বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) - ১০.১১.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Power Accountsassistant — previous year question solution with answer & explanation (free)
89প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১
ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
ব্যাখ্যা দেখুন ›- ডেটাবেসের গুরুত্বপূর্ণ বিষয় হলো - ফিল্ড হচ্ছে ডেটাবেসের একটা টেবিলে একটা নির্দিষ্ট ধরনের তথ্য রাখার জায়গা। ধরুন, একটা ছাত্রের তথ্য রাখছেন। সেখানে নাম, রোল নম্বর, ক্লাস - এগুলো সবই আলাদা আলাদা ফিল্ড - ফিল্ড ছাড়া ডেটাবেস ব্যবহার করা খুব কঠিন হত। সব তথ্য গোলমাল হয়ে থাকত। - ফিল্ড ব্যবহার করে আমরা সহজে তথ্য খুঁজতে পারি, নতুন তথ্য যোগ করতে পারি, আর পুরনো তথ্য বদলাতে পারি অন্যদিকে, ফর্মুলা: এটা স্প্রেডশীটে ব্যবহার করা হয়, ডেটাবেসের মূল জিনিস নয়। মেনু: এটা প্রোগ্রামের উপরের দিকে থাকে, ডেটাবেসের সাথে এর সরাসরি সম্পর্ক নেই। ওয়ার্কশীট: এটাও স্প্রেডশীটের জিনিস, ডেটাবেসের নয়। - তাই, ডেটাবেসে ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ। এটা তথ্যকে সুন্দর করে সাজিয়ে রাখে আর ডেটাবেস ব্যবহার করা সহজ করে তোলে।
২
কীবোর্ডের কতগুলো 'ফাংশন কী' আছে?
ব্যাখ্যা দেখুন ›• F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে Function key বলা হয়। • তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য Function key ব্যবহার করা হয়। • Function key ১২টি । Key : Function F1 : Help F2 : Renames Icon, File, Folder F3 : Open a Search feature F4 : Repeat last action F5 : Refresh page or document F6 : Move the cursor to the address bar F7 : Spell check and grammar F8 : Enter the windows startup menu F9 : Refresh a document F10 : Activate the menu bar F11 : Enter and Exit full screen mode in all modern internet browser F12 : Open the save as window.
৩
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
ব্যাখ্যা দেখুন ›- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট। - ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন । - এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
৪
বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-
ব্যাখ্যা দেখুন ›- কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক হলো ০ এবং ১। - প্রতীক বা মৌলিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা number system বলা হয়। - যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেটিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। - বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি প্রতীক ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
৫
স্ক্যানার এক ধরনের-
ব্যাখ্যা দেখুন ›- স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। - কোনো টেক্সট ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেওয়া যায়। - এরপর ইচ্ছেমতো সম্পাদনা করে নতুন রকমের ছবি তৈরি করা যায়। - এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়। - বর্তমানে প্রিন্টিং সুবিধাসম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।
৬
Wi-Fi এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যা দেখুন ›Wi-Fi শব্দটি Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ। Wi-Fi একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)তৈরি করা যায়। এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা সাধারণত ইনডোরের ক্ষেত্রে দূরত্ব ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্রে ৯৫-১০০ মিটারের মতো এলাকা জুড়ে হতে পারে। -ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য: ১। ওয়াই-ফাই IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি। ২। ওয়াই-ফাই রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে। ৩। ওয়াই-ফাই প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড হাফ-ডুপ্লেক্স।
৭
নিচের কোনটি পূর্ণাঙ্গ ই-মেইল এড্রেস?
ব্যাখ্যা দেখুন ›সঠিক ইমেইল ঠিকানায় ব্যবহারকারীর নামের পরে @ চিহ্ন ও পূর্ণ ডোমেইন থাকে — rasel@yahoo.com ছাড়া বাকিরা অপূর্ণ/ভুল গঠনের।
৮
কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?
ব্যাখ্যা দেখুন ›- উত্তর হলো Power Point। এটি ডাটাবেজ প্রোগ্রাম নয়। - Power Point হল মাইক্রোসফ্ট অফিস স্যুটের একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। - এর মূল কাজ হল স্লাইড শো তৈরি করা। - এটি ব্যবহার করে আমরা ছবি, টেক্সট, ভিডিও সহ নানা ধরনের তথ্য দিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন বানাতে পারি। অন্যদিকে, Oracle, Fox Pro, এবং MS-Access - এগুলো সবই ডাটাবেজ প্রোগ্রাম। - এই প্রোগ্রামগুলো দিয়ে আমরা বড় পরিমাণে তথ্য সংরক্ষণ, সংগঠিত এবং ব্যবস্থাপনা করতে পারি। Oracle: এটি একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)। Fox Pro: এটিও একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা মাইক্রোসফ্ট তৈরি করেছিল। MS-Access: মাইক্রোসফ্টের তৈরি একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা ছোট থেকে মাঝারি আকারের ব্যবসার জন্য জনপ্রিয়। তাই, Power Point ডাটা সংরক্ষণ বা ব্যবস্থাপনার জন্য ডিজাইন করা হয়নি, এটি শুধুমাত্র তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এ কারণেই এটি ডাটাবেজ প্রোগ্রাম নয়।
ব্যাখ্যা দেখুন ›Keyboard শর্টকাট - - CTRL + C: কপি। - CTRL + X: কাট। - CTRL + V: পেস্ট। - CTRL + Z: আনডু। - CTRL + B: অক্ষর বোল্ড করা। - CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। - CTRL + I: অক্ষর ইটালিক করা। - CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। - CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। - CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
১০
নিচের কোনটি Operating system নয়?
ব্যাখ্যা দেখুন ›- MS Word হল একটি ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার। - এটি অপারেটিং সিস্টেম নয় । - MS Word দিয়ে আমরা লেখা লিখি, ফরম্যাট করি, ডকুমেন্ট তৈরি করি। এটি মাইক্রোসফ্ট অফিস স্যুটের একটি অংশ। - অপারেটিং সিস্টেম হল কম্পিউটার পরিচালনার মূল সফটওয়্যার। - এটি দুই ধরনের হয়: ১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম: - এগুলো টেক্সট বা লেখার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। উদাহরণ: - Linux - Unix - MS-DOS - PC DOS - CP/M ২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম: - এগুলো গ্রাফিক্স বা ছবির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। উদাহরণ: - Windows 95/98/Xp/2000/7 - Mac OS প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলো (Windows 98, DOS, LINUX) সবই অপারেটিং সিস্টেম। Windows 98 হল চিত্রভিত্তিক, আর DOS এবং LINUX হল বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। তাই, MS Word অপারেটিং সিস্টেম নয়, এটি শুধুই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা অপারেটিং সিস্টেমের উপর চলে।
মোট ৮৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) - ১০.১১.২০২৩ প্রশ্ন ও…