ভূমি মন্ত্রণালয় (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ১১.০৪.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Land Officeassistant — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

'নিশীথ সূর্যের দেশ' নামে পরিচিত-

ব্যাখ্যা দেখুন ›বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম: • নিশীথ সূর্যের দেশ বা ধীবরের দেশ: নরওয়ে • হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড • সূর্যোদয়ের দেশ: জাপান • ম্যাপল পাতার দেশ: কানাডা • দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড
২

কোনটি বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত ভৌগলিক নির্দেশক (GI) পণ্য নয়-

ব্যাখ্যা দেখুন ›রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের কোনো স্বীকৃতিপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য নয়; এটি বাংলাদেশের জাতীয় পশু। অন্যদিকে, অপশনে থাকা ইলিশ, জামালপুরের নকশিকাঁথা এবং শেরপুরের তুলশীমালা ধান হলো বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত GI পণ্য। - কোনো একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তবে সেটিকে ঐ দেশের ভৌগোলিক নির্দেশক বা GI পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। - Geographical Indicators (GI) পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে WIPO ।
৩

'সার্ক' এর সদস্য দেশ কয়টি?

ব্যাখ্যা দেখুন ›• SAARC (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। • ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। • সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত। • সার্কের সদস্য দেশ ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)। • এর বর্তমান মহাসচিব হলেন বাংলাদেশের মো. গোলাম সারওয়ার (২০২৩ সালের ১৩ জুলাই থেকে দায়িত্ব পালন করছেন)।
৪

'MRT' এর পূর্ণরূপ-

ব্যাখ্যা দেখুন ›MRT-এর পূর্ণরূপ হলো Mass Rapid Transit । বাংলাদেশের প্রথম মেট্রোরেল (MRT Line-6) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য: - নির্মাণ কাজ শুরু হয়: ২৬ জুন ২০১৬ - অবকাঠামোর ধরন: উড়াল - কোচগুলোর নির্মাতা: জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম
৫

সংবিধানের কোন অনুচ্ছেদে 'নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য' বর্ণিত আছে?

ব্যাখ্যা দেখুন ›গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে উল্লিখিত অনুচ্ছেদগুলোর বিষয়বস্তু নিচে দেওয়া হলো: - অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। - অনুচ্ছেদ ২২: রাষ্ট্রের নির্বাহী বিভাগসমূহ থেকে বিচারবিভাগের পৃথকীকরণ। - অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি। - অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি।
৬

গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নাম-

ব্যাখ্যা দেখুন ›গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা চ্যাটবটের নাম Gemini । Gemini সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য: - ডিসেম্বর, ২০২৩ সালে গুগলের পূর্ববর্তী চ্যাটবট 'Bard' জেমিনির সঙ্গে একীভূত হয়। - গুগলের তথ্যমতে, জেমিনির ওয়েব সংস্করণ ৪০টিরও বেশি ভাষায় ব্যবহার করা যায়। - ওয়েব সংস্করণ ছাড়াও Android এবং iOS অ্যাপেও জেমিনি ব্যবহার করা যায়। অন্যান্য অপশন: - ChatGPT: এটি OpenAI-এর তৈরি একটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা। - DeepSeek: এটি চীনা প্রতিষ্ঠান DeepSeek-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা।
৭

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাহিনীর সদস্য ছিলেন-

ব্যাখ্যা দেখুন ›মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে সাতজনকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব 'বীরশ্রেষ্ঠ' প্রদান করা হয়। তাঁদের নাম ও সংশ্লিষ্ট বাহিনী নিচে দেওয়া হলো: - ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (বিমানবাহিনী) - ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ (সাবেক ইপিআর) - ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (সাবেক ইপিআর) - সিপাহী মোস্তফা কামাল (সেনাবাহিনী) - সিপাহী হামিদুর রহমান (সেনাবাহিনী) - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সেনাবাহিনী) - ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন (নৌবাহিনী)
৮

মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান-

ব্যাখ্যা দেখুন ›বৈশ্বিক ভাষাচিত্র ২০২৬ - সংস্করণ: ২৯তম - প্রকাশক: Ethnologue - বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৭০টি। • মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা: ১. মান্দারিন, ২. স্প্যানিশ, ৩. ইংরেজি, ৪. হিন্দি ও ৫. বাংলা। • ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা: ১. ইংরেজি ২. মান্দারিন ৩. হিন্দি ৪. স্প্যানিশ ৫. আরবি ৬. ফরাসি ৭. বাংলা ৮. পর্তুগিজ ৯. রুশ ১০. ইন্দোনেশীয়।
৯

বিশ্ব পরিবেশ দিবস কবে?

ব্যাখ্যা দেখুন ›• বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। • উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয়। • ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
১০

বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের জাতীয় প্রতীকের উভয় পাশে দুটি করে মোট ৪টি তারকা রয়েছে। - এই চারটি তারকা দ্বারা ১৯৭২ সালের সংবিধানের চারটি মূলনীতিকে (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা) নির্দেশ করা হয়েছে। - প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান শাপলা ফুল (জাতীয় ফুল) এবং একে বেষ্টন করে আছে দুটি ধানের শীষ (কৃষিনির্ভর অর্থনীতির প্রতীক)। - প্রতীকের শীর্ষে রয়েছে তিনটি পরস্পর সংযুক্ত পাটপাতা । - এই রাষ্ট্রীয় প্রতীকটির নকশাকার হলেন প্রখ্যাত শিল্পী পটুয়া কামরুল হাসান ।
ভূমি মন্ত্রণালয় (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ১১.০৪.২০২৬…