পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল, রাজশাহী (পোস্টম্যান) - ২৭.০৩.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Postman — previous year question solution with answer & explanation (free)

80প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮০
সব বিষয়ের প্রশ্ন
১

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৪ । পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বয়স কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৪ ধরি, পিতার বয়স = ১০x বছর এবং পুত্রের বয়স = ৪x বছর শর্তমতে, পুত্রের বয়স ২০ বছর। সুতরাং, ৪x = ২০ ⇒ x = ২০ ÷\div ৪ ⇒ x = ৫ এখন x এর মান বসিয়ে পাই, পিতার বয়স = ১০x = ১০ ×\times ৫ বছর = ৫০ বছর
২

৮টি প্যান্টের বিক্রয় মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, ১০ টি প্যান্টের ক্রয়মূল্য = ক টাকা সুতরাং, ১ টি প্যান্টের ক্রয়মূল্য = ক/১০ টাকা এবং ৮ টি প্যান্টের ক্রয়মূল্য = (ক ×\times ৮)/১০ টাকা = ৪ক/৫ টাকা শর্তমতে, ৮ টি প্যান্টের বিক্রয়মূল্য = ১০টি প্যান্টের ক্রয়মূল্য = ক টাকা সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ক - ৪ক/৫ টাকা = (৫ক - ৪ক)/৫ টাকা = ক/৫ টাকা এখন, ৪ক/৫ টাকায় লাভ হয় ক/৫ টাকা ∴ ১ টাকায় লাভ হয় (ক/৫)÷\div(৪ক/৫) টাকা = ১/৪ টাকা ∴ ১০০ টাকায় লাভ হয় (১/৪ ×\times ১০০) টাকা = ২৫ টাকা সুতরাং, শতকরা লাভ ২৫% ।
৩

বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›- বৃত্তের পরিধির ওপর অবস্থিত যেকোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলা হয়। - কেন্দ্রগামী জ্যা-কে বৃত্তের ব্যাস বলা হয়। - ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা । - যেহেতু প্রদত্ত শর্তে কেন্দ্র দিয়ে যাওয়ার কথা উল্লেখ নেই, তাই যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ হিসেবে সঠিক উত্তর হবে জ্যা ।
৪

সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাণ কত?

ব্যাখ্যা দেখুন ›- সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় ৯০° হয়, যাকে সমকোণ বলা হয়। - আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০° । - যেহেতু একটি কোণ একাই ৯০°, তাই বাকি দুটি কোণের সমষ্টি হবে (১৮০° - ৯০°) = ৯০° । - এর মানে হলো, বাকি দুটি কোণের প্রত্যেকটিই ৯০° এর চেয়ে ছোট (সূক্ষ্মকোণ) হবে। - সুতরাং, সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাণ ৯০° ।
৫

একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা = ৪৮ মিটার আমরা জানি, বর্গক্ষেত্রের ৪টি বাহু সমান। অতএব, বর্গের ১টি বাহুর দৈর্ঘ্য = (৪৮ ÷\div ৪) মিটার = ১২ মিটার আবার আমরা জানি, বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য) ২ = (১২) ২ বর্গমিটার = ১৪৪ বর্গমিটার
৬

দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত = ২ : ৩ এবং তাদের গ.সা.গু. = ৪ ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ২ক ও ৩ক। এখানে, '২ক' ও '৩ক' এর গ.সা.গু. = ক শর্তমতে, ক = ৪ অতএব, সংখ্যা দুটি হলো: ১ম সংখ্যাটি = ২ ×\times ৪ = ৮ ২য় সংখ্যাটি = ৩ ×\times ৪ = ১২ সুতরাং, সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি ১২ । শর্টকাট টেকনিক: অনুপাতের অংকের ক্ষেত্রে যদি গ.সা.গু. দেওয়া থাকে এবং সংখ্যা বের করতে হয়, তবে সরাসরি অনুপাতের রাশির সাথে গ.সা.গু. গুণ করলেই সংখ্যা পাওয়া যায়। বৃহত্তম সংখ্যা = অনুপাতের বড় সংখ্যাটি ×\times গ.সা.গু. = ৩ ×\times ৪ = ১২ ।
৭

একটি ঘড়ি ৫০০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, ঘড়িটির ক্রয়মূল্য = ১০০% যেহেতু ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাই বিক্রয়মূল্য = (১০০ - ২০)% = ৮০% শর্তমতে, ক্রয়মূল্যের ৮০% = ৫০০ টাকা বা, ক্রয়মূল্যের ১% = ৫০০ ÷\div ৮০ টাকা বা, ক্রয়মূল্যের ১০০% = (৫০০ ×\times ১০০)÷\div ৮০ টাকা = ৬২৫ টাকা। অতএব, ঘড়িটির ক্রয়মূল্য ৬২৫ টাকা । বিকল্প পদ্ধতি: আমরা জানি, ক্রয়মূল্য = {১০০ ÷\div(১০০ - ক্ষতির হার)}×\times বিক্রয়মূল্য ক্রয়মূল্য = {১০০ ÷\div(১০০ - ২০)}×\times ৫০০ = (১০০ ÷\div ৮০)×\times ৫০০ = ৬২৫ টাকা 。
৮

বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কি বলে?

ব্যাখ্যা দেখুন ›বৃত্তের কেন্দ্রগামী জ্যা-কে ব্যাস বলা হয়। আর বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে ব্যাসার্ধ বলে । বৃত্ত সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য: - পরিধি: বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে। ব্যাসার্ধ r হলে পরিধি =2πr2\pi r- জ্যা: একটি বৃত্তের পরিধির যেকোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে। - চাপ: বৃত্তের পরিধির যেকোনো অংশকে চাপ বলে।
৯

একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ৪০০ বর্গমিটার। আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)2^{2} অতএব, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য,a=√a = √(ক্ষেত্রফল) = √৪০০ = ২০ মিটার। আবার, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো, পরিসীমা = ৪ ×\times এক বাহুর দৈর্ঘ্য (বা 4a) ∴ পরিসীমা = ৪ ×\times ২০ = ৮০ মিটার ।
১০

১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যা গুলো রয়েছে তাদের গুণফল কত?

ব্যাখ্যা দেখুন ›১ থেকে ১০ পর্যন্ত সীমার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫ এবং ৭। মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যাদের ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। অতএব, এদের গুণফল = ২ ×\times ৩ ×\times ৫ ×\times ৭ = ২১০ ।
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল, রাজশাহী (পোস্টম্যান) -…