বাংলাদেশ ডাক বিভাগ-পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী (রানার/অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী) - ১৬.০৫.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Runner — previous year question solution with answer & explanation (free)

80প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮০
সব বিষয়ের প্রশ্ন
১

জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিনের আবিষ্কারক কে?

ব্যাখ্যা দেখুন ›- পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক , যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়। - ২৮ সেপ্টেম্বর, ১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন। - পরবর্তীতে ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ প্রাণ রসায়নবিদ আর্নেস্ট চেইন।
২

জোয়ার ভাটার প্রধান কারণ কী?

ব্যাখ্যা দেখুন ›- চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরাম আকর্ষণ করছে। - চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। পানির এই ফুলে ওঠাকে জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাটা (Low Tide) বলে। - জোয়ার-ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ । - পৃথিবী থেকে দূরত্বের কারণে সূর্যের চেয়ে জোয়ার-ভাটার উপর চাঁদের আকর্ষণ অনেক বেশি। হিসেব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪/৯ ভাগ।
৩

সামুদ্রিক মাছের চর্বিতে কী থাকে?

ব্যাখ্যা দেখুন ›- সামুদ্রিক মাছের চর্বিতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ (Omega-3) ফ্যাটি এসিড থাকে। - ওমেগা-৩ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, যা হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। - স্যামন, টুনা, সার্ডিন বা ম্যাকরেলের মতো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ পাওয়া যায়।
৪

কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ব্যাখ্যা দেখুন ›- ফরায়েজী আন্দোলন হলো উনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন। - এই আন্দোলনের প্রবক্তা ও মূল নেতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ । - 'ফরজ' বা অবশ্য পালনীয় কর্তব্য শব্দ থেকে ফরায়েজী নামের উৎপত্তি। - তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং এটিকে কৃষক আন্দোলনে রূপ দেন।
৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত বিখ্যাত 'উন্নত মম শির' চিত্রকর্মটির অঙ্কন করেন-

ব্যাখ্যা দেখুন ›- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে বিখ্যাত 'উন্নত মম শির' চিত্রকর্মটি অঙ্কন করেন প্রখ্যাত শিল্পী শহীদ কবির । - চিত্রকর্মটিতে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে আবু সাঈদের বুক পেতে দেওয়া অসীম সাহসিকতার মুহূর্তটি ফুটিয়ে তোলা হয়েছে।
৬

OIC এর পূর্ণরূপ কী?

ব্যাখ্যা দেখুন ›OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Cooperation । OIC সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য: - এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে এই সংগঠনটি গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
৭

বিশ্বের প্রথম কার্বনপ্রভাবমুক্ত দেশ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ হলো ভুটান। - দেশটি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তার চেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এটি কার্বন প্রভাবমুক্ত দেশের স্বীকৃতি পেয়েছে।
৮

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। - ১৯৭১ সালের ১১ থেকে ১৭ই জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের সম্মেলনে এই সেক্টরগুলো চূড়ান্তভাবে গঠন করা হয়। - এর মধ্যে ১০নং সেক্টরটি ছিল ব্যতিক্রম, কারণ এটি ছিল নৌ-কমান্ডোদের অধীনে এবং এর কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
৯

'আল-আকসা' মসজিদ কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- 'আল-আকসা' বা বায়তুল মুকাদ্দাস মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। - এটি মুসলিম জাতির প্রথম কিবলা। মসজিদটি হযরত ইয়াকুব (আ:) প্রথম নির্মাণ করেন। - এ মসজিদটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত। - ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়, যার মালিকানা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এখনো দ্বন্দ্ব চলমান। - তবে ২০১৬ সালে ইউনেস্কো এটি মুসলিম তথা ফিলিস্তিনের স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়।
১০

'উইকিপিডিয়া' কী?

ব্যাখ্যা দেখুন ›- উইকিপিডিয়া একটি অনলাইনভিত্তিক মুক্ত বিশ্বকোষ , যা যেকোনো ব্যক্তি ইচ্ছেমতো সম্পাদনা করতে পারে। - এটি ২০০১ সালে চালু হয় এবং এটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। - উইকিপিডিয়ায় বিশ্বের নানা ভাষায় অসংখ্য বিষয়ের ওপর নিবন্ধ রয়েছে এবং এটি গণজ্ঞানভিত্তিক একটি উন্মুক্ত জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে। - এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে অবদান রাখতে বিশ্বের যেকোনো ব্যক্তি অংশ নিতে পারে।
বাংলাদেশ ডাক বিভাগ-পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল,…