হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, ভূমি মন্ত্রণালয় (নিরীক্ষক) – ১৩.০৫.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Land Inspector — previous year question solution with answer & explanation (free)

50প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৫০
সব বিষয়ের প্রশ্ন
১

নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ অ্যাওয়ার্ড প্রদান করে?

ব্যাখ্যা দেখুন ›ভ্যাকসিন অ্যালায়েন্স নামে পরিচিত সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা 'Global Alliance For Vaccines and Immunization (GAVI) বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেন।
২

প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ব্যাখ্যা দেখুন ›-ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ২৯-৩১ মার্চ, ২০২৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়। -এ সম্মেলনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবার ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ তুলে ভূমিকা ধরা হয়।
৩

জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়?

ব্যাখ্যা দেখুন ›- ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) ও জার্মানিকে নিয়ে গঠিত (P5+1) এর সাথে দীর্ঘ আলোচনা-সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 'Joint Comprehension plan of Action' স্বাক্ষর করে। - এ চুক্তির ফলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। - আর P5+1 সদস্য দেশগুলি ইরানের উপর থেকে পর্যায়ক্রমে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়। - কিন্তু ৮ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হয়ে যায়।
৪

.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?

ব্যাখ্যা দেখুন ›দৈনিক ইত্তেহাদ পত্রিকায় কাজ করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি কলকাতা থেকে বের হওয়া একটি দৈনিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর আহমেদ।
৫

বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে?

ব্যাখ্যা দেখুন ›১৫-২১ জুন, ২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী ৬৮.৪৯ শতাংশ লোক গ্রামে বাস করে। আর শহরে বাস করে ৩১.৫১ শতাংশে। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে ও বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা: - প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি - দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি - তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি - চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি - পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি - ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৫১,৫৮,৬১৬ জন।
৬

জাপানের পার্লামেন্টের নাম কী?

ব্যাখ্যা দেখুন ›-জাপানের আইন সভার নাম ডায়েট। -এটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা, যার উচ্চ কক্ষ হল উপদেষ্টা পরিষদ (House of Councillors) ও নিম্নকক্ষ জনপ্রতিনিধি পরিষদ (House of Representatives)।
৭

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-

ব্যাখ্যা দেখুন ›-উ-থান্ট জাতিসংঘের ৩য় ও এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। -তিনি ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। -মিয়ানমারের নাগরিক উ থান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মহাসচিবের দায়িত্ব পালন করেন।
৮

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-

ব্যাখ্যা দেখুন ›-ভূ-পৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে। -সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। -যার পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৭৬ সেন্টিমিটার।
৯

বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। কোন সালে?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
১০

কান চলচিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- মাটির ময়না ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বের অশান্ত সময়ের পটভূমিতে যুদ্ধ ও ধর্মের কারণে বিচ্ছিন্ন একটি পরিবারের গল্প অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র। - তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়। - ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন এর ফিপরেস্কি পুরস্কার লাভ করেন
হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, ভূমি মন্ত্রণালয় (নিরীক্ষক) – ১৩.০৫.২০২৩…