বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বেঞ্চ সহকারী) - ১৬.০৫.২০২৬ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Judicial Benchassistant — previous year question solution with answer & explanation (free)
49প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৪৯
সব বিষয়ের প্রশ্ন
১
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় । - তিনি ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করেন। - ভারতবর্ষের স্বাধীনতার পর ভাইসরয় উপাধিটি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রূপান্তরিত হয়। - এর ফলে তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল -এ পরিণত হন।
ব্যাখ্যা দেখুন ›UGC -এর পূর্ণরূপ হলো University Grants Commission (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন)। - এটি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান । - ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী উচ্চশিক্ষার মান উন্নয়ন, তদারকি ও অনুদান বরাদ্দের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
৩
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?
ব্যাখ্যা দেখুন ›- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ শহরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। - এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে তাঁর ২৬টি চিত্রকর্ম সংরক্ষিত আছে। - 'জয়নুল আর্ট গ্যালারি' অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে । - তাঁর উল্লেখযোগ্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জায় নেতৃত্ব দান। - তাঁর সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। তাঁর বিখ্যাত চিত্রকর্ম: ম্যাডোনা ৪৩, সংগ্রাম, সাঁওতাল রমণী, নবান্ন, মনপুরা-৭০, দুই মুখ, গুনটানা, বিদ্রোহী গরু, মই, গাঁয়ের বধূ ইত্যাদি।
৪
দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত। - এই ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলে ট্রেন আর ওপরে নির্বিঘ্নে চলাচল করে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী। - ১১ নভেম্বর, ২০২৩ সালে এলিফ্যান্ট ওভারপাসটির উদ্বোধন করা হয়।
৫
এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- এশিয়া মহাদেশ তথা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ । - এটি ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যার রাজধানী মালে । - দেশটি প্রায় ১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। - এর স্থলভাগের আয়তন মাত্র ২৯৮ বর্গ কি.মি. ।
৬
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ব্যাখ্যা দেখুন ›- মালয়েশিয়া পূর্বে যুক্তরাজ্যের (ব্রিটেনের) উপনিবেশ ছিল। - দেশটি ৩১ আগস্ট ১৯৫৭ সালে যুক্তরাজ্যের শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
৭
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি । - এগুলো হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা (সংবিধানের ৮নং অনুচ্ছেদ অনুযায়ী)। - এছাড়া বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
৮
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সংবলিত 'বেলফোর ঘোষণা' কোন সালে দেওয়া হয়েছিল?
ব্যাখ্যা দেখুন ›- ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সংবলিত 'বেলফোর ঘোষণা' দেওয়া হয় ২ নভেম্বর ১৯১৭ সালে। - এটি মূলত যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর কর্তৃক ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডের কাছে লেখা একটি চিঠি। - এই চিঠিটি 'জায়নিস্ট ফেডারেশন অব গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড' নামক সংগঠনের কাছে হস্তান্তরের জন্য দেওয়া হয়েছিল।
৯
'লালবাগ কেল্লা' কে স্থাপন করেন?
ব্যাখ্যা দেখুন ›- মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৭৮ সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। - তখন এর নাম ছিল 'কিলা আওরঙ্গবাদ' বা 'আওরঙ্গবাদ দুর্গ'। - কেল্লার কাজ সম্পূর্ণ হবার আগেই শায়েস্তা খানের মেয়ে পরী বিবি মারা যান। - কন্যা শোক এবং দুর্ভাগ্যের লক্ষণ মনে করে তিনি ১৬৮৪ সালে কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন । - পরবর্তীতে এই অসমাপ্ত কেল্লাটিই লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে।
১০
বাস্তিল দূর্গ কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- বাস্তিল দুর্গ ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - এটি ছিল ফরাসি বুরবো রাজবংশের স্বৈরতন্ত্রের প্রতীক । - ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের এই কুখ্যাত বাস্তিল দুর্গে বিক্ষোভ ও পতন ঘটে, যার মধ্য দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
মোট ৪৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বেঞ্চ সহকারী) - ১৬.০৫.২০২৬ প্রশ্ন ও…