বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা (পোস্টম্যান/রানার/নিরাপত্তা প্রহরী ও অন্যান্য) - ২৭.০২.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Postman — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

সেরিকালচার বলতে বোকায়-

ব্যাখ্যা দেখুন ›রেশম পোকা বা রেশম চাষের ইংরেজি পরিভাষা হলো সেরিকালচার (Sericulture) । গুরুত্বপূর্ণ আরো কিছু আধুনিক চাষ পদ্ধতি: • বাণিজ্যিকভাবে উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে হর্টিকালচার । • বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ করাকে বলে এপিকালচার । • বাণিজ্যিকভাবে পাখি পালন বিষয়ক বিদ্যাকে বলে এভিকালচার । • বাণিজ্যিকভাবে মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে পিসিকালচার । • বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে প্রণকালচার । • বাণিজ্যিকভাবে সামুদ্রিক মৎস্য পালন বিষয়ক বিদ্যাকে বলে মেরিকালচার ।
২

সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- SAARC (South Asian Association for Regional Cooperation) প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর। - সার্কের সদর দপ্তর বা সচিবালয় নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত। - সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি ।
৩

পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে ছিলেন?

ব্যাখ্যা দেখুন ›পাহাড়পুর বৌদ্ধবিহারের অপর নাম সোমপুর মহাবিহার , যা রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। • অষ্টম বা নবম শতকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এই ঐতিহাসিক বিহারটি নির্মাণ করেন। • এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
৪

কত সালে বাংলাদেশে উপজেলা পরিষদ চালু হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশে উপজেলা পরিষদ ব্যবস্থা চালু হয় ১৯৮২ সালে । • তৎকালীন সরকার স্থানীয় শাসন ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এই ব্যবস্থা প্রবর্তন করেন। • ১৯৮২ সালের ৭ নভেম্বর 'স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ' জারির মাধ্যমে তৎকালীন থানাসমূহকে উপজেলায় উন্নীত করা হয় এবং পরবর্তীতে সেখানে উপজেলা পরিষদ গঠিত হয়।
৫

বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?

ব্যাখ্যা দেখুন ›- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি এবং বর্তমান সদস্য ১৯৩টি । - ১৪ জুলাই ২০১১ সালে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। - জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স) এবং ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
৬

পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: বাংলাদেশ - World Population Review-এর ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ হলো সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ। যদিও ম্যাকাও, মোনাকো বা সিঙ্গাপুরের মতো ছোট নগর-রাষ্ট্রগুলোর (City-states) জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সামগ্রিক তালিকায় সবচেয়ে বেশি, তবে বড় বা পূর্ণাঙ্গ রাষ্ট্রগুলোর মধ্যে এবং উল্লেখিত অপশনগুলোর মধ্যে বাংলাদেশই সর্বোচ্চ স্থানে রয়েছে। - বাংলাদেশ: প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ১,৩৬৬ জন। (২০২৬ সালের প্রাক্কলিত মোট জনসংখ্যা প্রায় ১৭.৭৮ কোটি।) - চীন: প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র ১৫০ জন। - জাপান: জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের চেয়ে অনেক কম, প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৩৩৮ জন। - রাশিয়া: রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ হওয়ার কারণে এর জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম (প্রতি বর্গকিলোমিটারে মাত্র প্রায় ৮-৯ জন)। সুতরাং, সুস্পষ্টভাবেই প্রদত্ত অপশনগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ।
৭

বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে?

ব্যাখ্যা দেখুন ›- বর্তমানে সৌদি আরব -এ সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। - দেশে বর্তমানে সৌদি আরব থেকে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। - বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩০৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। - জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, মোট কর্মীর ৬২ শতাংশেরও বেশি দেশটিতে পাড়ি জমিয়েছেন। - এরপরেই দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে রয়েছে মালয়েশিয়া।
৮

বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে?

ব্যাখ্যা দেখুন ›বিগত ৫০ বছরে বাংলাদেশের কৃষিতে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভুট্টা চাষ। • ১৯৭১ সালে দেশে ভুট্টার উৎপাদন ছিল মাত্র ২,০০০ মেট্রিক টন এবং চাষের জমি ছিল ২,৬৫৪ হেক্টর। • ২০১৯-২০ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখ মেট্রিক টনে এবং চাষের জমি হয়েছে ১,৬৫,৫১০ হেক্টর। • হেক্টর প্রতি ফলন ০.৮৫ টন থেকে লাফিয়ে বেড়ে ৬.১৫ টন হয়েছে। • ধান, পাট ও আলুর উৎপাদন বৃদ্ধি পেলেও, শতকরা বৃদ্ধির হারের দিক থেকে ভুট্টা সবার চেয়ে এগিয়ে।
৯

টেস্ট ক্রিকেটে প্রথম কোন বাংলাদেশি ডাবল সেঞ্চুরী করেন-

ব্যাখ্যা দেখুন ›- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব মুশফিকুর রহিম -এর। - তিনি ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ঠিক ২০০ রান করেছিলেন। - পরবর্তীতে ২০১৮ সালে তিনি ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ডাবল সেঞ্চুরি (২১৯ রান) করেন। - এছাড়াও বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে (২০৬ রান) এবং সাকিব আল হাসান ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে (২১৭ রান) ডাবল সেঞ্চুরি করেন।
১০

বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›- সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। - হযরত শাহজালাল (র.) এবং তার সঙ্গী ৩৬০ জন আউলিয়া সিলেটে ইসলাম প্রচার করতে আসেন, সে কারণেই এই নামকরণ। - এছাড়া, ঢাকাকে বলা হয় মসজিদের শহর এবং চট্টগ্রামকে বলা হয় ১২ আউলিয়ার দেশ ।
বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা…