ডাক অধিদপ্তর (উপজেলা পোস্টমাস্টার) - ৩১.০৫.২০২৪ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

ICT Upazilapostmaster — previous year question solution with answer & explanation (free)

69প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৬৯
সব বিষয়ের প্রশ্ন
১

The extension of a file 'pdf' stands for:

ব্যাখ্যা দেখুন ›- PDF (Portable Document Format) হলো এক ধরনের বিশেষ ফাইল ফরম্যাট যার মাধ্যমে টেক্সট, ছবি, গ্রাফিক্সগুলো সংরক্ষণ করা যায়। - এতে ফাইলের মূল ফরমেট অবিকৃত থাকে, যা পিডিএফ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। - ১৯৯১ সালে অ্যাডব সিস্টেম পিডিএফ নিয়ে কাজ শুরু এবং প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক প্রথম এই ফরমেটটির ধারণা দেন।
২

লঞ্চ ও স্রোতের গতিবেগে যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

ব্যাখ্যা দেখুন ›স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা = (৪ + ২)ঘণ্টা = ৬ ঘণ্টা
৩

নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না?

ব্যাখ্যা দেখুন ›- টমাস হবস (১৫৮৮-১৬৭৯) ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক। - টমাস হবসই প্রথম দাশনিক যিনি রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত করেন। - তার এ বৈজ্ঞানিক নীতি 'বস্তবাদ' বলে অভিহিত। - তিনি রাজনীতির মনস্তাত্ত্বিক ব্যাখ্যারও প্রণেতা। অন্যদিকে - অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর একটি শীর্ষ স্থানীয় দার্শনিক মতবাদ যা মানুষের পৃথক অস্তিত্ব, স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেয়। - সোরেন কিয়ের্কেগার্ড, জা পল সাত্রে ও মাটিন হাওডেগার হলেন অস্তিত্ববাদী দার্শনিক।
৪

'Justice delayed is justice denied' was stated by-

ব্যাখ্যা দেখুন ›- "Justice delayed is justice denied" (বিচার বিলম্বিত হলে বিচার প্রত্যাখ্যাত হয়) - এই বিখ্যাত উক্তিটি William Ewart Gladstone এর । - গ্ল্যাডস্টোন (১৮০৯-১৮৯৮) ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি চার বার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। - তিনি তাঁর সময়ের একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। - His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.' • His other famous quotes are- - National injustice is the surest road to national downfall. - You cannot fight against the future. - Time is on its side.
৫

'দশরথের প্রতি কৈকেয়ী' কোন কাব্যের অন্তর্গত?

ব্যাখ্যা দেখুন ›- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরাঙ্গনা'। - এতে মোট ১১ টি পত্র আছে । - দুস্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী , সমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র । - এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন । - ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের গীতিকাব্য । তাঁর বাংলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: - তিলোত্তমাসম্ভবকাব্য - মেঘনাবধকাব্য - ক্যাপটিভ লেডি - ভিশনস অফ দি পাস্ট - বীরাঙ্গনা - ব্রজাঙ্গনা
৬

The Lake District is associated with:

ব্যাখ্যা দেখুন ›- উত্তর পশ্চিম ইংল্যান্ডের Cumbria এর National park এবং পাহাড়ী অঞ্চলকে Lake district বলা হয়। - এই Lake district-এ যে সব কবিগণ বাস করত তাদের বলা হতো Lake poets. - William Wordsworth, S.T. Coleridge, Thomas de Quincey এবং John Ruskin ছিলেন তাদের মধ্যে অন্যতম। - আর এরা সবাই Romantic যুগের কবি ছিলেন। - অর্থাৎ Lake district কথাটি Romantic age এর সাথে সম্পর্কযুক্ত।
৭

'Tertiary education' refers to ____ education.

ব্যাখ্যা দেখুন ›- "Tertiary education" বলতে স্কুল এবং মাধ্যমিক স্তরের পরবর্তী শিক্ষাকে বোঝানো হয়। - এটি কলেজ, বিশ্ববিদ্যালয়, বা পেশাদার প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করে। - মূলত, এটি উচ্চতর ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা স্তরকে নির্দেশ করে। - স্কুল বা মাদ্রাসা স্তর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তর্গত, যা "Tertiary education" এর অংশ নয়। - "Tertiary education" মূলত একাডেমিক এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।
৮

একটি বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা। বইটি ১৫% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে, এতে শতকরা কত লাভ হয়?

ব্যাখ্যা দেখুন ›বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা বইটি ১৫% কমিশনে বিক্রয়মূল্য = ৪০০ - ৪০০ এর ১৫% = ৪০০ - ৪০০ এর ১৫/১০০ = ৪০০ - ৬০ = ৩৪০ বইটির ক্রয়মূল্য ২০০ টাকা লাভ = ৩৪০ - ২০০ = ১৪০ টাকা ২০০ টাকায় লাভ = ১৪০ টাকা ১ টাকায় লাভ = ১৪০/২০০ টাকা ১০০ টাকায় লাভ = ১৪০ ×\times ১০০/২০০ টাকা = ৭০ টাকা
৯

The author seems to invite us to _____ with the tragic characters of his book.

ব্যাখ্যা দেখুন ›- প্রদত্ত বাক্যের শুন্যস্থানে commiserate (সমবেদনা জানানো) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। - The author seems to invite us to commiserate with the tragic characters of his book- লেখক সম্ভবত তার বইয়ের বিয়োগান্তক চরিত্রের সমবেদনা জানানোর জন্য আমাদের আমন্ত্রণ করেছে। Connive- দেখেও না দেখার ভান করা; ridicule- উপহাস করা; contemplate-ধ্যান করা।
১০

Choose the right preposition for the sentence: 'She argued ____ me about the marriage'.

ব্যাখ্যা দেখুন ›- 'কারো মতের সাথে ভিন্নমত পোষণ করা' অর্থে argue এর পরে preposition হিসেবে with বসে। - She argued with me about the marriage- তিনি বিয়ের বিষয়ে আমার সাথে ভিন্নমত পোষণ করলেন।
ডাক অধিদপ্তর (উপজেলা পোস্টমাস্টার) - ৩১.০৫.২০২৪ প্রশ্ন ও সমাধান