিল ১৯১২ সালে উত্তর-আটলান্টিক মহাসাগরে একটি বিশাল হিমশৈলের (Iceberg) সাথে ধাক্কা লেগে জাহাজটির তলদেশে ফাটল ধরে এবং জাহাজটি ডুবে যায়।
২
ভিটামিন 'এ'-এর অভাবে কোন রোগ হয়?
ব্যাখ্যা দেখুন ›ভিটামিন 'এ' -এর অভাবে রাতকানা রোগ হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি অল্প আলোতে বা রাতে ঠিকমতো দেখতে পায় না। ভিটামিন 'এ'-এর প্রধান উৎস: ক্যারোটিনযুক্ত শাকসবজি যেমন- লালশাক, কচুশাক, পুঁইশাক, পাটশাক, কলমিশাক, ডাঁটাশাক, গাজর, মিষ্টি কুমড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ' পাওয়া যায়। অন্যান্য অপশন সম্পর্কে জেনে রাখুন: • রিকেটস: ভিটামিন 'ডি'-এর অভাবে হয়। • বেরিবেরি: ভিটামিন 'বি১' (থায়ামিন)-এর অভাবে হয়। • স্কার্ভি (প্রশ্নে স্কার্ডি দেওয়া আছে): ভিটামিন 'সি'-এর অভাবে হয়।
৩
'এশিয়ান গার্ডেন সিটি' বলা হয় কোন দেশকে?
ব্যাখ্যা দেখুন ›- সিঙ্গাপুরকে 'এশিয়ান গার্ডেন সিটি' বা 'গার্ডেন সিটি' বলা হয়। - পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, উদ্যান এবং চারপাশের সবুজের জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত। - সিঙ্গাপুর সরকার নগরায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কঠোর নীতিমালা অনুসরণ করে। - এখানকার বিখ্যাত উদ্যানগুলোর মধ্যে Gardens by the Bay এবং Singapore Botanic Gardens অন্যতম।
৪
জাপানের পার্লামেন্টের নাম কী?
ব্যাখ্যা দেখুন ›- জাপানের আইনসভা বা পার্লামেন্টের নাম ডায়েট (Diet) । - এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা। - এর উচ্চকক্ষের নাম উপদেষ্টা পরিষদ (House of Councillors) এবং নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি পরিষদ (House of Representatives)। - অন্যান্য অপশনের মধ্যে কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এবং নেসেট হলো ইসরায়েলের পার্লামেন্টের নাম।
৫
কোন দেশের সংবিদান অলিখিত?
ব্যাখ্যা দেখুন ›- যুক্তরাজ্যের (ব্রিটেন) কোনো একক লিখিত সংবিধান নেই, অর্থাৎ তাদের সংবিধান অলিখিত । - এটি বিভিন্ন আইন, প্রথা, বিচারবিভাগীয় সিদ্ধান্ত ও ঐতিহাসিক দলিলের (যেমন- ম্যাগনা কার্টা) ওপর ভিত্তি করে পরিচালিত হয়। - উল্লেখ্য, বিশ্বের অন্যান্য কিছু দেশ যেমন- নিউজিল্যান্ড ও ইসরায়েলেরও সংবিধান অলিখিত। - যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা হলো একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র।
৬
'আনন্দ বিহার' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- আনন্দ বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। - খ্রিস্টীয় ৭ম বা ৮ম শতকে রাজা শ্রী আনন্দদেব এই বিহারটি নির্মাণ করেন। - এটি ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার অন্যতম বৃহৎ স্থাপনা হিসেবে পরিচিত।
৭
'ওয়াটার গেট' কী?
ব্যাখ্যা দেখুন ›- 'ওয়াটারগেট' হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত একটি হোটেল ও বাণিজ্যিক ভবন কমপ্লেক্স। - ১৯৭২ সালে এখানে ঘটা একটি রাজনৈতিক কেলেঙ্কারির কারণে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্বাচনী প্রচার কমিটির সদস্যরা এই ভবনে অবস্থিত ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তরে আড়িপাতার যন্ত্র বসাতে গিয়ে ধরা পড়েন। - এই ঘটনাটি 'ওয়াটারগেট কেলেঙ্কারি' নামে পরিচিত, যার ফলে প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল।
৮
'হুথি' কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
ব্যাখ্যা দেখুন ›হুথি (Houthi) হলো ইয়েমেনের একটি শিয়া মতাবলম্বী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। - ১৯৮০-এর দশকে উত্তর ইয়েমেনে এদের প্রথম উত্থান ঘটে এবং এরা মূলত ইরানের সমর্থনপুষ্ট । - ২০১১ সালে 'আরব বসন্তের' পর হুথিরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং রাজধানী সানা সহ দেশের অধিকাংশ এলাকা দখল করে নেয়, যার ফলে ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। - বর্তমানে এরা ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধরত।
৯
কোন দুটি দেশকে হরমুজ প্রণালি ভৌগোলিকভাবে পৃথক করেছে?
ব্যাখ্যা দেখুন ›হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। - ভৌগোলিকভাবে এটি এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমানকে (মুসানদাম উপদ্বীপ) পৃথক করেছে। - এই প্রণালিটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে।
১০
কোন স্থানকে 'রাঙ্গামাটির ছাদ' বলা হয়?
ব্যাখ্যা দেখুন ›- সাজেক ভ্যালি বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন এবং মনোরম পর্যটন কেন্দ্র, যা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত। - সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট হওয়ায় ���ই স্থানটিকে 'রাঙামাটির ছাদ' বলা হয়। - এটি মূলত লুসাই পাহাড়ের অংশ, যা বাংলাদেশ এবং ভারতের মিজোরাম সীমান্তের পাশে অবস্থিত। - এর প্রাকৃতিক সৌন্দর্য, মেঘের খেলা এবং মনোরম পরিবেশের জন্য একে 'মেঘের উপত্যকা' বা 'কুইন অফ হিলস' নামেও অভিহিত করা হয়। - সাজেক ভ্যালি থেকে খুব সহজেই সূর্যাস্ত ও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়।
মোট ৮৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টাল অপারেটর) - ১৫.০৫.২০২৬ প্রশ্ন ও সমাধান