জুডিসিয়াল সার্ভিস কমিশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ২৭.০২.২০২৬ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Judicial Officeassistant — previous year question solution with answer & explanation (free)
49প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৪৯
সব বিষয়ের প্রশ্ন
১
'সার্ক' এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
ব্যাখ্যা দেখুন ›সার্ক (SAARC) -এর অন্তর্ভুক্ত সর্বশেষ বা ৮ম রাষ্ট্র হলো আফগানিস্তান । আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে ২০০৭ সালে । বর্তমানে সার্কের মোট সদস্য দেশ ৮টি । সদস্য দেশসমূহ হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
২
'বিটকয়েন' কোন ধরণের মুদ্রা?
ব্যাখ্যা দেখুন ›- বিটকয়েন (Bitcoin) হলো একটি ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) বা ইলেক্ট্রনিক মুদ্রা। - ২০০৯ সালে এর প্রচলন করেন সাতোশি নাকামোতো । এটি মূলত একটি ছদ্মনাম, এখন পর্যন্ত তার আসল পরিচয় অজানা। - এটি কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং এটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।
৩
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
ব্যাখ্যা দেখুন ›- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। - এটি ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে কার্যকর করা হয়। - সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন । - এটি বাংলাদেশের সর্বোচ্চ আইন যা হস্তলিখিত ছিল। - বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।
৪
ঢাকার ঐতিহাসিক 'আহসান মঞ্জিল' কে নির্মাণ করেন?
ব্যাখ্যা দেখুন ›ঢাকার ঐতিহাসিক 'আহসান মঞ্জিল'-এর প্রতিষ্ঠাতা হলেন নওয়াব আবদুল গনি । - এটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। - তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ -র নামানুসারে এর নামকরণ করেন। - ১৮৫৯ খ্রিষ্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ খ্রিষ্টাব্দে সমাপ্ত হয়। - বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।
৫
কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
ব্যাখ্যা দেখুন ›১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ হিসেবে পরিচিত কেন্দ্রীয় শহিদ মিনারের মূল স্থাপত্য নকশা প্রণয়ন করেন বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান । - তাঁর সহযোগী হিসেবে ছিলেন ভাস্কর নভেরা আহমেদ । - ১৯৫৭ সালে এই নকশা অনুযায়ী শহিদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়েছিল। - স্থপতি লুই আই কান হলেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি।
৬
আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ (Hague) শহরে অবস্থিত। - এর প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং জাতিসংঘ ও তার সংস্থাগুলোকে আইনি পরামর্শ দেওয়া। - এই আদালতে মোট ১৫ জন বিচারক থাকেন এবং তাদের প্রত্যেকের মেয়াদ ৯ বছর ।
ব্যাখ্যা দেখুন ›- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি হলো ওপেন এআই (OpenAI) । - এটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা এবং উন্নয়নের কাজ করে থাকে। তাদের সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবনগুলোর মধ্যে একটি হলো ChatGPT । - অপশনগুলোর মধ্যে ওআইসি, ইউনিসেফ এবং ইউনেস্কো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যা সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে সম্পৃক্ত নয়।
৮
ভারতের 'সেভেন সিস্টার্স' রাজ্যসমূহের অন্তর্ভূক্ত নয়-
ব্যাখ্যা দেখুন ›- ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স (Seven Sisters) বলা হয়। - রাজ্যগুলো হলো: আসাম, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড । - অপশনগুলোর মধ্যে কেরালা ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের একটি রাজ্য, তাই এটি সেভেন সিস্টার্স-এর অন্তর্ভুক্ত নয়। - উল্লেখ্য, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স রাজ্য রয়েছে ৪টি (আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা)।
৯
আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হল আলজেরিয়া । এর আয়তন প্রায় ২,৩৮১,৭৪১ বর্গ কিলোমিটার। - আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত একটি ভূমধ্যসাগর তীরবর্তী দেশ, যার রাজধানী আলজিয়ার্স । - আলজেরিয়ার অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর। - দেশটি দীর্ঘকাল ফরাসি শাসনে থাকার পর ১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
১০
সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত। এটি সুন্দরবনের অন্যতম প্রধান নদী। - মংলাতে পশুর নদী দুটি শাখায় বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। - মোহনার কাছে এটি কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপাসাগরে পড়েছে। - শিবসা-কুঙ্গার তীরে হিরণ পয়েন্ট অবস্থিত।
মোট ৪৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
জুডিসিয়াল সার্ভিস কমিশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -…